সন্দেহজনক করোনা আক্রান্তদের তুলতে গিয়ে হামলার মুখে পুরকর্মীরা, ব্যাপক ভাঙচুর স্থানীয়দের
সন্দেহজনক আক্রান্তদের কোয়ারেন্টাইন সেন্টারে নিয়ে যেতে সরকারি আদেশ পালন করতে গিয়ে হামলার মুখে সরকারি কর্মীরা। ঘটনাটি বেঙ্গালুরুর পাদারায়ানাপুরার।
সন্দেহজনক আক্রান্তদের কোয়ারেন্টাইন সেন্টারে নিয়ে যেতে সরকারি আদেশ পালন করতে গিয়ে হামলার মুখে সরকারি কর্মীরা। ঘটনাটি বেঙ্গালুরুর পাদারায়ানাপুরার। সেখানে পুরকর্মীদের সঙ্গে স্থানীয়দের একাংশের সংঘর্ষ বেধে যায়। এই ঘটনায় বেশ ৫৪ জনকে গ্রেফতার করেছে পুলিশ।

ইতিমধ্যেই পাদারায়ানাপুরাকে রেডজোন হিসেবে ঘোষণা করা হয়েছে। বুহত বেঙ্গালুরু মহানগর পালিকার কর্মীরা গিয়েছিলেন সন্দেহজনক আক্রান্তদের খোঁজে। সেখানে ১৫ জনকে সেকেন্ডারি কনট্যাক্ট হিসেবে চিহ্নিতও করা হয় পুরসভার তরফে। এরপরেই ক্ষিপ্ত হয়ে ওঠে স্থানীয়দের একাংশ।
সংবাদ মাধ্যম প্রকাশিত এক ভিডিওতে দেখা যাচ্ছে স্থানীয়দের একাংশ বুহত বেঙ্গালুরু মহানগর পালিকার অফিসে ঢুকে ভাঙচুর চালাচ্ছে, টেবিল চেয়ার ছুড়তে দেখা গিয়েছে। পাশাপাশি স্লোগানও দিতে দেখা গিয়েছে হামলাকারীদের। হামলাকারীরা এলাকায় পুলিশের দেওয়া ব্যারিকেডও ভেঙে দেয়।
খবর পেয়েই বিশাল পুলিশ বাহিনী নিয়ে এলাকায় যান বেঙ্গালুরু দক্ষিণের ডেপুটি কমিশনার। পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে।
বেঙ্গালুরুর পুলিশ কমিশনার ভাস্কর রাও টুইট করে বলেছেন, লকডাউনের সময় ঘরে থাকুন। সবার পরিস্থিতি বোঝা যাচ্ছে বলে জানিয়েছে, তিনি বলেছেন প্রশাসনের সঙ্গে সহযোগিতা করতে।
কর্নাটকে এখনও পর্যন্ত করোনায় আক্রান্ত হয়েছেন ৩৮৪ জন। এর মধ্যে মৃত্যু হয়েছে ১৪ জনের।
কর্নাটক সরকারের তরফে সোমবার থেকে লকডাউন আংশিক শিথিলের কথা জানানো হয়নি। সোমবার রাজ্য ক্যাবিনেটের বৈঠকের পর এব্যাপারে চূড়ান্ত সিদ্ধান্ত জানানো হবে।












Click it and Unblock the Notifications