১০০ পার করে ছুটছে জ্বালানির দাম, দেশের অর্থনীতিতে সিঁদুরে মেঘ দেখছেন বিশেষজ্ঞরা
১০০ পার করে ছুটছে জ্বালানির দাম, দেশের অর্থনীতিতে সিঁদুরে মেঘ
একদিকে করোনা থাবা অন্যদিকে পেট্রোল-ডিজেলের মূল্যবৃদ্ধি। দুয়ের ফলায় বিপন্ন দেশের অর্থনীতি। আন্তর্জাতিক বাজারের অপরিশোধিতত তেলের দাম বাড়তে শুরু করায় দাম বাড়ছে পেট্রোল ডিজেলের। ইতিমধ্যে ১০০ ছাড়িয়ে গিয়েছে পেট্রোলের দাম। ডিজেলও ছুটছে ১০০ দিকে। ইতিমধ্যেই তার প্রভাব পড়তে শুরু করেছে। জিনিস পত্রের দাম বাড়ছে হু হু করে। ফের অর্থনীতিতে ধাক্কা আসার আশঙ্কা দেখা দিয়েছে।

অগ্নিমূল্য পেট্রোল ডিজেল
গোটা দেশে জ্বালানি তেেলর দাম হু হু করে বাড়ছে। অধিকাংশ মেট্রো শহরেই পেট্রোলের দাম লিটার প্রতি ১০০ টাকা ছাড়িয়ে গিয়েছে। কলকাতা, মুম্বই, দিল্লি, রাজস্থান, ভোপাল থেকে শুরু করে লাদাখ সর্বত্র পেট্রোল সেঞ্চুরি পার করে ফেলেছে। ডিজেলও ছুটছে সেই পথেই। প্রতিদিনই দাম বাড়ছে পেট্রোল ডিজেলের। আন্তর্জাতিক বাজারে অপরিশোধিত তেলের দাম বৃদ্ধির কারণেই জ্বালানি তেলের এই মূল্য বৃদ্ধি বলে জানিয়েছেন তৈল সংস্থাগুলি।

দাম বাড়ছে জিনিসের
জ্বালানি তেলের দামবৃদ্ধির কারণে হু হু করে বাড়ছে নিত্য প্রয়োজনীয় জিনিসের দামও। সবজি থেকে চাল ডাল, তেল নুন সবের দামও বেড়ে গিয়েছে। মধ্য বিত্তের আত্তের বাইরে চলে যাচ্ছে জিনিসের দাম। জ্বালানি তেলের দাম বেড়ে যাওয়ার কারণে পরিবহণ খরচও বেড়ে যাচ্ছে। সেই খরচ ক্রেতাদের কাছ থেকে তুলতে জিনিসের দাম বাড়িয়ে দিচ্ছেন তাঁরা।

করোনা পর জ্বালানি তেলের দাম বৃদ্ধি
এক দিকে করোনার কারণে বাণিজ্যে প্রভাব পড়েছে তার উপরে আবার জ্বালানি তেলের দাম বৃদ্ধির কারণে দেশের অর্থনীতিতে নতুন করে ধাক্কা আসার আশঙ্কা করা হচ্ছে। বিশ্বের দ্বিতীয় বৃহত্তম তেল আমদানি কারক দেশ ভারত। কিন্তু ক্রমাগত দামবৃদ্ধির কারণে পেট্রোল ডিজেলের চাহিদা কমতে শুরু করেছে। করোনার কারণে একদিকে যেমন দফায় দফায় লকডাউনে যানবাহনে চলাচল বন্ধ থাকছে , কল কারখানা বন্ধ থাকছে তার জেরে কমছে জ্বালানি তেলের চাহিদাও।

কর বাড়াচ্ছে কেন্দ্র
একদিকে আন্তর্জাতিক বাজারে দাম বৃদ্ধি তার উপরে শুল্ক চাপাচ্ছে কেন্দ্র। পেট্রোলিয়াম মন্ত্রী এই নিয়ে মন্তব্য সমালোচনার ঝড় তুলেছে। সরকার যদি পেট্রোল-ডিজেলের দাম নিয়ন্ত্রণে পদক্ষেপ না করে তাহলে অর্থনীতিতে আরও বড় প্রভাব পড়বে বলে আশঙ্কা করছেন অর্থনীতিবিদরা।












Click it and Unblock the Notifications