মহাকালেশ্বরের শিব মন্দিরে কোভিড বিধি ভেঙে ভক্তদের ভিড়ে হুড়োহুড়ি, পদপিষ্ট বহু মহিলা এবং শিশু
করোনাকে উপেক্ষা করে উপচে পড়ল ভিড়! আর সেই ভিড়ের মধ্যে পড়ে পদপৃষ্ট একাধিক দর্শনার্থী। ভিড়ে পদপিষ্ট হয়েছেন বহু মহিলা এবং শিশুও। চাঞ্চল্যকর ঘটনাটি ঘটেছে বিখ্যাত মহাকালেশ্বরের শিব মন্দিরে। ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্য
করোনাকে উপেক্ষা করে উপচে পড়ল ভিড়! আর সেই ভিড়ের মধ্যে পড়ে পদপৃষ্ট একাধিক দর্শনার্থী। ভিড়ে পদপিষ্ট হয়েছেন বহু মহিলা এবং শিশুও। চাঞ্চল্যকর ঘটনাটি ঘটেছে বিখ্যাত মহাকালেশ্বরের শিব মন্দিরে। ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্য তৈরি হয়েছে।

ঘটনায় বেশ কয়েকজন গুরুতর জখম হলেও এখনও পর্যন্ত হতাহতের কোনও খবর নেই। তবে বেশ কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক বলে জানা যাচ্ছে। ঘটনার পরেই উজ্জয়নীর এই মন্দিরে আরও আঁটসাঁট করা হয়েছে নিরাপত্তা।
শ্রাবন মাসের সোমবার ছিল গতকাল। এই সময় শিবের মাথায় জল ঢাললে নাকি সমস্ত পাপস্খলন হয়। আর সেই বিশ্বাসে মহাকালেশ্বরের শিব মন্দিরে ভিড় জমান বহু মানুষ। একাধিক রাজ্য থেকে মানুষজন ভিড় জমান। করোনা বিধিকে বুড়ো আঙুল দেখিয়েই ক্রমশ বাড়তে থাকে ভিড়। যা সামলাতে রীতিমত হিমশিম খেতে হয় পুলিশ প্রশাসন।
আর এর উপর মন্দিরে আসেন মধ্যপ্রদেশের মুখ্যমন্ত্রী শিবরাজ সিং চৌহান। শুধু তিনিই নন, একাধিক ভিভিআইপিরা একের পর এক মন্দিরে প্রবেশ করতে থাকে। আর এভাবে একের পর এক ব্যক্তিত্বের মন্দিরে ঢোকার ঘটনায় তাল কেটে যায় কর্তব্যররত পুলিশ আধিকারিকদের।
আর সেই সময় মন্দিরের চার নম্বরের গেটের কাছে এই দুর্ঘটনাটি ঘটে যায় বলে জানা যাচ্ছে। বেলা বাড়তে রীতিমত ঠেলাঠেলি শুরু হয়। প্রবল ভিড়ের চাপের কাছে ভেঙে পড়ে সমস্ত সিস্টেম।
মন্দির কতৃপক্ষের তরফে জানানো হয়েছে যে, সকাল থেকে ক্রমশ লম্বা হচ্ছিল লাইন। এই অবস্থায় একের পর এক ভিভিআইপি আসতে থাকায় ভিড় ক্রমশ লম্বা হচ্ছিল। একটা সময় ভক্তদের মধ্যে হুড়োহুড়ি শুরু হয়ে যায়। পুলিশের পক্ষে আর তাঁদের আটকে রাখা সম্ভব হয়নি।
সবাই একসঙে মন্দিরের ভিতরে ঢোকার চেষ্টা করে। আর সেই হুড়হুড়িতে অনেকেই মাটিতে পড়ে যান। তাঁদের মধ্যে বেশ কয়েক জন মহিলা, শিশুও রয়েছে। তাঁদের মারিয়ে অনেকেই চলে যান। ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্য তৈরি হয়।
লাইনে দাঁড়িয়ে থাকা ভক্তদের মধ্যে হুড়োহুড়ি শুরু হয়। ভিড় সামলাতে পারেনি পুলিশ। পদপিষ্ট হয়ে আহত হয়েছেন বহু ভক্ত। তাঁদের মধ্যে বেশ কয়েক জন মহিলা, শিশুও রয়েছে। শুধু তাই নয়, মন্দিরে করোনা বিধিও ভাঙা হয়েছে বলে অভিযোগ উঠেছে।
দীর্ঘদিন ধরে করোনা পরিস্থিতিতে বন্ধ ছিল মন্দিরে দরজা। দেশ জুড়ে থাকা ১২টি জ্যোতির্লিঙ্গের একটি রয়েছে এই মহাকালেশ্বর মন্দিরে। সম্প্রতি করোনা বিধি মেনে খোলা হয়েছে মন্দিরের দরজা। RT-PCR টেস্ট রিপোর্ট কিংবা ভ্যাকসিনের দুটি ডোজ নেওয়া থাকলেই মন্দিরে ঢোকার অনুমতি মিলছিল। কিন্তু সোমবার বেশ কিছু ছাড় দেওয়া হয়। আর সেই ছাড় দিতেই করোনা বিধিকে বুড়ো আঙুল দেখিয়ে ক্রমস মন্দিরে ভক্তদের ভিড় বাড়তে থাকে। আর তাতেই ঘটে গিয়েছে এই বিপত্তি।
-
বাংলায় ভোট পরবর্তী হিংসা রুখতে অনির্দিষ্টকালের জন্য থাকবে কেন্দ্রীয় বাহিনী -
'মালদহ কাণ্ডের মাস্টারমাইন্ড' মোফাক্কেরুল ইসলাম গ্রেফতার, পালানোর সময় বাগডোগরা থেকে ধৃত -
দাগি নেতাদের নিরাপত্তা কাটছাঁট কতটা মানল পুলিশ? স্টেটাস রিপোর্ট চাইল নির্বাচন কমিশন -
পুর-নিয়োগ দুর্নীতি মামলায় ভোটের আগে তৃণমূলের দুই হেভিওয়েট নেতাকে ইডির তলব -
ভোটের আগেই কমিশনের কড়া নির্দেশ! অনুমতি ছাড়া জমায়েত নয়, নিয়ম ভাঙলেই গ্রেফতার, রাজ্যজুড়ে জারি কঠোর নির্দেশ -
এপ্রিলে শক্তিশালী ত্রিগ্রহী যোগ, শনি-সূর্য-মঙ্গলের বিরল মিলনে কাদের থাকতে হবে সতর্ক? -
অমিত শাহের রাজ্যে থাকার ঘোষণায় তীব্র কটাক্ষ মমতার, বললেন, যত বেশি থাকবে, তত ভোট কমবে -
পশ্চিম এশিয়ায় যুদ্ধ! MRI Scan-এর খরচ আকাশছোঁয়া হতে পারে, বিপাকে পড়তে পারেন রোগীরা -
যুদ্ধ পরিস্থিতির মাঝেই বড় রদবদল! মার্কিন সেনা প্রধানকে সরাল ট্রাম্প প্রশাসন, কারণ কী, জল্পনা তুঙ্গে -
এপ্রিলেই বাড়ছে গরমের দাপট! আগামী সপ্তাহেই ৪-৬ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বাড়ার আশঙ্কা, কী জানাচ্ছে হাওয়া অফিস -
চিপকে হার চেন্নাই সুপার কিংসের, সহজেই জিতল শ্রেয়স আইয়ারের পাঞ্জাব কিংস -
আরও একটি মার্কিন F-35 যুদ্ধবিমান ধ্বংসের দাবি ইরানের, কী বলছে আমেরিকা?












Click it and Unblock the Notifications