পেট্রোলের দাম লিটার প্রতি ২০০ টাকা হবে! যুদ্ধের সাংঘাতিক প্রভাব পড়তে চলেছে ভারতেও
পেট্রোলের দাম লিটার প্রতি ২০০ টাকা হবে! যুদ্ধের সাংঘাতিক প্রভাব পড়তে চলেছে ভারতেও
সাড়ে চার মাস পর ফের বাড়তে চলেছে পেট্রোল ও ডিজেলের দাম। রাশিয়া-ইউক্রেন যুদ্ধের জেরে এমনই পরিস্থিতি তৈরি হয়েছে দেশে। তার জেরেই বিশ্ব বাজারে অপরিশোধিত তেলের দাম এক লাফে বহুগুণ বেড়ে গিয়েছে। তার প্রভাবে এবার ভারতেও পেট্রোল ও ডিজেলের দাম বাড়তে পারে। বাড়তে পারে রান্নার গ্যাসের দামও।

পেট্রোল, ডিজেল ও রান্নার গ্যাসের দাম বাড়ার সম্ভাবনা
রাশিয়া-ইউক্রেন যুদ্ধের আবহে ভারতে দীর্ঘ সাড়ে চার মাস পর পেট্রোল, ডিজেল ও রান্নার গ্যাসের দাম বাড়ার সম্ভাবনা তৈরি হয়েছে। জল্পনা শুরু হয়েছে শীঘ্রই বাড়তে চলেছে পেট্রোপণ্য ও রান্নার গ্যাসের দাম। কলকাতায় লাফিয়ে লাফিয়ে বাড়ছে সোনার দাম। শেয়ার বাজারের অবস্থাও টালমাটাল। সেনসেক্স ও নিফটির পতন হয়ে চলেছে।

শীঘ্রই ভারতের বাজারে প্রভাব পড়তে চলেছে পেট্রোপণ্যে
যুদ্ধের ফলে সোনার দাম বাড়ছিল। পড়ছিল শেয়ার মার্কেট। এবার প্রভাব পড়তে চলেছে পেট্রোল, ডিজেল ও রান্নার গ্যাসে। আন্তর্জাতিক বাজারে রেকর্ড বৃদ্ধি হচ্ছে পেট্রোল, ডিজেল ও রান্নার গ্যাসের দাম। এবার শীঘ্রই ভারতের বাজারে প্রভাব পড়তে চলেছে পেট্রোল ও ডিজেল, এমনকী রান্নার গ্যাসের উপর।

৩০০ ডলার ছাড়াতে পারে অপরিশোধিত তেলের দাম
বিশেষজ্ঞমহল মনে করছে, রাশিয়া-ইউক্রেন যুদ্ধের কারণে এবার ভারতের বাজারেও পেট্রোল-ডিজেলের দাম বাড়বে। এবার আন্তর্জাতিক অপরিশোধিত তেলের দাম ২০০৮ সালের পর সর্বোচ্চ পর্যায়ে পৌঁছেছে। ওই অপরিশোধিত তোলের দাম এবার যুদ্ধের কারণে ব্যারেল প্রতি হতে পারে ৩০০ ডলার পর্যন্ত। এই বিপুল বৃদ্ধির প্রভাব পড়বে ভারতেও।

২০০ টাকায় পৌঁছবে লিটার প্রতি পেট্রোলের দাম
আন্তর্জাতিকভাবে অপরিশোধিত তেলের দাম ব্যারেল প্রতি ৩০০ ডলারে পৌঁছলে দেশে পেট্রোল ও ডিজেলের দাম লিটার প্রতি ২০০ টাকায় পৌঁছতে পারে। এমনটাই অভিমত বিভিন্ন অ্যাসোসিয়েশনের। গত বছরের নভেম্বরের শুরুতে যখন পেট্রোল এবং ডিজেলের দাম শেষবার পরিবর্তন হয়েছিল। তখন গড় অপরিশোধিত তেলের দাম ছিল ব্যারেল প্রতি ৮১.৫ ডলার।

পেট্রোল ও ডিজেলের দাম লিটার প্রতি ৫০ পয়সা বৃদ্ধি
বিশেষজ্ঞদের মতে, অপরিশোধিত তেলের দাম এক ডলার বৃদ্ধির ফলে পেট্রোল ও ডিজেলের দাম লিটার প্রতি ৫০ পয়সা বেড়ে যায়। ব্যারেল প্রতি প্রায় ৮০ ডলার মূল্যে এর দাম ৯৫ টাকা। অপরিশোধিত তেলের দাম ব্যারেল প্রতি ৩০০ ডলারে পৌঁছলে দেশে পেট্রোলের দাম লিটার প্রতি ২০০ টাকা ছাড়িয়ে যাবে।

পশ্চিমা দেশ তোল বন্ধ করলে, রাশিয়া বন্ধ করবে গ্যাস
অপরিশোধিত তেলের মূল্যবৃদ্ধির কারণে তেল বিপণন সংস্থাগুলি ব্যাপক ক্ষতির মুখে পড়েছে। এই কারণেই আগামী দিনে পেট্রোল-ডিজেলের দাম ব্যাপকভাবে বাড়তে পারে। পশ্চিমা দেশগুলো রাশিয়ার জ্বালানি সরবরাহ কমিয়ে দিয়েছে। তারপর রাশিয়া পশ্চিমা দেশগুলোকে পাল্টা হুমকি দিয়েছে। ইউরোপে গ্যাস সরবরাহকারী রাশিয়া-জার্মানি যদি পাইপলাইন বন্ধ করে দেয় তবে গ্যাসের দামও বাড়বে লাফিয়ে। মোট কথা জ্বালানির দাম ফের শিখরে উঠতে চলেছে।












Click it and Unblock the Notifications