পেট্রোল-ডিজেল পরিবেশবান্ধব নয়, অন্য জ্বালানির খোঁজ করুন! মূল্যবৃদ্ধি ঠেকাতে নতুন দিশা নীতিনের
পেট্রোল-ডিজেল পরিবেশবান্ধব নয়, অন্য জ্বালানির খোঁজ করুন! মূল্যবৃদ্ধি ঠেকাতে নতুন দিশা নীতিনের
পেট্রোপণ্যের লাগামছাড়া মূল্যবৃদ্ধির জেরে গত কয়েকমাস ধরেই রীতিমতো নাভিশ্বাস উঠছে আম-আদমির। এদিকে দাম কামানোর চেষ্টার বদলে লাগাতার যেন আসল ইস্যুকে আড়ালের চেষ্টা চালিয়ে যাচ্ছেন কেন্দ্রীয় মন্ত্রীরা। এবার কার্যত একইধরণের সাফাই দিতে দেখা গেল কেন্দ্রীয় পরিবহনমন্ত্রী নীতিন গড়করিকে। তাঁর দাবি, পেট্রোল-ডিজেল কোনোভাবেই পরিবেশবান্ধব নয়। তাই সকলের চেষ্টা করা উচিত অন্যান্য জ্বালানির ব্যবহার আরও বেশি করে করা। আর তার এই মন্তব্যের পরেই নতুন করে সমালোচনার ঝড় উঠেছে বিভিন্ন মহলে।

নতুন উপায় বাতলাচ্ছেন গড়কড়ি
প্রসঙ্গত উল্লেখ্য, কয়েকদিন আগেই পেট্রোলের দাম কমা নিয়ে নয়া উপায় বাতলেছিলেন নীতিন। সেখানেও ভিন্ন উপায়ের জ্বালানির ব্যবহারের উপর জোর দেন তিনি। তাঁর দাবি আগামী ৬ মাসের মধ্যেই সমস্ত নতুন গাড়িতে ফ্লেক্স ফুয়েল ইঞ্জিন বাধ্যতামূলক করতে পারে কেন্দ্র। আর তা হয়ে গেলেই অনেকটাই সমস্যার সমাধান করা সম্ভব হবে। কিন্তু কী এই ফ্লেক্স ফুয়েল ইঞ্জিন?

কী এই ফ্লেক্স ফুয়েল ইঞ্জিন ?
সহজ কথায়, ফ্লেক্স ফুয়েল ইঞ্জিন এমন একটি ইঞ্জিন যা শুধুমাত্র পেট্রোল-ডিজেল নয় ইথানল, সিএনজি, বিদ্যুৎকেও জ্বালানি হিসেবে ব্যবহার করতে পারে। নতুন করে যারা যানবাহন কিনতে চলেছেন এই সিদ্ধান্ত তারা লাভবান হতে পারেন বলে মনে করা হচ্ছে। একউ সাথে এই রাস্তায় হেঁটে পেট্রোল-ডিজেলের ব্যবহারও অনেকটাই কমানো যাবে বলে মত নীতিনের। যদিও বর্তমানে যে পেট্রোপণ্যের দামের সঙ্কট গোটা দেশজুড়ে চলছে তা থেকে শীঘ্রই মুক্তি মিলবে সেই উত্তর এখনও পাওয়া যায়নি।

কত দাম ইথানলের ?
এই ক্ষেত্রে জেনে রাখা ভালো, বর্তমানে প্রতি লিটার ইথানলের দাম ৬৫-৭০ টাকা। অন্যদিকে সিএনজিতে গাড়ি চালানোও পেট্রোল ডিজেলের তুলনায় অনেকটাই সস্তা। আর সেই কারণেই নয়া নিয়ম লাগু হলে পকেটের চাপ কিছুটা কমবে জনতার। যদিও তা হতে এখনও অনেকটাই সময় বাকি। কিন্তু করোনা মন্দার বাজারে এই লাগাম ছাড়া দামের হাত থেকে মুক্তি কোথায় সেই প্রশ্নের উত্তর কিছুতেই মিলছে না।

সেঞ্চুরি পার পেট্রোল-ডিজেলের
এদিকে পেট্রোল এবং ডিজেলের দাম শুনলেই এই মুহূর্তে নাভিশ্বাস উঠছে জনতার। সেঞ্চুরি পার করেও রোজই ঊর্ধ্বমুখী হচ্ছে দাম, যার ফলে নাজেহাল অবস্থা সাধারণ মানুষের। গত ১৮ মাসে ৩৬ টাকা পর্যন্ত বেড়েছে পেট্রোলের দাম। বর্তমানে দেশের সিংহভাগ রাজ্যেই সেঞ্চুরি পার করে ফেলেছে পেট্রোল-ডিজেল দুই। আকাশছোঁয়া হয়েছে অত্যাবশ্যকীয় পণ্যের দামও। আর এখানেই বেড়েছে চিন্তা।
-
কালিয়াচক কাণ্ডের পর ফের অশান্তি! অমিত শাহ-র রোড শো ঘিরে ভবানীপুরে ধুন্ধুমার, হাতাহাতি তৃণমূল-বিজেপির -
'১৫ দিন বাংলায় থাকব', ভবানীপুরে মমতাকে হারানোর ডাক, শাহের চ্যালেঞ্জে তপ্ত রাজনীতি -
কালিয়াচকে প্রশাসনিক গাফিলতি? জেলাশাসক, পুলিশ সুপারকে শোকজ, CBI অথবা NIA তদন্তের নির্দেশ দিল সুপ্রিম কোর্ট -
ভবানীপুরে আজ শক্তি প্রদর্শনে বিজেপি, শুভেন্দুর মনোনয়নে সঙ্গী অমিত শাহ -
কয়লা কেলেঙ্কারির তদন্ত! দেশের বিভিন্ন শহরে আই-প্যাকের দফতর ও ডিরেক্টরের বাসভবনে ইডি তল্লাশি -
'খুব দ্রুত যুদ্ধ শেষ করব'! ইরান ইস্যুতে কড়া বার্তা মার্কিন প্রেসিডেন্টের, কী বললেন? -
কালিয়াচক কাণ্ডে কড়া বার্তা সুপ্রিম কোর্টের! 'রাজনীতি নয়, বিচারকদের নিরাপত্তাই...', কী কী বলল শীর্ষ আদালত? -
কালিয়াচক কাণ্ডে উত্তেজনা চরমে! বিচারকদের ঘেরাও-ভাঙচুরে তৃণমূলকে নিশানা সুকান্তর, কী বললেন দিলীপ? -
মালদহের অশান্তি নিয়ে বিজেপিকে কাঠগড়ায় তুলল মমতা, সুতির সভা থেকে শান্তির বার্তা -
৫৪ বছর পর চাঁদের পথে মানুষ, ৪ মহাকাশচারী নিয়ে নাসার 'আর্টেমিস ২'-এ ইতিহাসের নতুন অধ্যায় -
বসন্তের শেষে বাড়ছে পারদ! গরমে কী নাজেহাল হবে শহরবাসী? কী জানাচ্ছে হাওয়া অফিস? জানুন -
মালদহের ঘটনার তদন্তভার নিল সিবিআই, মমতার তোপে কমিশন












Click it and Unblock the Notifications