কলকাতায় মহাষ্টমীতে স্বস্তি দিল পেট্রোল-ডিজেলের দাম! একনজরে কিছু তালিকা

কলকাতায় মহাঅষ্টমীতে স্বস্তি দিল পেট্রোল-ডিজেলের দাম! একনজরে কিছু তালিকা

পেট্রোল ও ডিজেলের দাম ঘিরে গত কয়েক মাসে কার্যত রীতিমতো উদ্বেগ তৈরি হয়েছে দেশে। ৫ রাজ্যে বিধানসভা নির্বাচনের পর থেকেই করোনার দ্বিতীয় স্রোতের সময় থেকেই প্রবল হারে বেড়ে গিয়েছে সোনার দাম। এদিকে, আন্তর্জাতিক বাজারে দামের নিরিখে ওঠা নামা করে অপরিশোধিত তেলের দাম। এদিকে, দুর্গাপুজোর মাস অক্টোবরের প্রথম দিনেই হু হু করে বেড়েছে জ্বালানির দামের গতি। তবে নবরাত্রি শুরু হতে গ্রাহকদের খানিকটা স্বস্তি দিয়েছে জ্বালানি তেলের দাম। দুর্গাপুজোর মরশুমে একনজরে দেখে নেওয়া যাক, কলকাতা সহ বিভিন্ন মেট্রো শহরে জ্বালানির দাম একনজরে দেখে নেওয়া যাক।

কলকাতায় পেট্রোলের দাম

কলকাতায় পেট্রোলের দাম

কলকাতায় পেট্রোলের দামের গতি হু হু করে বেড়ে যেতে শুরু করে দিয়েছে। এদিকে, পেট্রোল ও ডিজেলের দাম কলকাতায় এই মুহূর্তে নিম্নমুখী হয়েছে। লিটার প্রতি পেট্রোলের দাম ১০১.০৩ টাকা, ডিজেলের দাম লিটার প্রতি ৯৬.২৮ টাকা হয়েছে শহর কলকাতায়। এদিকে, বহুদিন আগেই কলকাতায় পেট্রোলের দাম ১০০ টাকা ছাড়িয়েছে লিটারে। এই পরিস্থিতিতে দুর্গাপুজোর সময় দামের গতি আরও উর্ধ্বমুখী হয়ে যাবে বলে মনে করেছিলেন অনেকে। তবে পরবর্তীকালে সেই দামের গতি নামতে শুরু করে।

 মুম্বই-দিল্লিতে দামের গতি

মুম্বই-দিল্লিতে দামের গতি

মুম্বইতে জ্বালানি প্রায় আকাশচুম্বী দামের দিকে এগিয়ে যাচ্ছে। দিল্লিতে মহা অষ্টমীর দিন পেট্রোলের দাম লিটার প্রতি ১০৪.৪৪ টাকা। ডিজেলের দাম দিল্লিতে লিটার প্রতি ৯৩.১৭ টাকা। মুম্বইতে লিটার প্রতি দামের গতি ১১০. ৪১ টাকা, ডিজেলের দামের গতি লিটার প্রতি ১০১.০৩ টাকা। উল্লেখ্য, গত কয়েক মাসের পর পর সপ্তাহে যেভাবে দামের গতি হু হু করে বাড়তে থেকেছে, তাতে রীতিমতো উদ্বেগ বেড়েছে অনেকের।

 চেন্নাই সহ বাকি শহরে জ্বালানির দাম

চেন্নাই সহ বাকি শহরে জ্বালানির দাম

চেন্নাইতে পেট্রোলের দাম ১০১.৯৭ টাকা হয়েছে, ডিজেলের দাম চেন্নাইতে এদিন লিটারে ৯৭.৫৯ টাকা হয়েছে। উল্লেখ্য, বুধবার ও মঙ্গলবার চেন্নাইতে পেট্রোল ও ডিজেলের দাম একই রয়েছে। ফলে তা বেড়ে যেতে দেখা যায়নি সেভাবে। পেট্রোল ও ডিজেলের দাম অক্টোবর ৪ থেকেই বেশ স্থায়িত্বের দিকে গিয়েছে। মঙ্গলবারে দাম স্থায়িত্বের দিকে আসার আগে টানা ১৮ দিন ধরে ডিজেলের দাম ১৫ বার বেড়েছে । শেষে তা লাগাম টেনেছে দুর্গাপুজোর মুখে।

সেঞ্চুরি পার

সেঞ্চুরি পার

উল্লেখ্য, বর্তমানে বিভিন্ন শহরে জ্বালানির ছ্যাঁকা অব্যাহত। লিটারে ১০০ টাকা পার করে গিয়েছে দুই ধরনের তেল। পেট্রোল ও ডিজেল বিভিন্ন শহরে লিটারে পার করেছে ১০০ টাকার দর। বিশ্বে অপরিশোধিত তেলের ফিউটার মূল্য ০.২৯ শতাংশ বেড়ে গিয়েছে। ফলে তার দাম প্রতি ব্যারেলে ৮৩.৮৯ টাকা হয়েছে।

খবরের ডেইলি ডোজ, কলকাতা, বাংলা, দেশ-বিদেশ, বিনোদন থেকে শুরু করে খেলা, ব্যবসা, জ্যোতিষ - সব আপডেট দেখুন বাংলায়। ডাউনলোড Bengali Oneindia

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+