লুট হল মায়াবতীর জন্মদিনের পেল্লাই কেক! দেখুন ভিডিও
বহুজন সমাজ পার্টি নেত্রী মায়াবতীর ৬৩তম জন্মদিন পালিত হল এদিন।
বহুজন সমাজ পার্টি নেত্রী মায়াবতীর ৬৩তম জন্মদিন পালিত হল এদিন। জন্মদিনে একদিকে যেমন তিনি বসপা-সপা জোটের ঐক্যবদ্ধতার পক্ষে সওয়াল করলেন, তেমনই বিজেপি ও কংগ্রেসের বিরুদ্ধে চূড়ান্ত আক্রমণ শানালেন। এদিন উত্তরপ্রদেশের লোকসভা আসনে সপা-বসপা জোট দারুণ ফল করবেন বলেও মায়াবতী আশা প্রকাশ করেছেন। এবং একইসঙ্গে জানিয়েছেন, এবারও উত্তরপ্রদেশ ঠিক করবে, দেশের প্রধানমন্ত্রী কে হবে।

এদিন সাংবাদিক সম্মেলন করে মায়াবতী বলেন, আমরা সমাজবাদী পার্টির সঙ্গে জোট করেছি লোকসভা ভোটে লড়ব বলে। যার ফলে বিজেপির রাতের ঘুম উড়ে গিয়েছে। উত্তরপ্রদেশ ঠিক করবে আগামী প্রধানমন্ত্রী কে হবে।
এসবের মধ্যেই এদিন আরমোহায় মায়াবতীর জন্য সুবিশাল কেক আনা হয়েছিল। অনুষ্ঠানের শেষে সেই কেক লুট করলেন দলীয় সমর্থকেরাই। টেবলে পড়ে থাকা কেক নেওয়ার জন্য একসময়ে হুড়োহুড়ি পড়ে গিয়েছিল। চোখের নিমেষে কেক লুট হয়ে যায়। দেখুন সেই ভিডিও।
#WATCH: People loot cake during an event in Amroha, on Bahujan Samaj Party (BSP) chief Mayawati's 63rd birthday today. pic.twitter.com/8Q4bDWdr66
— ANI UP (@ANINewsUP) January 15, 2019












Click it and Unblock the Notifications