ইরান-মার্কিন সংঘাতের জেরে পর পর চারদিন উর্ধ্বমুখী পেট্রোল-ডিজেলের দাম
ইরান-মার্কিন সংঘাতের জেরে পর পর চারদিন উর্ধ্বমুখী পেট্রোল-ডিজেলের দাম
ইরান-আমেরিকা যুদ্ধের সম্ভাবনা যতই বাড়ছে ততই ক্রমশ বেড়ে চলেছে অপরিশোধিত তেলের দাম। যার ফল স্বরূপ টানা চারদিন ধরে ক্রমাগত খোলা বাজারে বেড়ে চলেছে তেলের দাম।

ইন্ডিয়ান অয়েল কর্পোরেশনের সাম্প্রতিক প্রকাশিত তথ্য অনুযায়ী রবিবার দেশ জুড়ে পেট্রোলের দাম প্রতি লিটারে ৯ পয়সা বেড়েছে। পাশাপাশি ডিজেলের দামও বেড়েছে ১১ পয়সা প্রতি লিটার।
বর্তমানে রবিবার দিল্লিতে পেট্রোলের দাম বেড়ে হয়েছে ৭৫.৪৫ টাকা প্রতি লিটার। একইসাথে ডিজেলের দাম দাঁড়িয়েছে ৬৮.৪০ টাকা প্রতি লিটার। অন্যদিকে কলকাতাতেও প্রতি লিটার ডিজেলের বর্ধিত দাম দাঁড়িয়েছে ৭০.৮৭ টাকা। পেট্রোল বিক্রি হচ্ছে লিটার পিছু ৭৮.১৩ টাকায়।
ইরান-মার্কিন সংঘাত চরমে ওঠার সঙ্গে সঙ্গেই গত ২ জানুয়ারি থেকে টানা বেড়ে চলেছে জ্বালানীর দাম। সূত্রের খবর, গত ২ জানুয়ারির পর থেকেই এখনও পর্যন্ত লিটার পিছু পেট্রোলের দাম বেড়েছে ৩৮ পয়সা ও ডিজেলের দাম বেড়েছে ৫৫ পয়সা প্রতি লিটার।












Click it and Unblock the Notifications