একটানা ৯ দিন অপরিবর্তিত দাম, ফের কী পেট্রোপণ্যের বড়সড় মূল্যবৃদ্ধির মুখোমুখি হতে পারে দেশ?
পাঁচ রাজ্যে বিধানসভা ভোটের মুখে পেট্রোপণ্যের লাগাতার মূল্যবৃদ্ধি নিয়ে রীতিমতো নাভিশ্বাস উঠছে আম-আদমির। এমনকী একাধিক রাজ্যে পেট্রোলের দাম পৌঁছে যায় ১০০-র গণ্ডিতেও। যদিও প্রায় দশ থেকে ১১ দফা লাগাতার দাম বৃদ্ধির পর অবশেষে থমকেছে বৃদ্ধির গতি। গত ৯ দিনে দেশের প্রধান চার মেট্রো শহরে আর বাড়েনি পেট্রোল ডিজেলের দাম। এদিকে আন্তর্জাতিক বাজারে অপরিশোধিত তেলের দাম ৭০ ডলার প্রতি ব্যারেল হয়ে গিয়েছে বলে জানা যাচ্ছে৷

প্রসঙ্গত উল্লেখ্য, এর আগে গত সপ্তাহে শেষবার পেট্রোলের দাম বাড়িয়েছিল ইণ্ডিয়াল ওয়েল কর্পোরেশন। গত ২৭ ফেব্রুয়ারি রাজধানী দিল্লিতে পেট্রোলের দাম পৌঁছেছিল ৯১.১৭ টাকা। ১ লিটার ডিজেলের দাম ৮১.৪৭ টাকা ৷ তারপর থেকে আর বাড়েনি দাম। এদিকে বর্তমানে মুম্বইয়ে পেট্রোলের দাম রয়েছে ৯৭.৫৭ টাকা প্রতি লিটার। ডিজেলের দাম রয়েছে ৮৮.৬০ টাকা প্রতি লিটার, এমনটাই জানাচ্ছে ইণ্ডিয়ান ওয়েল। অন্যদিকে বর্তমানে দেশের প্রায় প্রত্যেকটি শহরে পেট্রোল ও ডিজেলের দাম অল টাইম হাই-তে চলছে ৷
এদিকে পেট্রোল ও ডিজেলের দামের রদবদল হলে প্রত্যাহ সকাল ৬ টায় তা জারি করে তেল সংস্থাগুলি৷ গত ৯ পুরনো দামই অব্যাহত রয়েছে মেট্রো শহরগুলিতে। এদিকে পেট্রোল ও ডিজেলের দাম উপরে এক্সাইজ ডিউটি, ডিলার কমিশন ও অন্যান্য চার্জ যুক্ত করার পর প্রায় দ্বিগুণ দাম দিয়ে তেল কিনতে হয় উপভোক্তাদের। এদিকে এদিন খাস কলকাতায় পেট্রোলের দাম দাঁড়িয়েছে ৯১.৩৫ টাকা। একইসাথে ডিজেলের দাম দাঁড়িয়েছে ৮৪.৩৫ টাকা প্রতি লিটার। এদিকে ওপেক প্লাস দেশগুলির বৈঠকের পর দাম অপরিশোধিত তেলের দাম অনেকটাই বেড়েছে বলে মনে করছে ওয়াকিবহাল মহল৷ তা বর্তমানে পেট্রোপণ্যের দামও এত সহজে কমবে না বলে মনে করা হচ্ছে।












Click it and Unblock the Notifications