সৌদি আরবের প্রভাব পড়তে পারে দেশেও! জ্বালানি তেলে ব্যাপক মূল্যবৃদ্ধির আশঙ্কা
সৌদি আরবের বৃহত্তম তেল শোধনাগারে হামলার প্রভাব পড়তে চলেছে ভারতেও। সৌদি আরবেন অ্যারামকো তেল শোধনাগার বিশ্বের বৃহৎ শোধনাগারও বটে।
সৌদি আরবের বৃহত্তম তেল শোধনাগারে হামলার প্রভাব পড়তে চলেছে ভারতেও। সৌদি আরবেন অ্যারামকো তেল শোধনাগার বিশ্বের বৃহৎ শোধনাগারও বটে। সেখানেই গত সপ্তাহে ড্রোন হামলা হয়। যার প্রভাব পড়তে চলেছে এদেশের রাষ্ট্রায়ত্ত তেল সংস্থা ইন্ডিয়ান অয়েল কর্পোরেশন, এইচপিসিএল এবং বিপিসিএলের ওপর। এর জেরেই দেশে পেট্টোল ও ডিজেলে লিটার পিছু বাড়তে পারে ৫ থেকে ৬ টাকা।

রাষ্ট্রায়ত্ত এইচপিসিএল-এর চেয়ারম্যান এমকে সুরানা বলেছেন, যদি আমদানি করা তেলের দাম ১০ শতাংশ বেড়ে যায়, তাহলে তার প্রভাব পড়তে পারে খুচরো বাজারেও।
ভারতে দেশের বাজারে তেলের মূল্য ঠিক হয় মধ্যপ্রাচ্যে আগের ১৫ দিনে তেলের গড় দামের ওপর। দেশের বিভিন্ন সংস্থার রিপোর্টে উল্লেখ করা হয়েছে, পেট্রোল ও ডিজেলের খুচরো মূল্য লিটার পিছু বাড়তে পারে ৫ থেকে ৬ টাকা।












Click it and Unblock the Notifications