ফের পেট্রোপণ্যের মূল্যবৃদ্ধি! পরপর ৪ দিন বৃদ্ধির পর যেখানে গিয়ে দাঁড়াল দাম
ফের বাড়ছে পেট্রোল ও ডিজেলের দাম। কিছু দিন বন্ধ থাকার পর সোমবার নিয়ে পরপর চারদিন এই দাম বৃদ্ধি। বিশ্বের বাজারে তেলের মূল্য বৃদ্ধির জেরে এই বৃদ্ধি বলে জানা গিয়েছে।
ফের বাড়ছে পেট্রোল ও ডিজেলের দাম। কিছু দিন বন্ধ থাকার পর সোমবার নিয়ে পরপর চারদিন এই দাম বৃদ্ধি। বিশ্বের বাজারে তেলের মূল্য বৃদ্ধির জেরে এই বৃদ্ধি বলে জানা গিয়েছে। পেট্রোপণ্যের দাম বৃদ্ধির প্রভাব সাধারণ বাজারে পড়ার আশঙ্কাও দেখা দিয়েছে।
বেশ কিছুদিন ধরে টানা দাম বৃদ্ধি চলার পর ৩০ মে থেকে পেট্রোপণ্যের দাম কিছুটা করে হ্রাস পায়। তবে গত দিন কয়েক ধরে দামের কোনও হেরফের হয়নি।

সোমবার পেট্রোলের মূল্য

সোমবার ডিজেলের মূল্য

৪ দিনে পেট্রোলের মূল্যবৃদ্ধি

৪ দিনে ডিজেলের মূল্যবৃদ্ধি
প্রসঙ্গ ক্রমে কংগ্রেস নেতৃত্বাধীন ইউপিএ আমলে তেলের মূল্য যখন বেড়েছিল, তখন আন্দোলনের একেবারে সামনের সারিতে ছিল বিজেপি। ২০০৮ সালে আন্তর্জাতিক বাজারে ব্যারেল পিছু তেলের মূল্য পৌঁছে গিয়েছিল ১৪০ ডলারে। সেই সময় দেশের বাজারে তেলের মূল্য ছিল ৭০ টাকা লিটার। কিন্তু বর্তমানে দেশের বাজারে তেলের মূল্য ২০০৮ সালকেও ছাপিয়ে গিয়েছে।












Click it and Unblock the Notifications