আরও মহার্ঘ জ্বালানি তেল! মুম্বইয়ে ৯১-এর পথে পেট্রোল
আরও মহার্ঘ জ্বালানি তেল। ২৯ সেপ্টেম্বর সোমবার কলকাতায়পেট্রোল ও ডিজেলের দাম হয়েছে লিটার পিছু যথাক্রমে ৮৫.০৩ এবং ৭৬.২৭ টাকা।
আরও মহার্ঘ জ্বালানি তেল। ২৯ সেপ্টেম্বর সোমবার কলকাতায়পেট্রোল ও ডিজেলের দাম হয়েছে লিটার পিছু যথাক্রমে ৮৫.০৩ এবং ৭৬.২৭ টাকা। যদিও নির্দিষ্ট রাজ্যে কর ভিন্ন হওয়ায় শহর অনুযায়ী এই দাম বৃদ্ধিও ভিন্ন। পেট্রোলে লিটার পিছু বৃদ্ধি পেয়েছে ২২ পয়সা এবং ডিজেলে বেড়েছে ২১ পয়সা করে।

এদিন দিল্লিতে পেট্রোলের মূল্য লিটার পিছু ৮৩.৪০ টাকা এবং ডিজেলে লিটার পিছু ৭৪.৬৩ টাকা। মুম্বইতে পেট্রোলের মূল্য লিটার পিছু ৯০.৭৫ টাকা এবং ডিজেলে লিটার পিছু ৭৯.২৩ টাকা।
জানুয়ারি থেকে দিল্লিতে লিটার পিছু পেট্রোল ও ডিজেলের দাম বেড়েছে যথাক্রমে ১৩.০৩ ও ১৪.৫৪ টাকা।
শনিবার পেট্রোল ও ডিজেলের মূল্য দেশের বাজারে এখনও পর্যন্ত সর্বাধিক। ইরানের তেল আমদানির ওপর আমেরিকার জারি করা অবরোধের কারণে ভারতে তেল সরবরাহ আরও খারাপ দিকে যেতে পারে। যার প্রভাব পড়তে পারে দেশের তেলের দামের ওপরেও।
Petrol & Diesel prices in #Delhi are Rs 83.40 per litre (increase by Rs 0.22) & Rs 74.63 per litre (increase by Rs 0.21), respectively. Petrol & Diesel prices in #Mumbai are Rs 90.75 per litre (increase by Rs 0.22) & Rs 79.23 per litre (increase by Rs 0.22), respectively. pic.twitter.com/jI6d3dt85c
— ANI (@ANI) September 29, 2018












Click it and Unblock the Notifications