গুজরাতে জয় এসেছে সহজেই, কেন এমন বললেন অমিত শাহ, আর কী বললেন তিনি
গুজরাতে জয় এসেছে সহজেই। বেড়েছে ভোটের পরিমাণও। ক্লোজ কনটেস্ট হয়নি। গুজরাত ভোট নিয়ে এমনটাই প্রতিক্রিয়া জানালেন বিজেপি সভাপতি অমিত শাহ।
গুজরাতে জয় এসেছে সহজেই। বেড়েছে ভোটের পরিমাণও। ক্লোজ কনটেস্ট হয়নি। গুজরাত ভোট নিয়ে এমনটাই প্রতিক্রিয়া জানালেন বিজেপি সভাপতি অমিত শাহ।

২০১৯-এর নির্বাচনে, মোদীর নেতৃত্বেই বিজেপি আবার জয়ী হবে বলে মন্তব্য করেছেন বিজেপি সভাপতি। তিনি বলেন, দেশের যুব সম্প্রদায়ের জন্য ২০২২ সালের স্বপ্ন দেখাচ্ছেন মোদী। সেই স্বপ্ন পূরণ হবে বলেও জানিয়েছেন অমিত শাহ।
We are confident that when we go into 2019 elections under the leadership of PM Modi we will once again get people's support and Modi ji's aim for the youth in 2022 will become a reality: Amit Shah, BJP President #HimachalResults #GujaratVerdict pic.twitter.com/ZpxjURYLvy
— ANI (@ANI) December 18, 2017
গুজরাত এবং হিমাচলের দলের জয় প্রসঙ্গে মন্তব্য করতে গিয়ে মানুষ নরেন্দ্র মোদীর উন্নয়নমূলক কাজের প্রতি ভরসা রেখেছেন বলেও দাবি করেছেন বিজেপি সভাপতি অমিত শাহ। তিনি বলেছেন, দুই রাজ্যের মানুষ কর্মদক্ষতার ওপর আস্থা রেখেছেন। ভারতে এখন কর্মদক্ষতার রাজনীতি হয় বলেও মন্তব্য করেছেন অমিত শাহ। যেখানে কর্মদক্ষতাকেই পুরষ্কৃত করা হয়। গুজরাত ও হিমাচলের মানুষ বিজেপি নেতা-কর্মীদের ওপর আস্থার রেখেছেন বলেও মন্তব্য করেছেন অমিত শাহ। কেন্দ্রে এখন, গরিবদের কেন্দ্র করে উন্নয়ন চলছে বলেও দাবি করেছেন অমিত শাহ। তিনি বলেন, ২০১৪ সালে মোদী ক্ষমতায় আসার পর তেকে দেশে জাতিবাদ ও পরিবারতন্ত্র ও তোষণের রাজনীতি বন্ধ হয়েছে।
নির্বাচনী প্রচারের সময় থেকেই কংগ্রেস ও বিজেপির কড়া টক্কর চলেছে। একে অপরের বিরুদ্ধে নিচুমানের রাজনীতির করার অভিযোগ করেছে। কিন্তু অমিত শাহ দাবি করেছেন, তাঁরা ছিলেন রিসিভিং এন্ডে। আসল ইস্যু থেকে কংগ্রেস সরে গিয়ে জাতিভেদের রাজনীতি করেছে বলে অভিযোগ করেছেন তিনি।
This is a lesson to the parties which indulge in caste-politics and dynasty: Amit Shah, BJP President #HimachalResults #GujaratVerdict pic.twitter.com/3mEldcfKrj
— ANI (@ANI) December 18, 2017
গুজরাতে জয় এসেছে সহজেই। বেড়েছে ভোটের পরিমাণও। ক্লোজ কনটেস্ট হয়নি। গুজরাত ভোট নিয়ে এমনটাই প্রতিক্রিয়া জানিয়েছেন বিজেপি সভাপতি অমিত শাহ।
We won comfortably, increased our vote share. It was not a close contest at all: Amit Shah #GujaratResults pic.twitter.com/FXoByX5XpP
— ANI (@ANI) December 18, 2017
বিজেপি সভাপতি অমিত শাহের প্রশ্ন, প্রধানমন্ত্রীকে উদ্দেশ্য করে যখন তারা আপত্তিজনক মন্তব্য করেছে, তখন কি তার উত্তর দেওয়া হবে না? এপ্রসঙ্গে প্রধানমন্ত্রীকে উদ্দেশ্য করে মণিশঙ্কর আয়ারের মন্তব্যের উল্লেখ করেছেন অমিত শাহ। গুজরাতের মানুষ এতসব প্রত্যক্ষ করে বিজেপিকে আরও একবার সুযোগ দিয়েছেন বলে মন্তব্য করেছেন তিনি।












Click it and Unblock the Notifications