৭০ কোটি লিঙ্কডইন ব্যবহারকারীর ব্যক্তিগত তথ্য ফাঁস! ডার্ক ওয়েব আতঙ্কে ছুটছে ঘুম
৭০ কোটি লিঙ্কডইন ব্যবহারকারীর ব্যক্তিগত তথ্য ফাঁস! ডার্ক ওয়েব আতঙ্কে ছুটছে ঘুম
ফের সাইবার হানার মুখে লিঙ্কডইন। চলতি বছরে এনিয়ে দ্বিতীয়বার ব্যবহারকারীদের তথ্য চলে এল প্রকাশ্যে। ব্যবহারকারীর ঠিকানা(অনলাইন ও ফিজিক্যাল), ভৌগলিক অবস্থান এবং বেতনের বিষয় গুলি সামনে চলে এসেছে বলে জানা যাচ্ছে। প্রায় ৭০ কোটি ব্যবহারকারীর তথ্য ডার্ক ওয়েভে বিক্রির সম্ভাবনাও তৈরি হয়েছে। যা নিয়ে রীতিমতো উদ্বিগ্ন সাইবার বিশেষজ্ঞরাও।

আতঙ্ক ছড়িয়েছে ব্যবহারকারীদের মধ্যে
এর ফলেফের আতঙ্কের আবহ তৈরি হয়েছে নেটিজেনদের মধ্যে। যদিও তথ্য ফাঁসকে বিশেষ গুরুত্ব দিতে নারাজ লিঙ্কডইন। একটি বিবৃতিতে সংস্থা বলেছে, "আমরা এই বিষয়টি তদন্ত করছি। আমাদের প্রাথমিক মূল্যায়ন ইঙ্গিত দেয় যে লিঙ্কডইন থেকে চুরি করা তথ্য এবং অন্যান্য উত্স থেকে প্রাপ্ত তথ্যগুলির একটি ডেটাসেট রয়েছে। আমরা আমাদের সদস্যদের গোপনীয়তা রক্ষায় নিরলসভাবে কাজ করে যাচ্ছি।"

কী দাবি করছে সংস্থা?
এমনকী কোনও লিঙ্কডইন সদস্য এই লিক দ্বারা প্রভাবিত হয়নি বলেও তারা দাবি করেছে। নেটওয়ার্ক বর্জনের জেরে এই তথ্য বেরিয়েছে বলে দাবি তাদের। পাশাপাশি তাদের মাধ্যম থেকে ডেটা স্ক্র্যাপিং করা যে আদপে পরিষেবার শর্তাদি লঙ্ঘনের সমান তা মনে করিয়ে দিয়েছে লিঙ্কডইন। কোনও ব্যবহারকারী এই কাজ করেছে কিনা তাও খতিয়ে দেখা হচ্ছে।

কী এই লিঙ্কডইন?
এদিকে বর্তমান সময়ে চাকরি পেতে খুবই সাহায্য করে এই অনলাইন সংস্থা। বিভিন্ন পরিষেবার পেশাদারদের সবচেয়ে বড় সংযোগস্থল হচ্ছে লিঙ্কডইন। সহজ লিঙ্কডইন অনেকটা ফেসবুকের মতই। ফেসবুকে যেমন কোথায় খাচ্ছেন, ঘুরছেন এসব শেয়ার করা যায়, তেমনি লিঙ্কডইনে কোথায় কাজ করছেন, কি করছেন, নতুন কি কাজ করলেন সেগুলো দেয়া যায়, নোট পাবলিশ করা যায়। ফলে দুনিয়ার যে কোন প্রান্তের যে কোন কোম্পানির যে কোন পেশাদারকে পাওয়া সম্ভব লিঙ্কডইন দ্বারা। খুঁজে পাওয়া সম্ভভ মনের মতো চাকরি।

এপ্রিলেও তথ্য ফাঁস
প্রসঙ্গত উল্লেখ্য, এর আগে এপ্রিল মাসে প্রায় ৫০ কোটি গ্রাহকের ব্যক্তিগত তথ্য ফাঁসের অভিযোগ শোনা যায়। সেই সময় ব্যবহারকারীর নাম, ই-মেল, ফোন নম্বর, কাজের ঠিকানা, অ্যাকাউন্ট আইডি, সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট সহ নানাবিধ তথ্য প্রকাশ্যে চলে আসে বলে অভিযোগ। যদিও সেই বারেও নেটওয়ার্ক গোলযোগের তত্ত্বকেই সামনে এনেছিল সংস্থা। এবারেও তাদের দাবি এই ডেটা লিকের ফলে কোনও প্রাইভেট লিঙ্কডইন সদস্যের তথ্যও প্রকাশ্যে আসেনি। ফলে ভয়ের কিছু নেই।












Click it and Unblock the Notifications