ফের জ্বালানির দামে বৃদ্ধি, কলকাতায় সেঞ্চুরি হাঁকাতে চলেছে পেট্রোলের দাম

ফের জ্বালানির দামে বৃদ্ধি, কলকাতায় ৯৫ টাকা পেরোল পেট্রোলের দাম

জ্বালানি তেলের দামে যেন ছ্যাঁকা লাগার যোগার আম বাঙালির। হু হু করে বাড়ছে জ্বালানি তেলের দাম। সব মেট্রো শহরেই দাম বেড়েছে পেট্রোল-ডিজেলের। কলকাতায় আজ পেট্রোলের দাম বেড়ে ৯৫ টাকা ছাড়িয়ে গিয়েছে। ভারতের দুই বড় শহর মুম্বই এবং দিল্লিতে পেট্রোলের দাম ১০০ টাকা পার করে গিয়েছে। কলকাতাতেও সেই দিকেই ছুটছে জ্বালানি তেলের দাম।

কলকাতায় ৯৫ টাকা পেরোল পেট্রোলের দাম

পাঁচ রাজ্যের ভোট মিটতেই বাড়তে শুরু করে পেট্রোল ডিজেলের দাম। গত মে মাসে ১৬ বার বেড়েছে জ্বালানি তেলের দাম। জুন মাসেও বহাল রয়েছে দাম বৃদ্ধির ধারা। পর পর দুদিন দাম বাড়ল জ্বালানি তেলের। দেশের তিন মেট্রো শহরেই দাম বাড়ল পেট্রোল, ডিজেলের। কলকাতা শহরে ৯৫ টাকা পার করেছে লিটার প্রতি পেট্রোলের দাম। ডিেজল ৮৯ টাকা।

সোমবার কলকাতায় পেট্রোলের দাম লিটার প্রতি ২৬ পয়সা বেড়েছে। অন্যদিকে ডিজেলের দাম বেড়েছে লিটার প্রতি ২৭ পয়সা। কলকাতায় পেট্রোলের দাম হয়েেছ লিটারে ৯৫.২৮ টাকা। আর ডিজেলের দাম লিটারে ৮৯.০৭টাকা হয়েছে। গতকাল শহরে পেট্রোল ও ডিজেলের দাম ছিল যথাক্রমে ৯৫. ০২টাকা ও ৮৮.৮০ টাকা।

মুম্বই-দিল্লিতে পেট্রোলের দাম আগেই ১০০ টাকা ছাড়িয়ে গিয়েছে। পেট্রোলের দামবাড়ায় বাড়তেশুরু করেছে নিত্য প্রয়োজনীয় জিনিসের দাম। সরষের তেল থেকে পেঁয়াজ সবকিছুরই দাম বাড়ছে। পরিবহণ খরচ বাড়লে আরও জিনিসের দাম বাড়বে বলে আশঙ্কা করছেন ব্যবসায়ীরা। সাধারণ মানুষের আয়ত্বের বাইরে চলে যাচ্ছে জিনিসের দাম।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+