গবরা খেলায় হৃদরোগে ১০ জনের মৃত্যু! স্বাভাবিক করুন জীবনের অভ্যাস, পরিমিত স্বাস্থ্যকর খাওয়া জরুরি

গুজরাতের গবরা অনুষ্ঠানে মর্মান্তিক ঘটনা। সোমবার বেলা পর্যন্ত সেখানে ১০ জনের মারা যাওয়ার সংবাদ এসেছে। সব থেকে কম ১৭ বছরের এক কিশোর মারা গিয়েছে। কিন্তু কেন এমন ঘটনা? উত্তেজিত হয়ে নাক- মুখ দিয়ে রক্ত বার হওয়া! তারপরেই মৃত্যু?

প্রাথমিকভাবে জানা গিয়েছে, হৃদরোগে আক্রান্ত হয়েই মারা গিয়েছেন ১০ জন। গবরা খেলা চলাকালীন শরীরের উত্তেজনা অনেকটাই বেড়ে যায়। তার ফলেই এই মৃত্যু বলে প্রাথমিক মত চিকিৎসকদের। আর চিকিৎসকরা যা বলছেন, তাও যথেষ্ট দু:শ্চিন্তার বিষয়।

গবরা খেলায় হৃদরোগে ১০ জনের মৃত্যু! স্বাভাবিক করুন জীবনের অভ্যাস, পরিমিত স্বাস্থ্যকর খাওয়া জরুরি

নবরাত্রীর উৎসব চলছে। দেশজুড়ে উৎসবের মহল। মনে করা হচ্ছে, এভাবে হৃদরোগে মৃত্যুর জন্য অনিয়মিত খাওয়াদাওয়া ও জীবন যাপন। একদিকে দীর্ঘ সময় উপবাস, তারপর অস্বাস্থ্যকর খাবার। এছাড়াও আছে পূর্ব অসুস্থতা ও দুর্বল হৃদয়ের সম্ভাবনা।

গবরা অত্যন্ত পরিশ্রমের খেলা। বিশ্রাম না নিয়ে, শরীর সম্পূর্ণ সুস্থ না থাকলে এই খেলায় নামা উচিত নয়। খেলার মধ্যেও বিশ্রাম নিতে হবে। ১৭ বছরের ছেলেকে অকালে হারিয়ে বুক চাপড়াচ্ছে পরিবার। যারা মারা গিয়েছে, তাদের প্রত্যেকেরই কম বয়স। ২০ বছর বা তার আশপাশের বয়সের মৃত্যুর ঘটনা স্বাস্থ্য সম্পর্কে দুশ্চিন্তা বাড়াচ্ছে।

এত কম বয়সে কীভাবে হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যু হতে পারে? চিকিৎসকদের একটা বড় অংশ মনে করছে, করোনা পরবর্তী সময়ে এই জটিলতা অনেক বেড়েছে। কোভিড পরবর্তী সময়ে মানুষের হৃদযন্ত্রে সমস্যা দেখা গিয়েছে অনেক ক্ষেত্রেই।

এছাড়াও আছে অস্বাস্থ্যকর জীবনযাপন। নিয়ম না মানা জীবনযাপন। বায়ুদূষণও খুব গুরুত্বপূর্ণ কারণ। দেখা যাচ্ছে হৃদরোগে আক্রান্ত হওয়ার ঘটনা কমবয়সীদের মধ্যেও এখন বেশি দেখা যাচ্ছে। আগে এই সম্ভাবনা দেখা যেত মধ্যবয়সী ও তার বেশি বয়সের মানুষদের।

কিন্তু গবরা খেলতে গিয়ে মৃত্যু হতে পারে? চিকিৎসকরা সেক্ষেত্রে সেইসব ব্যক্তির শারীরিক পরিস্থিতির দিকে নজর দিতে বলছেন। তাদের শরীরে আগে থেকে হৃদয়ের রোগ বাসা বেঁধে আছে। তারা জানেনও না।

গবরা অত্যন্ত শারীরিক পরিশ্রমের খেলা। রক্তের চাপ অনেকটাই বেড়ে যায়। ফলে শরীর ভিতরে ফিট না থাকলে ভয়ানক বিপদ। বহুবিধ ঝুঁকি হতে পারে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+