ফের ঊর্ধমুখী জ্বালানি! এক নজরে মেট্রো শহরগুলিতে জ্বালানির দাম
ফের ঊর্ধমুখী পেট্রোল-ডিজেল। দেশের মেট্রো শহরগুলিতে রবিবার এই বৃদ্ধি পরিলক্ষিত হয়েছে। মেট্রো শহরগুলিতে পেট্রোলে লিটার পিছু ১৩ পয়সা করে এই বৃদ্ধি হয়েছে।
ফের ঊর্ধমুখী পেট্রোল-ডিজেল। দেশের মেট্রো শহরগুলিতে রবিবার এই বৃদ্ধি পরিলক্ষিত হয়েছে। মেট্রো শহরগুলিতে পেট্রোলে লিটার পিছু ১৩ পয়সা করে এই বৃদ্ধি হয়েছে। অন্যদিকে ডিজেলে নিটার পিছু বৃদ্ধি পেয়েছে ১৪ থেকে ১৫ পয়সা করে। তবে গুরুগ্রামে পেট্রোলের দাম বেড়েছে সব থেকে বেশি। একদিনে সেখানে ৩৪ পয়সা বৃদ্ধি পেয়েছে।

দিল্লি
এদিন দিল্লিতে পেট্রোলের দাম লিটার পিছু ৭২.০৭ টাকা। শনিবার যা ছিল ৭১.৯৪ টাকা। ডিজেলের দাম ১৪ পয়সা বৃদ্দি পেয়ে হয়েছে ৬৭.৪১ টাকা।
শনিবার যার মূল্য ছিল লিটার পিছু ৬৭.২৭ টাকা।

মুম্বই
এদিন দেশের বাণিজ্যিক রাজধানীতে পেট্রোলের দাম লিটার পিছু ৭৭.৭০ টাকা। শনিবারের থেকে ১৩ পয়সা বেশি। শনিবার যা ছিল ৭৬.২৩ টাকা।
ডিজেলের দাম ১৫ পয়সা বৃদ্দি পেয়ে হয়েছে ৭০.৬২ টাকা। শনিবার যার মূল্য ছিল লিটার পিছু ৭০.৪৭ টাকা।

কলকাতা
কলকাতায় পেট্রোলের দাম লিটার পিছু ৭৪.১৬ টাকা। ডিজেলের দাম ১৪ পয়সা বৃদ্দি পেয়ে হয়েছে ৬৯.২০ টাকা। শনিবার যার মূল্য ছিল লিটার পিছু ৬৯.০৬ টাকা।

চেন্নাই
চেন্নাইয়ে রবিবার পেট্রোলের দাম ছিল লিটার পিছু ৭৪.৮৪ টাকা। ডিজেলের দাম ১৫ পয়সা বৃদ্দি পেয়ে হয়েছে ৭১.২৪ টাকা।












Click it and Unblock the Notifications