পাইলটকে বিমানের মধ্যেই ঘুষি যাত্রীর! বড় পদক্ষেপ ইন্ডিগোর, ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিল্লি পুলিশেরও

ইন্ডিগো (IndiGo flight) বিমানের পাইলটকে ছুটে গিয়ে ঘুষি যাত্রীর! বিমান দেরিতে ছাড়ার ঘোষণা করছিলেন সংশ্লিষ্ট ওই বিমানের পাইলট। আর তা নিয়ে বিমানের মধ্যে ব্যাপক উত্তেজনা তৈরি হয়। আর এর মধ্যেই ওই যাত্রী নিজের আসন থেকে উঠে একেবারে সজোরে বিমানের পাইলটকে ঘুষি মেরে দেন।

যা নিয়ে বিমানসেবিকা এবং অন্যান্য যাত্রীদের মধ্যে তীব্র চাঞ্চল্য তৈরি হয়ে যায়। এই ঘটনায় ইতিমধ্যে কড়া পদক্ষেপ নেওয়া হয়েছে। একটি কমিটিও গঠন করা হয়েছে। পাশাপাশি অভিযুক্ত যাত্রীকে 'no-fly list'-এও বিমান সংস্থা রেখেছে বলে জানা গিয়েছে। খারাপ ব্যবহার সহ অভিযোগে ওই যাত্রীর বিরুদ্ধে এমন ব্যবস্থা নেওয়া হয়েছে বলে জানা গিয়েছে।

ইন্ডিগো

অন্যদিকে পুলিশেও যাত্রীর বিরুদ্ধে অভিযোগ জানানো হয়েছে। ndira Gandhi International Airport, ডিজিপি জানিয়েছেন, একটি অভিযোগ সামনে এসেছে। আর সেই অভিযোগের ভিত্তিতে গোটা ঘটনার তদন্ত শুরু হয়েছে বলেও জানিয়েছেন ওই পুলিশ কর্তা। যা খুবই তাৎপর্যপূর্ণ বলেই মনে করা হচ্ছে।

ইতিমধ্যে ঘটনার একটি ভিডিও ভাইরাল সোশ্যাল মিডিয়ায়। যদিও ওয়ান ইন্ডিয়া বাংলা সেই ভিডিও'র সত্যতা যাচাই করেনি। তবে ভাইরাল হওয়া ভিডিও'তে দেখা জাচ্ছে, ইন্ডিগো বিমানের পাইলট উড়ান বিলম্বের কথা ঘোষণা করছেন। আর সেই সময় যাত্রী আসনে বসে থাকা এক যুবক ছুটে গিয়ে পাইলটকে সজোরে ঘুষি মারছেন। একের পর এক ঘুষি চালাতে থাকেন। আর তাতে বেশ আহত হন পাইলট। ঘটনায় বিমানের মধ্যে হুলস্থুল বেঁধে যায়।

বিমানে থাকা বিমানসেবিকারা রীতিমত চিৎকার শুরু করে দেন। যাত্রীকে বোঝান যে এমন কাজ তিনি করতে পারেন না। কিন্তু চরম ক্ষুব্ধ ওই যাত্রী কিছুই বুঝতে চাননি। তাঁর কথায়, ঘন্টার পর ঘন্টা অপেক্ষা করছি। অভিযোগ, ইন্ডিগোর বিমানটি (Delhi-Goa IndiGo) অস্বাভাবিক দেরিতে দেওয়া হয়েছিল। যাত্রীরা নাকি ১৩ ঘন্টা অপেক্ষা করছিলেন।

বারবার বিমানটির উড়ান স্থগিত করা হয়। দেরির কারনে প্রথম যে পাইলট ছিলেন তাঁর ছুটি হয়ে যায়। দায়িত্বে আসেন আরও একজন। তিনি এসে ফের একবার বিমান বিলম্বের ঘোষণা করেন। আর এরপরেই এই ঘটনা। ঘটনা ঘিরে তীব্র চাঞ্চল্য তৈরি হয়েছে। নেটিজেনদের মধ্যেও মিশ্র প্রতিক্রিয়া তৈরি হয়েছে।

তবে এমন ঘটনা নয়, গত কয়েকমাসে মাঝ আকাশে একাধিক ঘটনার সাক্ষী থেকেছে বহু বিমান সংস্থা। সেই তালিকায় নয়া সংজজন এই ঘটনা।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+