শিনা বোরার দেহ সরানোর পরিকল্পনা আগে থেকেই জানতেন পিটার : সিবিআই
ত্রী ইন্দ্রাণী যে তার নিজের মেয়ে শিনা বোরাকে মেরে তার দেহ লোপা লোপাটের পরিকল্পনা করছিল তা আগে থেকেই জানতেন মিডিয়া টাইকুন পিটার মুখার্জী। শুক্রবার এমনটাই জানাল সিবিআই।
মুম্বই, ২১ অক্টোবর : স্ত্রী ইন্দ্রাণী যে তার নিজের মেয়ে শিনা বোরাকে মেরে তার দেহ লোপা লোপাটের পরিকল্পনা করছিল তা আগে থেকেই জানতেন মিডিয়া টাইকুন পিটার মুখার্জী। শুক্রবার এমনটাই জানাল সিবিআই। [গভীর রাতের পার্টি আর একাধিক নারীসঙ্গই ছিল পিটার মুখার্জীর জীবন, অভিযোগ প্রাক্তন স্ত্রীর]
শিনা বোরা হত্যাকাণ্ডে অভিযুক্ত পিটার ও তাঁর স্ত্রী ইন্দ্রাণী মুখার্জী। ২০১২ সালে প্রথম পক্ষের সন্তান শিনাকে খুন করে ইন্দ্রাণী। শিনা আবার পিটারের প্রথম পক্ষের সন্তান রাহুল মুখার্জীকে ডেট করতেন। খুনের ঘটনা সামনে আসার পর পিটার জানিয়েছিলেন শিনার বিরুদ্ধে ষড়যন্ত্র বা খুন কোনও বিষয়েই আগে থেকে কিছুই জানতেন না তিনি। [শ্বাসরোধ করেই খুন করা হয়েছিল শিনা বোরাকে, রাজসাক্ষী হয়ে আদালতে বয়ান দিল ইন্দ্রাণীর ড্রাইভার!]

কিন্তু আজ, শুক্রবার সিবিআই-এর দেওয়া সাপ্লিমেন্টারি চার্জশিট অন্য কথা বলছে। এই মামলায় যে পিটারও জড়িত তার আরও প্রমাণ দেওয়া হয়েছে সিবিআইয়ের তরফে। [শিনাকে খুনের পরের দিনই কলকাতায় পার্টি দেন ইন্দ্রাণী!]
সিবিআইয়ের তরফে জানানো হয়েছে, "তদন্তে উঠে আসে যে ২০১২ সালের ২৩ এপ্রিল ইন্দ্রাণী ফোনে পিটারের সঙ্গে আলোচনা করতে থাকে এবং জানাতে থাকে শিনার মৃতদেহ কোথায় ফেলা হবে। ওই দিনই শিনার হত্যা হয়েছিল।"
পরিবারের সদস্যদের মধ্যে যে ইমেল চালাচালি হয়েছিল তার কপিও চার্জশিটের সঙ্গে দেওয়া হয়েছে। [শিনা বোরা কাণ্ডে খুনের অভিযোগে গ্রেফতার পিটার মুখার্জী, নজরে এই চার তথ্য]
প্রসঙ্গত, ২০১৫ সালে মুম্বইয়ের কাছে একটি জঙ্গলে শিনার মৃতদেহ পাওয়া যায়। এই হত্যাকাণ্ডের অভিযোগেই আপাতত জেলে রয়েছেন শিনার মা ইন্দ্রাণী এবং ইন্দ্রাণীর স্বামী পিটার মুখার্জী। ইন্দ্রাণীকে শিনার হত্যায় সাহায্য করেছিল তার প্রথম স্বামী সঞ্জীব খান্না এবং তার গাড়ির ড্রাইভার।
-
বাংলায় ভোট পরবর্তী হিংসা রুখতে অনির্দিষ্টকালের জন্য থাকবে কেন্দ্রীয় বাহিনী -
'মালদহ কাণ্ডের মাস্টারমাইন্ড' মোফাক্কেরুল ইসলাম গ্রেফতার, পালানোর সময় বাগডোগরা থেকে ধৃত -
দাগি নেতাদের নিরাপত্তা কাটছাঁট কতটা মানল পুলিশ? স্টেটাস রিপোর্ট চাইল নির্বাচন কমিশন -
পুর-নিয়োগ দুর্নীতি মামলায় ভোটের আগে তৃণমূলের দুই হেভিওয়েট নেতাকে ইডির তলব -
ভোটের আগেই কমিশনের কড়া নির্দেশ! অনুমতি ছাড়া জমায়েত নয়, নিয়ম ভাঙলেই গ্রেফতার, রাজ্যজুড়ে জারি কঠোর নির্দেশ -
এপ্রিলে শক্তিশালী ত্রিগ্রহী যোগ, শনি-সূর্য-মঙ্গলের বিরল মিলনে কাদের থাকতে হবে সতর্ক? -
অমিত শাহের রাজ্যে থাকার ঘোষণায় তীব্র কটাক্ষ মমতার, বললেন, যত বেশি থাকবে, তত ভোট কমবে -
পশ্চিম এশিয়ায় যুদ্ধ! MRI Scan-এর খরচ আকাশছোঁয়া হতে পারে, বিপাকে পড়তে পারেন রোগীরা -
যুদ্ধ পরিস্থিতির মাঝেই বড় রদবদল! মার্কিন সেনা প্রধানকে সরাল ট্রাম্প প্রশাসন, কারণ কী, জল্পনা তুঙ্গে -
এপ্রিলেই বাড়ছে গরমের দাপট! আগামী সপ্তাহেই ৪-৬ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বাড়ার আশঙ্কা, কী জানাচ্ছে হাওয়া অফিস -
চিপকে হার চেন্নাই সুপার কিংসের, সহজেই জিতল শ্রেয়স আইয়ারের পাঞ্জাব কিংস -
আরও একটি মার্কিন F-35 যুদ্ধবিমান ধ্বংসের দাবি ইরানের, কী বলছে আমেরিকা?












Click it and Unblock the Notifications