ফের চড়া হারে বাড়তে পারে পেট্রোলের দাম! নির্বাচন পরবর্তী সময়ে কোন সম্ভাবনার কথা শোনা যাচ্ছে

সদ্য মিটেছে কর্ণাটক নির্বাচন। ২০১৯ লোকসভা নির্বাচনের আগে এই বিধানসভা নির্বাচন বিজেপির কাছে অ্যাসিড টেস্ট ছিল।

সদ্য মিটেছে কর্ণাটক নির্বাচন। ২০১৯ লোকসভা নির্বাচনের আগে এই বিধানসভা নির্বাচন বিজেপির কাছে অ্যাসিড টেস্ট ছিল। আর সেই কন্নড়ভূমে বিজেপি-র ইয়েদুরাপ্পা মুখ্যমন্ত্রী হিসাবে শপথ নেওয়ার পরই , এবার পেট্রলের দাম বাড়তে চলেছে বলে খবর উঠে আসছে। লিটার প্রতি এবার ৪ টাকা করে বাড়তে চলেছে পেট্রলের দাম।

ফের চড়া হারে বাড়তে পারে পেট্রোলের দাম! নির্বাচন পরবর্তী সময়ে কোন সম্ভাবনার কথা শোনা যাচ্ছে

ইন্ডিয়ান অয়েল কর্পোরেশন, হিন্দুস্তান পেট্রোলিয়াম লিমিটেড, ভারত পেট্রোলিয়াম কর্পোরেশন লিমিটেড, ইত্যাদি সংস্থাগুলি সোমবারই জেলের প্রাত্যহিক দাম ওঠা-নামা নিয়ে একটি পর্যালোচনা শেষ করেছে। ইতিমধ্যেই পেট্রলের দাম প্রতিলিটারে বেড়েছে ৬৯ পয়সা করে। যার মধ্যে পড়ছে ২২ পয়সার দামবৃদ্ধিও। উল্লেখ্য, এই বর্ধিত দাম আজ থেকেই লাগু হয়েছে । এদিকে, কোটাক ইন্সস্টিটিউশনাল ইক্যুইটিসের রিপোর্ট বলছে , পরবর্তী ধারে সরকার জ্বালানীর বাজার মূল্য প্রতি লিটারে ৩.৫ টাকা থেকে ৪ টাকা র মধ্যে বাড়ানোর চেষ্টা করবে ধাপ ধাপে। অন্যদিকে, গ্যোসোলিনের দাম বাড়তে পারে ৪-৪.৫৫ প্রতি লিটারে। আগামী কয়েক সপ্তাহেই এই ট্রেন্ড স্পষ্ট হবে বলে মত বিশেষজ্ঞদের।

ফের চড়া হারে বাড়তে পারে পেট্রোলের দাম! নির্বাচন পরবর্তী সময়ে কোন সম্ভাবনার কথা শোনা যাচ্ছে

তবে, এর আগে রাষ্ট্রায়ত্ত তেল সংস্থাগুলি একটি বিবৃতি দিয়ে জানিয়ে দেয়,ভোট নয় স্বাভাবিক কারণেই পেট্রোলের দাম বাড়ছে না। তবে সেটা যে কথার কথা ছিল তা কর্ণাটক ভোট মিটতেই প্রমাণ হয়ে গেল। ১৯ দিন আটকে থাকার পরে একদিনের মধ্যে বেড়ে গেল জ্বালানির দাম। উল্লেখ্য়, আন্তর্জাতিক স্তরে ডিজেলের দাম ব্যারেল প্রতি বেড়েছে ৮৪.৬৮ ডলার থেকে ৮৮.৯৩ ডলার। যার ফলে টাকার দাম মার্কিন ডলারের সাপেক্ষে কমেছে। যার প্রভাব দেশের আমদানী ক্ষেত্রে পড়ছে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+