করোনা পরীক্ষা থেকে পালালে যেতে হবে জেলে! সংক্রমণ ছড়াতেই নতুন নির্দেশিকা ঘিরে চাঞ্চল্য

দেশে দ্রুতই করোনা সংক্রমণ ছড়িয়ে পড়ছে। এই নিয়ে মানুষের মনে আতঙ্কও দেখা দিয়েছে বিস্তর। একই দিনে ১১টি নতুন কেসের জেরে দেশে বর্তমানে করোনা আক্রান্তের সংখ্যা গিয়ে দাঁড়িয়েছে ১২৫-এ। মৃত্যু হয়েছে তিনজনের। এরই মাঝে নতুন আইন আনার কথা জানিয়ে দিল উত্তরপ্রদেশের যোগী সরকার। যা নিয়ে বিতর্ক ও চাঞ্চল্য ছড়িয়েছে বিস্তর।

উত্তরপ্রদেশে ১২ জন করোনায় আক্রান্ত এখনও পর্যন্ত

উত্তরপ্রদেশে ১২ জন করোনায় আক্রান্ত এখনও পর্যন্ত

দুই বিদেশি সহ মোট ১২ জন এখনও পর্যন্ত করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন যোগী রাজ্যে। আকও করোনা আক্রান্ত রয়েছে কি না তা খতিয়ে দেখতে পরীক্ষা চালানো হচ্ছে সরাকরের তরফে। এই পরিস্থিতিতে কেউ যদি উপসম থাকা সত্ত্বেও পরীক্ষা থেকে পালাতে চেষ্টা করেন তবে কঠোর সাস্তির মুখে পড়তে হবে তাঁদের। সেই ক্ষেত্রে জেলে পর্যন্ত পাঠানো হতে পারে সেই অভিযুক্তকে।

মানুষকে সতর্ক থাকার বার্তা

মানুষকে সতর্ক থাকার বার্তা

এই বিষয়ে উত্তরপ্রদেশের মুখ্য়মন্ত্রী যোগী আদিত্যনাথ বলেন, 'বর্তমান পরিস্থিতিতে মানুষের উচিত সবরকম সতর্কতামূলক ব্যবস্থা নেওয়া। সরকার অনেক ব্যবস্থার কথা মানুষদের জানিয়েছে সেগুলো মেনে চলুক রাজ্যবাসী। ২০ মার্চ ফএর পরিস্থিতি খতিয়ে দেখা হবে সরকারের তরফে। পরবর্তী পদক্ষেপ তার পরই নেওয়া হবে।'

করোনা রুখতে প্রস্তুত উত্তরপ্রদেশ

করোনা রুখতে প্রস্তুত উত্তরপ্রদেশ

চিকিৎসা ব্যবস্থা ও করোনা রোখার জন্য সরকারের পদক্ষেপের কথা জানাতে গিয়ে যোগী বলেন, 'আমরা ইতিমধ্যেই ৮০০ জন চিকিৎসককে বিশেষ প্রশিক্ষণ দিয়েছি করোনা ভাইরাসের সংক্রমণ রোখার বিষয়ে। রাজ্যের বিভিন্ন সরকারি হাসপাতালে ১২০০টি বেড আমরা তৈরি রাখছি। জেলার হাসপাতাল ও মেডিকাল কলেজগুলিকেও প্রস্তুত করা হচ্ছে।'

করোনা পরীক্ষা এড়িয়ে গেলে হবে জেল!

করোনা পরীক্ষা এড়িয়ে গেলে হবে জেল!

এদিকে রাজ্যের স্বাস্থ্য মন্ত্রী জয় প্রতাপ সিং বলেন, 'করোনা ভাইরাসের এই সংক্রমণ রুখতে ইতিমধ্যেই দেশে লাগু করা হয়েছে মহামারী আইন। সেই আইনের ৩ নম্বর ধারা অনুযায়ী আমরা সবরকমের ব্যবস্থা নিতে পারি। কোনও সন্দেহভাজন ব্যক্তি যদি করোনার পরীক্ষা করাতে অস্বীকার করেন তাহলে আমরা প্রয়োজনীয় ব্যবস্থা নেব। তাকে জেলে পর্যন্ত পাঠআনো হতে পারে। এছাড়া এই সংক্রমণের বিষয়ে কেউ যদি কোনও প্রকারের গুজব রটায় তাকেও জেলে পাঠানো হবে।'

করোনা আতঙ্কে লকডাউনে উত্তরপ্রদেশ

করোনা আতঙ্কে লকডাউনে উত্তরপ্রদেশ

ইতিমধ্যেই উত্তরপ্রদেশের সমস্ত স্কুল, কলেজ বন্ধ করে দেওয়া হয়েছে এই সংক্রমণ রুখতে। এছাড়া সিনেমা হল, সুইমিং পুল, জিম ক্লাবও বন্ধ রাখার নির্দেশ দেওয়া হয়েছে। কোনও ধরনের বড় জন সমাগমের উপর নিষেধা জ্ঞা জারি করা হয়েছে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+