আফ্রিকা থেকে বেঙ্গালুরুতে নামার পরেই খোঁজ নেই একাধিক বিদেশির! উদ্বেগ বাড়ছে ক্রমশ

হাজারও সতর্কতার মধ্যেও ঠেকানো গেল না! ভারতে ঢুকে পড়ল ওমিক্রন। ব্যাঙ্গালুরুতে করোনার নয়া ভ্যারিয়েন্টে আক্রান্ত দুই। আক্রান্ত একজনের সংস্পর্শে আসার পরেই করোনা পজিটিভ আরও পাঁচজন। ফলে নতুন করে আশঙ্কার কালো মেঘ তৈরি হয়েছে। বি

হাজারও সতর্কতার মধ্যেও ঠেকানো গেল না! ভারতে ঢুকে পড়ল ওমিক্রন। বেঙ্গালুরুতে করোনার নয়া ভ্যারিয়েন্টে আক্রান্ত দুই। আক্রান্ত একজনের সংস্পর্শে আসার পরেই করোনা পজিটিভ আরও পাঁচজন। ফলে নতুন করে আশঙ্কার কালো মেঘ তৈরি হয়েছে। বিশেষ করে কর্নাটক সহ বেশ কয়েকটি রাজ্যে আতঙ্ক ছড়িয়েছে।

ব্যাঙ্গালুরুতে নামার পরেই খোঁজ নেই একাধিক বিদেশির!

আর এই অবস্থার মধ্যেই আরও এক উদ্বেগের খবর। ব্যাঙ্গালুরুতে খোঁজ পাওয়া যাচ্ছে না ১০ বিদেশীর। এরা সবাই ঝুঁকিতে থাকা আফ্রিকা থেকে থেকে এসেছেন। এমনটাই জানানো হয়েছে ব্যাঙ্গালুরু মহানাগর পালিকার (BBMP) তরফে। ফলে নতুন করে আতঙ্ক আরও তীব্র হয়েছে সে রাজ্যে।

যদিও প্রশাসনের তরফে জানানো হয়েছে যে আফ্রিকা থেকে আসা বিদেশীদের খোঁজ চলছে। BBMP-কমিশনার গৌরব গুপ্তা জানিয়েছেন, বিদেশিদের খোঁজ চালানো হচ্ছে। বিষয়টি কঠিন হলেও সবদিক থেকেই চেষ্টা করা হচ্ছে বলে জানিয়েছেন তিনি। ফোনের মাধ্যমেও তাঁদের সঙ্গে কোনও ভাবে যোগাযোগ করা যাচ্ছে না বলে জানানো হয়েছে।

কিন্তু সমস্ত দিক থেকে চেষ্টা করা হচ্ছে বলে জানিয়েছেন BBMP-কমিশনার। তবে এই ঘটনার সামনে আসার পরেই সে রাজ্যের মানুষকে সাবধান থাকার কথা বলা হয়েছে। সবদিক থেকে ব্যবস্থা নেওয়ার কথাও বলা হয়েছে ব্যাঙ্গালুরু মহানাগর পালিকার (BBMP) তরফে।

অন্যদিকে কর্ণাটকের স্বাস্থ্যমন্ত্রী ডাক্তার কে সুধাকর জানিয়েছেন, দক্ষিণ আফ্রিকার মাটিতে ওমিক্রণের খোঁজ পাওয়ার পরেই নড়েচড়ে বসে তাঁরা। এর পরেই ঝুঁকিতে থাকা ওই দেশ সে রাজ্যে আসেন বেশ কয়েকজন পর্যটক। স্বাস্থ্যমন্ত্রীর তথ্য অনুযায়ী ৫৭ জন যাত্রী আসেন ব্যাঙ্গালুরু বিমানবন্দরে। তাঁদের মধ্যে ১০ জনের খোঁজ কোনও ভাবেই পাওয়া যাচ্ছে না। এমনটাই জানিয়েছেন কর্ণাটকের স্বাস্থ্যমন্ত্রী ডাক্তার কে সুধাকর।

শুধু তাই নয়, ব্যাঙ্গালুরু মহানাগর পালিকার (BBMP) তরফে তাঁদের ফোনে লাগাতার চেষ্টা চালানো হচ্ছে। কিন্তু সেখানে সুইচ ওফ পাওয়া যাচ্ছে বলে জানিয়েছেন মন্ত্রী। এমনকি যে ঠিকানা তাঁরা দিয়েছিলেন সেখানেও যোগাযোগ করেও খোঁজ পাওয়া যাচ্ছে না বলে জানিয়েছেন তিনি। ফলে রাজ্য প্রশাসনের উদ্বেগ বাড়ছে।

উল্লেখ্য কর্ণাটকে দুজন ব্যক্তিকে ওমিক্রন আক্রান্ত হিসাবে খোঁজ পাওয়া গিয়েছে। এমনটাই জানিয়েছেন কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী। যাদের মধ্যে একজন বিদেশী। তিনি ইতিমধ্যে দেশ ছেড়ে দুবাই হয়ে আফ্রিকা চলে গিয়েছেন বলে জানানো হয়েছে সরকারের তরফে । দুজনের মধ্যে একজনের চিকিৎসা ভারতে চলছে। তবে তাঁর কোনও বিদেশে যাওয়ার ইতিহাস নেই। তাহলে কীভাবে আক্রান্ত হলেন? উদ্বেগ বাড়ছে চিকিৎসকদের। যদিও প্রশাসনের

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+