দুর্গাপুজোর সূচনালগ্নে ফের বাড়ল পেট্রোল , ডিজেলের দাম! কলকাতায় জ্বালানির ছ্যাঁকা অব্যাহত
লাগামহীন দাম বৃদ্ধির ট্রেন্ড অব্যাহত রইল পুজোর মরশুমে। দেশে উৎসবের মরশুম শুরু হতেই হু হু করে বেড়ে যাচ্ছে জ্বালানির দাম। গত ছয় দিন ধরে টানা বেড়ে গিয়েছে এই দাম। এদিনও দুর্গাপুজোর মুখে সেই ট্রেন্ড অব্যাহত রয়েছে। পুজোর কলকাতায় এদিনও জ্বালানির দর হু হু করে বেড়ে গিয়েছে। একনজরে দেখে নেওয়া যাক, কলকাতা সহ দেশের বিভিন্ন প্রান্তে জ্বালানি তেলের দাম কত।

রবিবারও জ্বালানি তেলের দাম হু হু করে বেড়ে যেতে শুরু করেছে। ফলে ফের একবার নয়া রেকর্ড কায়েম করল কলকাতার জ্বালানি তেলের বাজার। রবিবার ১০ অক্টোবর কলকাতায় পেট্রোলের দাম লিটার প্রতি বেড়েছে ২৮ পয়সা। এদিকে, ডিজেলের দাম লিটার প্রতি বেড়েছে ৩৫ পয়সা। যার ফলে ১০০ টাকা পার করে দ্রুত গতিতে দৌড়চ্ছে জ্বালানি তেলের দাম। লিটার প্রতি জ্বালানি তেলের দামে বৃদ্ধির ফলে কলকাতায় পেট্রোলের দাম লিটারে বেড়েছে, ১০৪.৮০ টাকা, ডিজেলে বেড়েছে ৯৫ টাকা, ৯৩ পয়সা। এদিকে, বাংলা সহ ৫ রাজ্যে ভোট মিটতেই তেলের দাম সদ্য সেঞ্চুরি পার করেছে। তারপর যে গতিতে দাম হু হু করে বেড়ে গিয়েছে, তা রীতিমতো প্রভাব ফেলেছে বাজার দরে। পুজোর মুখে এভাবে দাম বাড়তে থাকায় সমস্যাও বেড়েছে। এদিকে পেট্রোল ডিজেলের দাম বৃদ্ধির মাঝেই, গত ৬ অক্টোবর ফের একবার বেড়েছে বাড়ির রান্নার গ্যাসের দাম। কলকাতায় বর্তমানে ১৪.২ কেজির রান্নার গ্যাসের সিলিন্ডারের দাম এখন ৯২৬ টাকা।
দিল্লিতে এযাবৎকালে রেকর্ড হাঁকিয়ে বেড়ে গিয়েছে পেট্রোল ও ডিজেলের দাম। এক লিটারে পেট্রোলের দাম ১০৪.১৪ টাকা লিটার প্রতি হয়েছে রাজধানী দিল্লিতে। মুম্বইতে পেট্রোলের দাম লিটার প্রতি ১১০ .১২ টাকা হয়েছে। মুম্বইতে ডিজেলের দাম পার করেছে সেঞ্চুরি। ডিজেলর দাম বর্তমানে ১০০.৬৬ টাকা হয়েছে। সপ্তাহের শুরুতেই পেট্রোলের দাম টানা চার দিনে বেড়েছে। এরপর পুজোর সময় আরও বেড়েছে দাম। এদিকে, দেশের বড় শহরগুলির মধ্যে অন্যতম চেন্নাই। সেখানে পেট্রোলের দাম রকেট গতিতে বেড়ে গিয়ে পার করেছে সেঞ্চুরির গণ্ডি। চেন্নাইতে পেট্রোলের দাম, ১০১.৫৩ টাকা, ডিজেলের দাম লিটারে দাঁড়াচ্ছে ৯৭.২৬ টাকা। এর আগে টানা চারদিন বেড়ে গিয়ে পেট্রোল ও ডিজেলের দাম যথাক্রমে লিটারে ৩০ পয়সা ও ৩৫ পয়সা বেড়ে যেতে শুরু করেছে।












Click it and Unblock the Notifications