Budget Expectations 2025: পেট্রোল-ডিজেলের দাম কমতে পারে এবারের বাজেটে? প্ল্যান নাকি তৈরি...জানেন কীভাবে? রইল

Budget Expectations 2025: পেশ হতে চলেছে আম বাজেট! আগামীকাল শনিবার সকাল ১১ টা থেকে এই বাজেট পেশ করবেন অর্থমন্ত্রী নির্মলা সিতারমন। এই নিয়ে অষ্টমবারের জন্য এই বাজেট পেশ করবেন তিনি। প্রত্যেকবারের মতো এবারও মোদী সরকারের এই বাজেটকে ঘিরে ক্রমশ চড়ছে প্রত্যাশার পারদ। মূল্যবৃদ্ধিতে নাজেহাল সাধারণ মানুষ। নিত্য প্রয়োজনীয় সমস্ত জিনিসের দাম আকাশছোঁয়া। ক্রমশ চাপ বাড়ছে সাধারণ মানুষের উপর।

এই মূল্যবৃদ্ধির কোপ থেকে নিস্তার পাওয়ার পথ খুঁজছেন আম আদমি। সেখানে দাঁড়িয়ে এই বিষয়ে নির্মলা সিতারমন তাঁর বাজেটে যাতে দিশা দেখাতে পারেন সেই দাবি জানাচ্ছেন। মনে করা হচ্ছে এবার বাজেটে (Budget Expectations 2025) একগুচ্ছ জিনিসের দাম কমানোর পথে হাঁটতে পারে সরকার।

petrol

এক নজরে দেখে নেওয়া যাক কি কি জিনিস এবার বাজেটে (Budget Expectations 2025) সস্তা হতে পারে? দাম বাড়তে পারে কোন কোন ক্ষেত্রে? রইল তালিকা -

Budget 2025 News: বাজেটে কি কি সস্তা হতে পারে?

সর্বভারতীয় এক সংবাদমাধ্যমের খবর অনুযায়ী, এবার পেট্রোল এবং ডিজেলের দাম কমাতে পারে নরেন্দ্র মোদী সরকার। আবগারি শুল্ক (Excise Duty) কম করতে পারে সরকার। আর তা কম করলে পেট্রোল এবং ডিজেলের দাম কিছুটা হলেও কমতে পারে। বর্তমানে পেট্রোলের উপর ১৯ টাকা ৯০ পয়সা এবং ডিজেলের উপর ১৫ টাকা ৮০ পয়সা আবগারি শুল্ক (Excise Duty) লাগে। কনফেডারেশন অফ ইন্ডিয়ান ইন্ডাস্ট্রি (CII) জ্বালানির উপর থেকে আবগারি শুল্ক (Excise Duty) কম করার দাবি জানিয়েছে। আর তা যদি সরকার মেনে নেয় তাহলে পেট্রোল এবং ডিজেলের দাম কমবে।

এবার বাজেটে কনজিউমার ইলেকট্রনিক্সের সঙ্গে যুক্ত একাধিক পার্টসের দাম কমতে পারে। কনজিউমার ইলেকট্রনিক্স যন্ত্রাংশের আমদানি শুল্ক কমানো হতে পারে। বর্তমানে এগুলোর ওপর ২০ শতাংশ আমদানি শুল্ক আরোপ করা হয়েছে। এক্ষেত্রে ব্যবস্থা নেওয়া হলে মোবাইল, ট্যাবলেটের মতো আইটেম সস্তা হতে পারে।

টেক্সটাইল এবং গার্মেন্টস ইন্ডাস্ট্রির জন্য এবার বাজেটে (Budget Expectations 2025) বড় ঘোষণা করতে পারেন নির্মলা সীতারমন। বিভিন্ন ধরনের কর ছাড়ের পথে হাঁটতে পারে সরকার। এতে ভারতের বাজারে জামা কাপড়ের দাম কমতে পারে। পাশাপাশি বিনিয়োগের একটা রাস্তা তৈরি হতে পারে বলেও মনে করা হচ্ছে। বিশেষ করে বাংলাদেশে যখন উত্তাল পরিস্থিতি সেখান থেকে বহু পোশাক সংক্রান্ত গ্লোবান সংস্থামুখ ফেরাচ্ছে। এই অবস্থায় বড় কোনও ইঙ্গিত নির্মলার বাজেটে থাকতে পারে বলেও মনে করা হচ্ছে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+