ফের অগ্নিমূল্য জ্বালানি, পেট্রোল-ডিজেলের রেকর্ড দাম বৃদ্ধি, কলকাতায় কত দাম জেনে নিন

ফের অগ্নিমূল্য জ্বালানি, পেট্রোল-ডিজেলের রেকর্ড দাম বৃদ্ধি, কলকাতায় কত দাম জেনে নিন

হু হু করে বাড়ছে জ্বালানি তেলের দাম। পর পর তিনদিন দাম বাড়ল পেট্রোল ডিডেলের। বৃহস্পতিবারের পর শুক্রবার ফের পেট্রোল ডিজেলের দাম বেড়েছে। পেট্রোলের দাম বেড়ছে ২৬ থেকে ৩০ পয়সা। যার জেরে রেকর্ড উচ্চতায় পৌঁছে গিয়েছে দেশে পেট্রোলের দাম। ৯৩ টাকা প্রতি লিটার দাম বেড়ে গয়েছে পেট্রোল। একই সঙ্গে পাল্লা দিয়ে দাম বেড়েছে ডিজেলের। ২৯ থেকে ৩০ পয়সা দাম বেড়েছে ডিেজলের। দেশের সব বড় শহরেই এই দাম বৃদ্ধি হয়েছে।

ফের অগ্নিমূল্য জ্বালানি

দেশের সব শহরের বাসিন্দাদেরই নাভিঃশ্বাস দশা। দিল্লি থেকে মুম্বই, কলকাতা সব শহরেই পেট্রোলের দাম বেড়েছে হু হু করে দাম বেড়েছে। দিল্লিতে এখন লিটার প্রতি পেট্রোলের দাম ৮৬.৯৩ টাকা। কলকাতায় পেট্রোলের দাম ৮৮.৩০ টাকা। গতকাল ছিল ৮৮.০১ টাকা। এক ধাক্কায় ৩০ পয়সা বেড়ে গিয়েছে পেট্রোেলর দাম। ডিজেলের দাম হয়েছে ৮০.৭১ টাকা। মুম্বইয়ে পেট্রোলের দাম এখন ৯৩.৪৯ টাকা। আর ডিজেলের দাম ৮৩.৯৯ টাকা

গতকালই কেন্দ্রীর বাজেট নিয়ে মোদী সরকারকে আক্রমণ শানিয়েছেন তৃণমূল কংগ্রেস নেতা অনুব্রত মণ্ডল। তিনি কটাক্ষ করে বলেছেন রামের দেশে পেট্রোলের দাম ৮১ টাকা আর রাবণের দেশ শ্রীলঙ্কায় পেট্রোলের দাম ৫১ টাকা। জ্বালানি তেলের দাম বৃদ্ধি নিয়ে তীব্র আক্রমণ শানিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। জ্বালানি তেলের দাম বৃদ্ধির কারণে সব জিনিসের দাম বাড়তে শুরু করবে এমনই অভিযোগ করেছেন মমতা। নিত্য প্রয়োজনীয় জিনিসের দাম বাড়তে শুরু করবে। মধ্যবিত্তের আয়ত্তের বাইরে চলে যাবে অধিকাংশ জিনিয়ের দাম এমনই অভিযোগ করেছেন বিরোধীরা।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+