ইমরানের পর এবার পারভেজ মুশারফ! ভারতকে দিলেন 'উচিত শিক্ষা'র হুঁশিয়ারি
পাকিস্তানের প্রধানমন্ত্রীর পর এবার ভারতে হুঁশিয়ারি সেদেশের প্রাক্তন সামরিক শাসক পারভেজ মুশারফের।
পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খানের পর এবার ভারতে হুঁশিয়ারি সেদেশের প্রাক্তন সামরিক শাসক পারভেজ মুশারফের। অল পাকিস্তান মুসলিম লিগের প্রতিষ্ঠাতা বলেছেন, যদি ভারত ইসলামাবাদের বিরুদ্ধে যদি দুঃসাহসিক কিছু করতে চায় পাকিস্তানের সেনাবাহিনী ভারতকে উচিত শিক্ষা দেবে। প্রসঙ্গত দেশের রাজনীতির মঞ্চে ফিরতে চাইছেন মুশারফ।

মুশারফের হুঁশিয়ারি
নিজের দল অল পাকিস্তান মুসলিম লিগের প্রতিষ্ঠা দিবসে ভিডিও লিঙ্কের মাধ্ঠমে এক অনুষ্ঠানে ভাষণ দিচ্ছিলেন তিনি। সেখানে তাঁর অভিযোগ, শান্তির রাস্তায় থাকা সত্ত্বেও ভারত পাকিস্তানকে হুমকি দিচ্ছে। দেশ এবং সেনা শেষ রক্তবিন্দু থাকা পর্যন্ত লড়াই করে যাবে বলে জানিয়েছেন তিনি। এই প্রসঙ্গে তিনি বলেন, ভারতের সেনা হয়ত ভুলে গিয়েছে কারগিল যুদ্ধের কথা।

মুশারফের বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহের মামলা
২০০৭ সালে দেশের সংবিধান স্থগিত করে দেওয়ার জন্য পাকিস্তানে তাঁর বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহের মামলা চলছে। তৎকালীন ক্ষমতায় থাকা পাকিস্তান মুসলিম লিগ নেতৃত্বাধীন নওয়াজ শরিফের সরকার ২০১৩ সালে মুশারফের বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহের মামলা দায়ের করেছিল। ২০০৭ সালে সংবিধান বহির্ভুতভাবে জরুরি অবস্থা জারি করেছিলেন তৎকালীন পাকিস্তানের প্রেসিডেন্ট পারভেজ মুশারফ। সেই সময় পাকিস্তানে বিচার বিভাগের সঙ্গে যুক্ত অনেককেই আটক করা হয়েছিল। পাশাপাশি প্রায় ১০০-র মতো বিচারক কিংবা বিচারপতিকে বরখাস্ত করা হয়েছিল।

বর্তমানে দুবাইয়ে রয়েছেন মুশারফ
২০১৬ সালে চিকিৎসার জন্য দুবাইয়ে চলে যান মুশারফ। গুরুতর রোগে আক্রান্ত হওয়ার পর মুশারফ এখন দুবাইয়ে রয়েছে স্বাস্থ্য পুনরুদ্ধারে। পাশাপাশি তিনি দেশের রাজনীতিতে ফেরার চেষ্টা চালিয়ে যাচ্ছেন বলেই জানাচ্ছে বিভিন্ন সংবাদ মাধ্যম।
-
'মালদহ কাণ্ডের মাস্টারমাইন্ড' মোফাক্কেরুল ইসলাম গ্রেফতার, পালানোর সময় বাগডোগরা থেকে ধৃত -
আরও একটি সাপ্লিমেন্টারি ভোটার তালিকা প্রকাশ করল নির্বাচন কমিশন, আর কত নাম নিষ্পত্তি হওয়া বাকি? -
বাংলায় ভোট পরবর্তী হিংসা রুখতে অনির্দিষ্টকালের জন্য থাকবে কেন্দ্রীয় বাহিনী -
ভোটের আগেই কমিশনের কড়া নির্দেশ! অনুমতি ছাড়া জমায়েত নয়, নিয়ম ভাঙলেই গ্রেফতার, রাজ্যজুড়ে জারি কঠোর নির্দেশ -
দাগি নেতাদের নিরাপত্তা কাটছাঁট কতটা মানল পুলিশ? স্টেটাস রিপোর্ট চাইল নির্বাচন কমিশন -
যুদ্ধ পরিস্থিতির মাঝেই বড় রদবদল! মার্কিন সেনা প্রধানকে সরাল ট্রাম্প প্রশাসন, কারণ কী, জল্পনা তুঙ্গে -
আরও একটি মার্কিন F-35 যুদ্ধবিমান ধ্বংসের দাবি ইরানের, কী বলছে আমেরিকা? -
এপ্রিলে শক্তিশালী ত্রিগ্রহী যোগ, শনি-সূর্য-মঙ্গলের বিরল মিলনে কাদের থাকতে হবে সতর্ক? -
এপ্রিলেই বাড়ছে গরমের দাপট! আগামী সপ্তাহেই ৪-৬ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বাড়ার আশঙ্কা, কী জানাচ্ছে হাওয়া অফিস -
পশ্চিম এশিয়ার যুদ্ধের প্রভাব! শিল্পে ধাক্কা, একলাফে বাড়ল ডিজেলের দাম, কত হল? জানুন -
পুর-নিয়োগ দুর্নীতি মামলায় ভোটের আগে তৃণমূলের দুই হেভিওয়েট নেতাকে ইডির তলব -
পশ্চিম এশিয়ায় যুদ্ধ! MRI Scan-এর খরচ আকাশছোঁয়া হতে পারে, বিপাকে পড়তে পারেন রোগীরা












Click it and Unblock the Notifications