বিজেপি কার্যালয়ে পেট্রোল বোমা ছুঁড়ল অজ্ঞাতপরিচয় দুষ্কৃতীরা
ত্রিবান্দমে অজ্ঞাতপরিচয় দুষ্কৃতীরা পেট্রোল বোমা ছুঁড়ল বিজেপি পার্টি অফিসে। তবে ঘটনায় কেউ আহত হননি।
কেরলের ত্রিবান্দমে অজ্ঞাতপরিচয় দুষ্কৃতীরা পেট্রোল বোমা ছুঁড়ল বিজেপি পার্টি অফিসে। বুধবার রাত ৯টা ১৫ মিনিট নাগাদ ঘটনাটি ঘটে। রিপোর্ট অনুযায়ী পার্টি অফিসের ভিতের রাখা বেশ কয়েকটি প্লাস্টিকের চেয়ারে আগুন লেগে যায়।
তবে ঘটনায় কেউ আহত হননি। পুলিশকে ঘটনা জানানো হলে তদন্ত শুরু হয়েছে। এই ঘটনার প্রতিবাদে বিজেপি কর্মীরা বৃহস্পতিবার ত্রিবান্দমে ধর্মঘট পালন করছেন।

পার্টি অফিসে হামলার ঘটনায় সরকারে থাকা সিপিএমের উপরই অভিযোগ করেছেন বিজেপি কর্মীরা। দলের সর্বভারতীয় সভাপতি অমিত শাহ অভিযোগ করেছেন, কেরলে যত বেশি করে বিজেপির দাপট বাড়ছে ততই সিপিএমের হামলায় আক্রান্ত হচ্ছে বিজেপি কর্মী-সমর্থকেরা।
তিনি আরও বলেছেন, কেরলে যখনই বাম সরকার ক্ষমতায় থেকেছে, তখনই বেশি করে বিজেপি ও আরএসএশ কর্মীদের উপরে হামলার ঘটনা বেড়েছে। গতবছরে কেরলে বাম সরকার ক্ষমতায় আসার পর ১৩জন বিজেপি-আরএসএস কর্মী খুন হয়েছে বলেও অভিযোগ উঠেছে।












Click it and Unblock the Notifications