তরুণীর ফেসবুক পোস্টেই বাজিমাত, গ্রেফতার 'বিকৃতমনষ্ক' ইভটিজার!
নয়াদিল্লি, ২৫ আগস্ট : দিল্লি বিশ্ববিদ্যালয়ের পড়ুয়া তরুণী ফেসবুকে নিজের ইভটিজারের ছবি পোস্ট করার ২০ ঘন্টার মধ্যেই অভিযুক্তকে গ্রেফতার করল দিল্লি পুলিশ। [দিল্লি আছে দিল্লিতেই! ধর্ষণ দ্বিগুণ, শ্লীলতাহানি পাঁচগুণ বেড়েছে এক বছরে]
তরুণীর অভিযোগ ছিল পশ্চিম দিল্লির তিলকনগর এলাকায় এক বিকৃত মানসিকতার যুবক তাকে হেনস্থা করে। সে পুলিশের কাছে অভিযোগ জানাবে বলা সত্ত্বেও যুবকের আচরণে কোনও তফাৎ আসেনি। বরং তরুণী ছবি তোলার হুমকি দিলে ছবি তোলার জন্য পোজ দিতে থাকে ওই যুবক।

গোটা ঘটনাটি পুলিশের কাছে অভিযোগ হিসাবে জানায় ওই তরুণী। এরপর ইভটিজারের ছবি ফেসবুকে পোস্ট করে দেন তিনি। যা খুব শীঘ্রই ফেসবুকে ভাইরাল হয়ে যায়।
পুলিশসূত্রের খবর, অভিযুক্তের নাম সরবজিৎ সিং (২৬)। সোমবার দুপুরে অভিযোগের ভিত্তিতে তাকে গ্রেফতার করা হয়। তার বিরুদ্ধে ভারতীয় দণ্ডবিধির ৩৫৪এ ধারা (যৌন হেনস্থার জন্য শাস্তি) এবং ৫০৯ ধারায় (শব্দ, ভঙ্গিমা অথবা কর্ম যার ফলে মহিলার মর্যাদার অপমান করা হয়) অভিযোগ দায়ের করা হয়েছে।
তরুণী ইংরাজি সাহিত্যের তৃতীয় বর্ষের ছাত্রী। তার জন্য ৫০০০ টাকার নগদ পুরস্কার ঘোষণা করা হয়েছে দিল্লি পুলিশের পক্ষ থেকে। পুলিশের তরফে জানানো হয়েছে, রবিবার রাত ৮ টা নাগাদ থানায় অভিযোগ দায়ের করা হয়। সোমবার দুপুরের মধ্যে অভিযুক্তকে গ্রেফতার করে পুলিশ।
নিজের অভিযোগে তরুণী জানিয়েছে তিলক মার্গের ট্রাফিক সিগন্যালের কাছে সরবজিৎ তাকে উদ্দেশ্য করে অশ্লীল মন্তব্য করতে থাকে। সরবজিতের মোটরবাইকের নম্বর প্লেটের ছবি নেয় তরুণী। যখন সে তার ছবি তুলতে যায়, কোনও তোয়াক্কা না করে ছবির জন্য পোজ দিতে শুরু করে সরবজিৎ। পুলিশের কাছে বিষয়টি জানানো হবে বলা সত্ত্বেও কোনও হেলদোল ছিল না তার আচরণে। যদিও পরে সে চলে য়ায়।
টুইটারে তরুণীর সাহসিকতার প্রশংসা করেছেন দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল।
-
'৪মের পরে তৃণমূলের সব পাপের হিসাব হবে', কোচবিহারের জনসভা থেকে অলআউট আক্রমণে প্রধানমন্ত্রী মোদী -
উত্তরের কোচবিহার দিয়ে নতুন করে বাংলায় ভোটপ্রচার শুরু প্রধানমন্ত্রী মোদীর -
ইরানে নিখোঁজ মার্কিন পাইলট উদ্ধার, 'আমরা উদ্ধার করেছি', সগর্বে ঘোষণা ডোনাল্ড ট্রাম্পের -
ফের সপ্তাহান্তেই বঙ্গে ভোটপ্রচারে আসছেন প্রধানমন্ত্রী! পরপর রোড শো, জনসভা করবেন নরেন্দ্র মোদী -
'সবকিছু উড়িয়ে দেব', মঙ্গলবারের ডেডলাইন শেষের আগেই ইরানকে ফের চরম হুঁশিয়ারি ডোনাল্ড ট্রাম্পের -
সুপ্রিম কোর্টে মমতা বন্দ্যোপাধ্যায়ের অডিও ক্লিপ শোনাল কমিশন, কড়া অবস্থান বিচারপতির -
আমেরিকা-ইরানের মধ্যে সংঘর্ষবিরতি নিয়ে আলোচনা! সাময়িক পরিকল্পনা হলে হরমুজ প্রণালী খুলবে না, জানাল তেহরান -
দিঘায় যাওয়ার গ্রীষ্মকালীন বিশেষ ট্রেন চালুর ঘোষণা রেলের -
ডেথ ওভারে অনবদ্য বোলিং করে গুজরাতের বিরুদ্ধে জয় পেল রাজস্থান, টেবল শীর্ষে পরাগ বাহিনী -
ঋষভ পন্থের ব্যাটে প্রথম জয় পেল লখনউ, ফের হারল হায়দরাবাদ -
আর্টেমিস অভিযানে যাওয়া মহাকাশচারীরা যোগাযোগ হারাবেন পৃথিবীর সঙ্গে! -
কেরল বিধানসভা নির্বাচন ২০২৬: সমীক্ষায় ইউডিএফের এগিয়ে থাকার পূর্বাভাস, হারার ইঙ্গিত এলডিএফের











Click it and Unblock the Notifications