আবারও সেই ভোটের বালাই! ৬৯ দিনে এক টাকাও বাড়েনি পেট্রোল-ডিজেলের দাম

আবারও সেই ভোটের বালাই! ৬৯ দিনে এক টাকাও বাড়েনি পেট্রোল-ডিজেলের দাম

গত ৬৯ দিনে একটাকাও বাড়েনি গোটা দেশে পেট্রো ডিজেলেন দাম। যাকে বলে চমকে দেওয়ার মত ঘটনা ঘটে গিয়েছে। ওয়াকিবহাল মহলের মতে ৫ রাজ্যের বিধানসভা ভোটের কারণেই জ্বালানি তেলের দাম এভাবে থমকে গিয়েছে একটি কাঁটায়। সামনের মাসেই শুরু হয়ে যাবে ভোট। পাঞ্জাব, উত্তর প্রদেশ, উত্তরাখণ্ড, মণিপুর ও গোয়া এই পাঁচ রাজ্যের বিধানসভা ভোটের জন্যই এই জ্বালানিতের দাম বাড়ানোর সাহস দেখাচ্ছে না মোদী সরকার। এমনই মনে করছে রাজনৈতিক মহল।

অপরিবর্তিত পেট্রোল-ডিজেলেন দাম

অপরিবর্তিত পেট্রোল-ডিজেলেন দাম

সেই নভেম্বর মাসের চার তারিখ অর্থাৎ ২০২১ সালের নভেম্বর মাসে শেষ বার জ্বালানি তেলের দাম বেড়েছিল। তারপর থেকে একটাকাও দাম বাড়েনি। অর্থাৎ প্রায় ২ মাস ধরে একই দাম রয়েছে পেট্রোল ডিজেলের। পেট্রোলের দাম কমবেশি সব মেট্রো শহরেই এখন ৯০ টাকা বা তার সামান্য উপরে রয়েছে। আর ডিজেলের দাম সেটাও লিটার প্রতি ৮০ টাকা বা তার সামন্য বেশি রয়েছে সব মেট্রো শহরে।

ভোট বালাই

ভোট বালাই

৫ রাজ্যের বিধানসভা ভোটের কারণেই টানা ২ মাসের বেশি সময় ধরে জ্বালানি তেলের দাম এক রয়েছে বলে মনে করা হচ্ছে। কারণ বঙ্গের ভোটের আগেও জ্বালানি তেলের দাম ঠিক একই ভাবে অপরিবর্তিত রাখা হয়েছিল। তখনও প্রায় মাস তিনেক পেট্রোল ডিজেলের দাম বাড়েনি। ভোট মিটতেই দামের কাঁটা চড়তে শুরু করেছিল। এবং সেটা প্রায় ১০০ টাকা ছাপিয়ে গিয়েছিল। পেট্রোল-ডিজেলের দামের জিনিসের দাম হু হু করে বাড়তে শুরু করেছিল। সেকারণেই নভেম্বর মাসে গোটা দেশে রেকর্ড মুদ্রাস্ফিতী ধরা পড়েছিল। যা গত ১২ বছরে রেকর্ড বলে জানিয়েছিলেন অর্থনীতিিবদরা।

ভ্যাট কমাল কেন্দ্র

ভ্যাট কমাল কেন্দ্র

একটাই দাম বেড়েছিল পেট্রোল ডিজেলের যে শেষ পর্যন্ত কেন্দ্রকে ময়দানে নামতে হয়। পেট্রোলের উপর ১০টাকা এবং ডিজেেলর উপর লিটার প্রতি ৫ টাকা ভ্যাট কমিয়ে দেওয়া হয়। তার উপরে আবার একাধিক রাজ্য কর কমিয়েছিল। যার জেরে কিছুটা হলেও নিয়ন্ত্রণে এসেছিল পেট্রোল ডিজেলের দাম। কিন্তু তার পরেও যে দাম বাড়েনি তা নয়। তবে সেটা নিয়ন্ত্রণে থেকে। বারবারই মোদী সরকার এবং কেন্দ্রের পক্ষ থেকে দাবি করা হয়েছিল আন্তর্জাতিক বাজারে দাম বৃদ্ধির কারণেই দাম বাড়ছে জ্বালানি তেলের।

সামনেই বাজেট

সামনেই বাজেট

শুধু ৫ রাজ্যের বিধানসভা ভোট নয় পেট্রোল-ডিজেলের দামএক জায়গায় থমকে থাকার আরেকটি বড় কারণ বাজেট। সামনেই বসতে চলেছে বাজেট অধিবেশন। ১ ফেব্রুয়ারি বাজেট পেশ করার কথা মোদী সরকারের।তার জোর জোর শুরু হয়ে গিয়েেছ। বিরোধীরা যে পেট্রোল-ডিজেলের দাম বৃদ্ধি নিয়ে সওয়াল করবেন তাতে কোনও সন্দেহ নেই। তাই আগে থাকতেই তার ক্ষেত্র প্রস্তুত করে রাখছে মোদী সরকার।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+