মাস্ক পরছে না অনেকে, দ্বিতীয় ঢেউয়ের পূর্বের চেহারায় ফের একবার পৌঁছে গিয়েছে! সতর্ক করল কেন্দ্র

করোনা বিধিকে উপেক্ষা করেই চলছে পার্টি, বিয়ে বাড়ি সহ বিভিন্ন অনুষ্ঠান। আর তা কোনও নির্দিষ্ট রাজ্যে নয়, বিভিন্ন জায়গাতে করোনা বিধিকে চলছে জমায়েত। আর সেটাই বিপদ ডেকে আনতে পারে। আর তাই এখন থেকেই দেশের মানুষকে সতর্ক হতে বলল ক

করোনা বিধিকে উপেক্ষা করেই চলছে পার্টি, বিয়ে বাড়ি সহ বিভিন্ন অনুষ্ঠান। আর তা কোনও নির্দিষ্ট রাজ্যে নয়, বিভিন্ন জায়গাতে করোনা বিধিকে চলছে জমায়েত। আর সেটাই বিপদ ডেকে আনতে পারে। আর তাই এখন থেকেই দেশের মানুষকে সতর্ক হতে বলল কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রকের যুগ্ম সচিব লাভ আগরওয়াল।

সতর্ক করল কেন্দ্র

একই সঙ্গে ১০০ শতাংশ করোনা বিধি মেনে চলার পরামর্শও দিয়েছেন তিনি।

আজ শুক্রবার সাংবাদিকদের মুখোমুখি হন লাভ আগরওয়াল। একাধিক ইস্যুতে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন তিনি। জানান, ওমিক্রন ইতিমধ্যে একাধিক রাজ্যে ছড়িয়ে পড়েছে। তবে যতগুলি ওমিক্রন আক্রান্ত রোগী ধরা পড়েছে তাঁদের সবার উপসর্গ মৃদু বলে জানানো হয়েছে। ফলে আতঙ্কের মধ্যেও কিছুটা হলেও এদিন স্বস্তির খবর শুনিয়েছেন ওই স্বাস্থ্য কর্তা। তবে পুরো পরিস্থিতির উপর নজর রাখা হচ্ছে বলে জানানো হয়েছে।

এদিন লাভ আগরওয়াল তাঁর বক্তব্যে বেশ কিছু ডেটা তুলে ধরেন। আর সেই ডেটাগুলি Institute of Health Metrics তৈরি করেছে। আর সেই তথ্য তুলে ধরেই ওই স্বাস্থ্য আধিকারিক বলেন, চলতি বছর মে মাসের সেকেন্ড ওয়েভ আছড়ে পড়ে দেশে। আর তা আছড়ে পড়ার আগে মাস্ক ব্যবহার কার্যত একেবারেই ছেড়ে দেন অনেকেই। আর সেই কারনেই গোটা দেশে করোনার সংক্রমণ ব্যাপক ভাবে ছড়িয়ে পড়ে বলে দাবি।

নীতি আয়োগের স্বাস্থ্য কর্তা ডাক্তার পাল কার্যত দেশের মানুষকে সতর্ক করে বলেন, সেকেন্ড ওয়েভের আগে যে অবস্থায় আমরা ছিলাম সেখানে ফের পৌঁছে যাচ্ছি। শুধু তাই নয়, মাস্ক না পড়ে আমরা ক্রমশ ঝুকির মধ্যে দিয়ে যাচ্ছি। যা মোটেই গ্রহণযোগ্য নয় বলে দাবি স্বাস্থ্যকর্তার। উল্লেখ্য দেখা গিয়েছে মানুষের মধ্যে আবার মাস্ক পড়ার প্রবণতা অনেকটাই কমে গিয়েছে। শূধু তাই নয়, করোনা বিধিকে উপেক্ষা করেই চলছে জমায়েত। আর সেখানে দাঁড়িয়েই মন্ত্রকের এই বার্তা।

অন্যদিকে এদিন লোকসভায় স্বাস্থ্যমন্ত্রকের স্বাস্থ্য প্রতিমন্ত্রী বুস্টার ডোজ নিয়ে বেশ কিছু তথ্য দিয়েছেন। তাঁরা জানিয়েছেন, সেকেন্ড ডোজের ৯ মাসের মধ্যে কোনও বুস্টার ডোজের প্র্যজনতা নেই। তবে এই বিষয়ে আরও গবেষণা চালাচ্ছেন গবেষকরা। এমন জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+