ফের দাম বাড়ল জ্বালানি তেলের, কলকাতায় ১০০ ছুঁইছুঁই ডিজেল

ফের দাম বাড়ল জ্বালানি তেলের, কলকাতায় ১০০ ছুঁইছুঁই ডিজেল

ফের বাড়ল পেট্রোল-ডিজেলের দাম। কলকাতায় ১০০ টাকা ছুঁইছুই ডিজেল। আর পেট্রোল সেঞ্চুরি পার করে গিয়েছে। ৩৪ পয়সা বেড়ে পেট্রোলের দাম হয়েছে ১০৮.৪৫ টাকা। আর ৩৫ পয়সা বেড়ে ডিজেলের দাম হয়েছে ৯৯.৭৮ টাকা। লাগাতার জ্বালানি তেলের দাম বৃদ্ধির জেরে জিনিসের দামও বাড়ছে হু হু করে।

 ফের বাড়ল দাম

ফের বাড়ল দাম

উৎসবের মরশুমে হু হু করে বাড়ছে জ্বালানি তেলের দাম। দুর্গাপুজোর আগে েথকে শুরু হয়েছেদাম বৃদ্ধি। তা হু হু করে বেড়ে চলেছে। আজও ফের দাম বেড়েছে পেট্রোল ডিজেলের। লিটার প্রতি ৩৪ পয়সা বেড়েছে পেট্রোলের দাম আর লিটার প্রতি ২৫ পয়সা বেড়েছে ডিজেলের দাম। অর্থাৎ পেট্রোলের থেকে বেশি দাম বেড়েছে ডিজেলের। পেট্রোল তো ঐগেই সেঞ্চুরি পার করেছিল। এবার ডিজেলও সেদিকেই এগোচ্ছা। দেশের একাধিক শহরে ডিজেল ১০০ পার করে ফেলেছে। এবার কলকাতার পালা। কলকাতায় আজ পেট্রোলের দাম লিটার প্রতি ১০৮.৪৫ টাকা আর ডিেজলের দাম ৯৯.৭৮টাকা। অর্থাৎ ১০০ ছুঁতে আর কয়েকটা সিঁড়ি বাকি।

১৬ জেলায় ১০০ পার

১৬ জেলায় ১০০ পার

রাজ্যের ২৩ জেলার মধ্যে ১৬টি জেলায় ডিজেলের দাম ১০০ পার করে ফেলেছে। উত্তর ও দক্ষিণ দিনাজপুর, পূর্ব ও পশ্চিম বর্ধমান, বীরভূম, বাঁকুড়া, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর এবং দক্ষিণ ২৪ পরগনাতেও ডিজেলের দাম সেঞ্চুরি হাঁকিয়ে ফেেলছে। আগে ঝাড়গ্রাম, পুরুলিয়া, দার্জিলিং, আলিপুরদুয়ার, কোচবিহার, নদিয়া ও মুর্শিদাবাদে ১০০ পার করেছে ডিজেলের দাম। কাজেই কলকাতা শহর এবার সেদিকেই এগোতে শুরু করে দিয়েছে। দেশের একাধিক শহরে ডিজেল অনেকদিন আগেই ১০০ পার করে ছুটছে। পেট্রোল আবার ১২০ টাকার দিকে দৌড়তে শুরু করে দিয়েছে।

অগ্নিমূল্য জিনিস

অগ্নিমূল্য জিনিস

পেট্রোল-ডিজেলের লাগাতার দাম বৃদ্ধির কারণে হু হু করে বাড়ছে নিত্য প্রয়োজনীয় জিনিসের দাম। শাক-সবজি থেকে চাল-ডাস সব কিছুই অগ্নিমূল্য হয়ে গিয়েছে। আলু-পেঁয়াজের দামও বাড়তে শুরু করেছে। ১০০ টাকা কিলো দরে বিকোচ্ছে লঙ্কা। ৬০ থেকে ৭০ টাকার নীচেকোনও সবজির দাম নেই। মধ্যবিত্তের হেঁসেলে যাঁকে বলে আগুন অবস্থা। সেই সঙ্গে দাম বাড়ছে মাছ মাংস ডিমেরও। আবার সরষের তেলের দামও বাড়তে শুরু করেছে। জ্বালানি তেলের দাম বৃদ্ধির কারণে পরিবহণ খরচ বেড়ে গিয়েছে। যার ফলে এই পরিস্থিতি তৈরি হয়েছে।

রান্নার গ্যাসও অগ্নিমূল্য

রান্নার গ্যাসও অগ্নিমূল্য

শুধু জ্বালানি তেল নয় রান্নার গ্যাসও অগ্নিমূল্য। হু হু করে দাম বাড়ছে রান্নার গ্যােসর। ১০০০ টাকা হয়ে গিয়েছে রান্নার গ্যাস। বাণিজ্যিক রান্নার গ্যাসও হু হু করে বাড়তে শুরু করে দিয়েছে। কেনা খাবারের দামও বাড়ছে। উৎসবে আনন্দে সাধারণ মানুষের বাইরে খাওয়াদাওয়ার খরচেও কাটছাঁট করতে হচ্ছে। সেই সঙ্গে বাড়ির হেঁসেলেই খরচ কমাতে হচ্ছে। কাজেই সাধারণ মানুষের পক্ষে পরিস্থিতি ক্রমশ কঠিন হয়ে উঠছে। তার উপরে করোনা পরিস্থিতির কারণে অনেকেরই কাজ চলে গিয়েছে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+