কেন ৩৭০ ধারা বাতিল ব্যাখ্যা করলেন রাম মাধব! পরিস্থিতি স্বাভাবিক হতে সময় লাগার ইঙ্গিত
সংবিধানের ৩৭০ ধারা বাতিল হওয়ায় লাদাখ ও জম্মু ও কাশ্মীরের মানুষ খুশি। এমনটাই দাবি করলেন বিজেপির জাতীয় সাধারণ সম্পাদক রাম মাধব।
সংবিধানের ৩৭০ ধারা বাতিল হওয়ায় লাদাখ ও জম্মু ও কাশ্মীরের মানুষ খুশি। এমনটাই দাবি করলেন বিজেপির জাতীয় সাধারণ সম্পাদক রাম মাধব। যদিও, কাশ্মীর উপত্যকার বেশ কিছু ইস্যু রয়ে গিয়েছে। তিনি বলেন, এই সিদ্ধান্তের কার্যকারিতা সম্পর্কে কাশ্মীরের জনগণকে বোঝানোর চেষ্টা করা হচ্ছে।

রাম মাধব বলেন, জম্মু ও কাশ্মীরের জম্মুর মানুষরা খুশি। কেননা তাঁরা দেশের বাকি অংশের সঙ্গে মিশে যেতে পেরেছেন। যদিও কাশ্মীর উপত্যকায় কিছু ইস্যু রয়েছে। সেই ইস্যুগুলির প্রতি নজর দেওয়া হবে এবং চূড়ান্ত সংবেদনশীলতার সঙ্গে সেই কাজ করা হবে।
বিজেপি নেতা বলেন, লাদাখের মানুষও খুব খুশি। তাঁরা আনন্দ করছেন, কারণ তাঁদের দীর্ঘদিনের দাবি পূরণ করা হয়েছে। দলের কর্মসূচি উপলক্ষে হায়দরাবাদ গিয়েছিলেন তিনি।
রাম মাধব বলেন, এই সিদ্ধান্তের কার্যকারিতা সম্পর্কে কাশ্মীরের জনগণকে বোঝানোর চেষ্টা করা হচ্ছে। তিনি দাবি করেন, কাশ্মীরের একটা বড় অংশের মানুষ এই সিদ্ধান্তের প্রশংসা করছেন।
তিনি দাবি করেন, গত দুমাসে সেখানে কোনও মৃত্যুর ঘটনা ঘটেনি। কেননা সেখানে নিরাপত্তা বাহিনীর কড়া নজরদারি চলছে।
রাম মাধব বলেন, কখনই প্রত্যেক কাশ্নীরি দেশ বিরোধী ছিলেন না, প্রত্যেক কাশ্নীরি বিচ্ছিন্নতাবাদী ছিলেন না। তাঁরা অন্য সাধারণ দেশবাসীর মতো। তিনি আরও বলেন, ৩৭০ ধারা বাতিল করা হয়েছে, উন্নয়নের অধিকার দেওয়ার জন্য. রাজনৈতিক অধিকার দেওয়ার জন্য, মর্যাদাপূর্ণ জীবযাপনের অধিকার দেওয়ার জন্য।
রাম মাধব বলেন, সেখানে ২০০ বেশি নেতাকে আটক করে রাখা হয়েছে। সেখানে নেতানেত্রীদের পাঁচ তাঁরা হোটেলের মতো সুযোগ সুবিধা দেওয়া হচ্ছে। যা অস্থায়ী ব্যবস্থা। কিন্তু রাজ্যে শান্তি শৃঙ্খলা বজায় রাখতে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ২০০ মানুষ জেলে রয়েছেন দুমাস ধরে, আর পুরো রাজ্য শান্তিপূর্ণ রয়েছে।
-
মালদহের অশান্তি নিয়ে বিজেপিকে কাঠগড়ায় তুলল মমতা, সুতির সভা থেকে শান্তির বার্তা -
মালদহের ঘটনা তৃণমূলের পরিকল্পিত ও সংগঠিত, কালীঘাটে পুলিশের ভূমিকা নিয়ে অসন্তোষ ব্যক্ত করে দাবি শুভেন্দুর -
ভবানীপুরে আজ শক্তি প্রদর্শনে বিজেপি, শুভেন্দুর মনোনয়নে সঙ্গী অমিত শাহ -
কালিয়াচক কাণ্ডের পর ফের অশান্তি! অমিত শাহ-র রোড শো ঘিরে ভবানীপুরে ধুন্ধুমার, হাতাহাতি তৃণমূল-বিজেপির -
প্রবল ৭.৪ মাত্রার ভূমিকম্পে কেঁপে উঠল ইন্দোনেশিয়া, আতঙ্কে পথে মানুষ -
কালিয়াচক কাণ্ডে উত্তেজনা চরমে! বিচারকদের ঘেরাও-ভাঙচুরে তৃণমূলকে নিশানা সুকান্তর, কী বললেন দিলীপ? -
ভবানীপুর ও নন্দীগ্রামে উত্তাপ চরমে, শুভেন্দুর বিরুদ্ধে ভয়ের রাজনীতির অভিযোগে মনোনয়ন বাতিলের দাবি তৃণমূলের -
ইডেনে প্রথম জয়ের সন্ধানে কেকেআর-সানরাইজার্স, দুই দলের একাদশ কেমন হতে পারে? -
যুদ্ধ নয়, আলোচনায় সমাধান! হরমুজ ইস্যুতে বৈঠক ডাকল ব্রিটেন, যোগ দিচ্ছে ভারত -
কালিয়াচক কাণ্ডে কড়া বার্তা সুপ্রিম কোর্টের! 'রাজনীতি নয়, বিচারকদের নিরাপত্তাই...', কী কী বলল শীর্ষ আদালত? -
ভোটার তালিকা ইস্যুতে ফের অগ্নিগর্ভ মালদহ, সকালে ফের অবরোধ -
মালদহের ঘটনার তদন্তভার নিল সিবিআই, মমতার তোপে কমিশন












Click it and Unblock the Notifications