সরকারি কর্মী-লস্কর জঙ্গি গ্রেফতার, প্রথমবার উদ্ধার সুগন্ধি IED! জম্মু ও কাশ্মীরে তদন্ত শুরু পুলিশের

জম্মু ও কাশ্মীরের সঙ্গে জড়িয়ে পড়ল সুগন্ধি আইইডি, প্রথমবারের জন্য। বাইরে থেকে সুগন্ধি মনে হলেও সেটি চাপা কিংবা খোলার চেষ্টা করলেই বিস্ফোরণ হবে।

গতমাসের ২১ জানুয়ারি জম্মুর নারোয়ালে বিস্ফোরণ কাণ্ডের তদন্তে উল্লেখযোগ্য অগ্রগতির দাবি জম্মু ও কাশ্মীর পুলিশের। এদিন তারা দাবি করেছে, এই ঘটনায় এক লস্কর জঙ্গিকে গ্রেফতার করা হয়েছে। যে একজন সরকারি কর্মীও। তার কাছ থেকে একটি সুগন্ধি আইইডি পাওয়া গিয়েছে। যা জম্মু ও কাশ্মীরে প্রথমবার।

সুগন্ধি আইইডি উদ্ধার

জম্মু ও কাশ্মীর পুলিশের মহানির্দেশক দিলবাগ সিং জম্মুতে করা এক সাংবাদিক সম্মেলনে বলেছেন এই প্রথম রাজ্য পুলিশ একটি সুগন্ধি আইইডি উদ্ধার করেছে। আর আগে কোথাও থেকে এমন জিনিস পাওয়া যায়নি। কেউ সেটি চাপা কিংবা খোলার চেষ্টা করলেই বিস্ফোরণ হবে। তবে রাজ্য পুলিশের বিশেষ দল সেটিকে পরিচালনা করবে বলে জানিয়েছেন তিনি।
দিলবাগ সিং বলেছেন, এখনও পর্যন্ত তারা বিস্ফোরক পদার্থ, স্টিকি বোমা কিংবা টাইমার লাগানো আইইডি দেখেছেন। কিন্তু এবার উদ্ধার হওয়া আইইডিটি নতুন ধরনের। এই আইইডিকে বাইরে থেকে সুগন্ধী বোতলের মতো দেখতে হয়। যেহেতু এই আইইডি নতুন, সেই কারণে শুধুমাত্র বিশেষজ্ঞরাই বলতে পারবেন, সেটা কতটা ক্ষতিকারণ এবং কতটা শক্তিশালী। তারাও সুগন্ধি আইইডি নিয়ে সাবধানী বলে জানিয়েছেন।

অভিযুক্তের পরিচয় প্রকাশ

অভিযুক্তের পরিচয় প্রকাশ

পুলিশের মহানির্দেশ জানিয়েছেন ১১ দিন তদন্তের পরে জম্মুতে বিস্ফোরণের ঘটনায় আরিফ আহমেদ নামে একজনকে গ্রেফতার করা হয়েছে। সেই ব্যক্তি জম্মুর রিয়াসির বাসিন্দা। তার সঙ্গে গত তিনবছর পাকিস্তানের হ্যান্ডলারদের যোগাযোগ ছিল বলে দাবি জম্মু ও কাশ্মীর পুলিশের।

তিনটি বিস্ফোরক ছিল

তিনটি বিস্ফোরক ছিল

জম্মু ও কাশ্মীর পুলিশের দাবি ডিসেম্বরের শেষ দিকে জঙ্গিদের তিনটি এই ধরনের আইইডি সরবরাহ করা হয়েছিল। ২০ জানুয়ারি দুটি রাখা হয়েছিল। লক্ষ্য ছিল ২১ জানুয়ারি ২০ মিনিটে ব্যবধানে যত বেশি সংখ্যক মানুষকে হত্যা করা। সেদিন দুটি বিস্ফোরণ হয়। তবে প্রথম বিস্ফোরণে নয়জন আহত হয়েছিলেন। পাকিস্তানে থাকে লস্কর জঙ্গি কাসিমের দ্বারা প্রভাবিত হয়েছিল এই আরিফ। যে কিনা বর্তমানে ওই এলাকায় সন্ত্রাসবাদী কার্যকলামের জন্য দায়ী।
আরিফ সরকারি কর্মী হলেও সে লস্কর-ই-তৈবাকে সমর্থন করে। আর সে কাসিমের নির্দেশে কাজ করে। এর কাকাও রিয়াসির বাসিন্দা হলে সে বর্তমানে পাকিস্তানে থাকে বলে জানিয়েছে জম্মু ও কাশ্মীর পুলিশ।

জম্মু ও কাশ্মীরে মানুষের মধ্যে বিভাজন তৈরির চেষ্টা

জম্মু ও কাশ্মীরের ডিজিপি দিলবাগ সিং অভিযোগ করেছেন, জম্মু ও কাশ্মীরের মানুষের মধ্যে বিভাজন তৈরির চেষ্টা চালানো হচ্ছে। তিনি পাকিস্তানকে নিশানা করে বলেছেন, সেখান থেকেই সন্ত্রাসবাদে মদত দেওয়া হচ্ছে। তারা শত শত মানুষের হত্যার পিছনে রয়েছে। তারাই জম্মু ও কাশ্মীরকে অশান্ত করছে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+