Ram Mandir: মঙ্গলবার থেকে খুলে যাচ্ছে ভক্তদের জন্য রাম মন্দিরের দরজা, রামলালাকে দর্শনের নিয়ম জেনে নিন
দীর্ঘ প্রতীক্ষার অবসান। সোমবার ঐতিহাসিক অযোধ্যায় প্রতিষ্ঠিত হল রাম মন্দির। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী রামলালার মূর্তিতে প্রাণ প্রতিষ্ঠা করলেন। ২৩ তারিখ থেকে সাধারণ ভক্তদের জন্য রাম মন্দিরের দরজা খুলবে। মঙ্গলবার থেকে সাধারণ ভক্তরা আসতে পারবেন রাম মন্দির দর্শনে। তবে রাম মন্দিরের ভগবান শ্রী রামচন্দ্রের বিগ্রহ দর্শন করতে হলে কিছু নিয়ম নীতি মানতে হবে আপনাকে।
মন্দির দর্শনের দরজা খোলা হবে সকাল ৭টা থেকে সকাল সাড়ে ১১টা পর্যন্ত খোলা থাকবে। আবার দুপুর ২টো থেকে সন্ধে ৭টা পর্যন্ত খোলা থাকবে মন্দিরের দরজা। সারাদিনে দুইবার আরতি হবে রামলালার। ভোর সাড়ে ৬টায়(জাগরণ আরতি, এবং সন্ধে সাড়ে ৭টায়(শ্রীনগর আরতি)। এই দুই সময়ে আরতি হবে মন্দিরে।

কিন্তু কীভাবে বুকিং করবেন এই পাস? প্রথমে আপনাকে রাম জন্মভূমি তীর্থ ক্ষেত্র ট্রাস্টের অফিসিয়াল ওয়েবসাইট( srjbtkshetra.org )-এ যেতে হবে। সেখানে মোবাইল নম্বর দিয়ে ওটিপির মাধ্যমে লগ ইন করতে হবে। সেই পেজে আরতি বিভাগে ক্লিক করে আপনাকে দিন ও আরতির সময় চূড়ান্ত করতে হবে।এরপর আপানর নাম, ঠিকানা, ছবি, মোবাইল নম্বরের মতো বিবরন দিতে হবে।
এরপর কবে, কোন সময়ে আরতি দেখতে চান সেটা উল্লেখ করতে হবে। এরপর বাকি বিস্তারিত তথ্য দিলে পাস বুকিংয়ের প্রক্রিয়া সমাপ্ত হবে। মন্দির দর্শনের দিন জাতীয় স্বচিত্র পরিচয় পত্র( আধার কার্ড, ড্রাইভিং লাইসেন্স, পাসপোর্ট বা ভোটার আইডি কার্ড) দেখিয়ে, কাউন্টার থেকে পাশ সংগ্রহ করতে হবে।
অযোধ্যায় গিয়ে যারা জন্য পাস বুক করার পরিকল্পনা করছেন, তাদের জন্য থাকছে অফলাইন ব্যবস্থা। আগে আসলে আগে পাবেন নীতির উপর ভিত্তি করে স্লট পাওয়া যায়। আরতির ৩০ মিনিট আগে মন্দিরে উপস্থিত থাকুন, এবং আপনার পাসে কিউবার কোডের মাধ্যেমে কোডের মাধ্যমে প্রবেশের সুবিধা হয়।
যারা এই আধ্যাত্মিক যাত্রা শুরু করার পরিকল্পনা করছেন তাদের জন্য অযোধ্যা সুবিধাজনক স্থানীয় পরিবহন ব্যবস্থা থাকছে। অটোরিকশা এবং সাইকেল রিকশাগুলি সরযূ নদীর তীরে অবস্থিত মন্দিরে পৌঁছানোর ব্যবস্থা থাকছে।
শুধু সড়ক পথেই নয়, একইসঙ্গে জলপথেও থাকছে ভক্তদের জন্য বিশেষ ব্যবস্থা।রাম মন্দিরে রামলালার প্রাণ প্রতিষ্ঠা অনুষ্ঠানের আগে, অযোধ্যায় চালু হয়েছে সৌর বি্দ্যুত চালিত নৌকা পরিষেবা, এটি দেশের মধ্যে প্রথম। সরযূ নদীতে এবার যাত্রী পরিবহনের জন্য সৌরবিদ্যুত চালিত পরিবেশ বান্ধব এই নৌকা পরিষেবা চালু করা হয়েছে। জলপথেও যাতে ভক্তরা অযোধ্যায় পৌঁছাতে পারেন তার জন্য এই বিশেষ ব্যবস্থা রাখা হয়েছে পরিবহন ক্ষেত্রে।












Click it and Unblock the Notifications