এবার সক্রিয় রাষ্ট্রায়ত্ত সংস্থাগুলি! ফের ঊর্ধ্বমুখী পেট্রোল ও ডিজেলের মূল্য
শনিবার নিয়ে পরপর তিন দিন বাড়ল পেট্রোল ও ডিজেলের দাম। দেশের বড় শহরগুলোতে শনিবার পেট্রোলের দাম লিটার পিছু বৃদ্ধি পেয়েছে ১৯ থেকে২০ পয়সা করে। অন্যদিকে ডিজেলে বেড়েছে লিটার পিছু ২৯ থেকে ৩১ পয়সা করে।
শনিবার নিয়ে পরপর তিন দিন বাড়ল পেট্রোল ও ডিজেলের দাম। দেশের বড় শহরগুলোতে শনিবার পেট্রোলের দাম লিটার পিছু বৃদ্ধি পেয়েছে ১৯ থেকে
২০ পয়সা করে। অন্যদিকে ডিজেলে বেড়েছে লিটার পিছু ২৯ থেকে ৩১ পয়সা করে।

দিল্লি
এদিন দিল্লিতে পেট্রোলের দাম লিটার পিছু ৬৯.২৬ টাকা আর ডিজেলের দাম লিটার পিছু ৬৩.১০ টাকা।

মুম্বই
বাণিজ্যিক রাজধানীতে পেট্রোলের দাম ছিল লিটার পিছু ৭৫ টাকার সামান্য নিচে। আর ডিজেলের মূল্য এদিন ৬৬ টাকা পেরিয়ে গিয়েছে। মুম্বইয়ে পেট্রোল ও ডিজেলের দাম যথাক্রমে লিটার পিছু ৭৪.৯১ টাকা এবং ৬৬.০৪ টাকা।

কলকাতা
কলকাতায় পেট্রোল ও ডিজেলের দাম লিটার পিছু যথাক্রমে ৭১.৩৯ টাকা এবং ৬৪.৮৭ টাকা।

চেন্নাই
চেন্নাইয়ে এদিন পেট্রোলের দাম বেড়েছে লিটার পিছু ২০ পয়সা। আর ডিজেলে ৩১ পয়সা। দাম দাঁড়িয়েছে যথাক্রমে ৭১.৬৭ এবং ৬৬.৬২ টাকা।
আন্তর্জাতিক তেলের বাজারে দাম কমলেও, রাষ্ট্রায়ত্ত তেল সংস্থাগুলি তেলের দাম বাড়িয়েছে। সেইজন্য দেশের বাজারে তেলের দামে এই বৃদ্ধি বলে জানা গিয়েছে।
আন্তর্জাতির বাজারে শুক্রবার প্রতি ব্যারেল তেলের দাম ছিল ৬০.৪৮ ডলার।












Click it and Unblock the Notifications