জ্বালানির দামে ঝরছে আগুন! এক মাসে ২১ বার বাড়ল পেট্রোলের দাম
জ্বালানির দামে ঝরছে আগুন! এক মাসে ২১ বার বাড়ল পেট্রোলের দাম
করোনাকালীন মন্দার জেরে গত বছর থেকেই ধুঁকছে গোটা দেশের অর্থব্যবস্থা। এদিকে তার মাঝেই একাধিক নিত্যপ্রয়োজনীয় দ্রব্যের একটানা মূল্যবৃদ্ধিতে নাভিশ্বাস উঠছে আম-আদমির। এদিকে মে মাসের ৪ তারিখ থেকে এখনও পর্যন্ত গত একমাসে ২১ বার বাড়ল পেট্রোপণ্যের দাম। বর্তমানে দেশে একাধিক শহরে, জেলায় পেট্রোল লিটার প্রতি বিক্রি হচ্ছে প্রায় ৯৫ টাকা দরে।

মূলত নির্বাচনের ফলাফলে পর থেকেই শুরু হয়েছে ক্রমশ জ্বালানির দাম বৃদ্ধি। বর্তমানে আন্তর্জাতিক বাজারে তেলের দাম বাড়ায় গত সোমবার ফের দাম বাড়ায় তেল কোম্পানিগুলো। শহর কলকাতায় পেট্রোলের দাম বেড়েছে ২৬ পয়সা। দাম বাড়ার ফলে আজ থেকে লিটার প্রতি পেট্রোল কিনতে হচ্ছে ৯৫ টাকা ২৮ পয়সায়। প্রতি দফাতেই ২৫ নয় ২৭-২৮ পয়সা বেড়ে চলেছে পেট্রোপণ্যের দাম।
এদিকে ইতিমধ্যেই দেশের বেশ কিছু শহরে পেট্রোলের দাম ১০০ পার করে গিয়েছে। মুম্বইতে পেট্রোলের দাম লিটার পিছু ১০১.৪৭ টাকা। ডিজেলের দাম ৯৩.৬৪ টাকা। ডিজেলের দাম বৃদ্ধি আরও বেশি করে প্রভাব ফেলছে অত্যাবশ্যকীয় পণ্যে। কারণ অধিকাংশ লরিই চলে ডিজেলে। ফলস্বরূপ শাক-সব্জি সহ প্রায় সমস্ত কাঁচ মালের দামও হু হু করে চড়তে শুরু করেছে।
এদিকে রাজধানী দিল্লিতেও বর্তমানে পেট্রোল ও ডিজেলের দাম বেড়েছে। দিল্লিতে বর্তমানে পেট্রোলের দাম বেড়ে হয়েছে লিটার প্রতি ৯৫ টাকা ৩১ পয়সা। ডিজেল বিকোচ্ছে লিটার প্রতি ৮৬ টাকা ২২ পয়সায়। পেট্রোল–ডিজেলের লাগাতার দাম বৃদ্ধিতে ভোগান্তি চরমে উঠছে সাধারণ মানুষের। এমতাবস্থায় বাস, ট্যাক্সি, অ্যাপ ক্যাবের ভাড়া বেড়ে যাওয়ার সম্ভাবনা প্রবল তৈরি হয়েছে বলেও মনে করা হচ্ছে।












Click it and Unblock the Notifications