ভোটের চেয়ে গুরুত্বপূর্ণ মানুষ! মোদীকে কে দিলেন এমন 'উপদেশ', দেখুন ভিডিও

তামিলনাড়ুতে কালো পতাকা দেখানো হল প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে। কাবেরী জনবন্টন ইস্যুতেই এই কালো পতাকা বলে জানা গিয়েছে। কাবেরী ইস্যুতে প্রধানমন্ত্রীকে উপদেশ দিয়েছেন কমল হাসান।

তামিলনাড়ুতে কালো পতাকা দেখানো হল প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে। কাবেরী জনবন্টন ইস্যুতেই এই কালো পতাকা বলে জানা গিয়েছে। রাজ্যের তিরুবিদানথিতে দেশের মেগা প্রতিরক্ষা প্রদর্শনী ডিফেক্সপোর আনুষ্ঠানিক উদ্বোধন করতে চেন্নাই গিয়েছিলেন প্রধানমন্ত্রী। বিমানবন্দর চত্বরে প্রধানমন্ত্রীর বিরুদ্ধে স্লোগান দেন প্রবীন চিত্র পরিচালক ভারতী রাজা ও আমির।

ভোটের চেয়ে গুরুত্বপূর্ণ মানুষ! মোদীকে কে দিলেন এমন উপদেশ, দেখুন ভিডিও

কেন্দ্র কাবেরী ম্যানেজমেন্ট বোর্ড না গঠন করায় এবং প্রধানমন্ত্রীর সফরের প্রতিবাদ করে ডিএমকে প্রধান এম করুণানিধি, দলের অস্থানীয় সভআপতি এমকে স্ট্যালিন এবং দলের সাংসদ কানিমোঝির বাসভবনের ওপরে কালো পতাকা লাগানো হয় বলে জানা গিয়েছে।

এদিকে অভিনেতা কমল হাসান সোশ্যাল মিডিয়ায় একটি ভিডিও প্রকাশ করে প্রধানমন্ত্রীকে কাবেরী জলবন্টন ইস্যুতে ব্যবস্থা গ্রহণের আবেদন করেছেন। তামিলনাড়ুর মানুষ বিচারের জন্য লড়াই করছেন বলে জানিয়েছেন কমল হাসান। রাজ্যের মানুষের ধারনা হয়েছে, কর্নাটকের নির্বাচনের জন্য সিদ্ধান্ত ঘোষণায় দেরি করা হচ্ছে। কিন্তু ভোটের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ মানুষ। ভিডিও-য় মন্তব্য করেছেন কমল হাসান।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+