অ্যালোপ্যাথি ডাক্তাররা আস্ত রাক্ষস! করোনাকালে রামদেবেই ভরসা গোমূত্রপানকারী বিজেপি বিধায়কের
অ্যালোপ্যাথিতেই মরছে মানুষ! রামদেবকে সমর্থন করে বিস্ফোরক দাবি বিজেপি বিধায়কের
কয়েকদিন আগেই দাবি করেছিলেন খালি পেটে গোমূত্র পানই করোনা থেকে রক্ষা পাওয়ার একমাত্র রাস্তা। এমনকী গোমূত্র পানের ভিডিও পোস্ট করেছিলেন উত্তরপ্রদেশের বালিয়ার বিজেপি বিধায়ক সুরেন্দ্র সিং। এবার অ্যালোপ্যাথি বিতর্কের মধ্যে যোগগুরু রামদেবকে সমর্থন করে বিস্ফোরক অভিযোগ করলেন তিনি। অ্যালোপ্যাথি ডাক্তাদের 'আস্ত রাক্ষস’ বলেও কটাক্ষ করতে ছাড়লেন না।

এদিকে সম্প্রতি এক ভিডিয়ো বার্তায় রামদেবকে বলতে শোনা যায়, ''চিকিৎসা বা অক্সিজেন না পেয়ে যত সংখ্যক মানুষ মারা গিয়েছেন তার চেয়ে অনেক বেশি মানুষ মারা গিয়েছেন অ্যালোপ্যাথিকের ফলে। অ্যালোপ্যাথি আসলে এক শেষ হয়ে যাওয়া বিজ্ঞান। অ্যালোপ্যাথি চিকিৎসা আসলে বোকামি। চিকিৎসার নামে তামাশা চলে।’’যা নিয়ে বিতর্ক তৈরি হয় গোটা দেশজুড়ে। রামদেবকে প্রকাশ্যে ক্ষমা চাইতে বলে ডাক্তারদের সংগঠন ইন্ডিয়ান মেডিক্যাল অ্যাসোসিয়েশনের বা আইএমএ।
এবার সেই রামদেবের বক্তব্যকে সমর্থন করে বালিয়ার বিজেপি বিধায়ক সুরেন্দ্র সিংকে বলতে শোনা যায়, করোনাকালে অ্যালোপ্যাথি চিকিৎসা দারুন শিক্ষা দিয়েছে সমাজকে। ১০ টাকার ওষুধ বিক্রি হয়েছে ১০০ টাকায়। ডাক্তারেরা, এই চিকিৎসার সঙ্গে ব্যক্তিরা শুধু নিজের পকেট ভরতে ব্যক্তি। অ্যালোপ্যাথি চিকিৎসকেরা আদপে এক একটা আস্ত রাক্ষস। এমনকী তার দাবি অ্যালোপ্যাথি চিকিৎসা কিছু ক্ষেত্রে কাজে আসলেও তা আয়ুর্বেদের মতো ভালো নয়।
এমনকী আয়ুর্বেদ চিকিৎসা যে ভাবে বর্তমানে গোটা দেশকে দিশা দেখাচ্ছে তার জন্য যোগগুরু রামদেবকে বিশেষ ধন্যবাদও জানান এই বিতর্কিত বিজেপি বিধায়ক। এদিকে সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় ঝড় তোলা তিন মিনিট ৫৮ সেকেন্ডের একটি ভিডিয়োয় সুরেন্দ্রকে বলতে শোনা যায়, প্রতিদিন সকালে মুখ ধোয়ার পর ঠান্ডা জলে পাঁচ ছিপি গোমূত্র মিশিয়ে খান। তাঁর দাবি ১০০ গ্রাম ঠান্ডা জলে ৫০ মিলিমিটার গোমূত্র পানেই পাকাপাকি ভাবে মিলবে করোনা মুক্তি।
-
অসম বিধানসভা নির্বাচন ২০২৬: এনডিএ-র বিরাট জয়ের ইঙ্গিত নতুন জনমত সমীক্ষায় -
চিপকে হার চেন্নাই সুপার কিংসের, সহজেই জিতল শ্রেয়স আইয়ারের পাঞ্জাব কিংস -
ইরান-আমেরিকা যুদ্ধ চরমে, গত ২৪ ঘণ্টায় চারটি মার্কিন যুদ্ধবিমানে হামলা, নিখোঁজ চালক -
অধীর চৌধুরীর প্রচারে উত্তেজনা বহরমপুরে, কংগ্রেস-তৃণমূল কর্মীদের মধ্যে সংঘর্ষ -
মমতার হেলিকপ্টারের সামনে উড়ল রহস্যময় ড্রোন, মালদহে উত্তেজনা -
শুভেন্দু অধিকারীর মনোনয়ন ঘিরে অশান্তির ঘটনায় ৩৮ জনকে তলব পুলিশের -
ভোটারদের সুবিধার্থে রাজ্যজুড়ে ৪,৬৬০টি নতুন বুথ তৈরির সিদ্ধান্ত নির্বাচন কমিশনের -
ভবানীপুরে অশান্তির জেরে চার পুলিশ আধিকারিককে সাসপেন্ড নির্বাচন কমিশনের -
'বাংলাকে বৃদ্ধাশ্রম বানাতে দেব না', বাংলার ক্রীড়া পরিকাঠামো নিয়ে প্রশ্ন তুলে উন্নয়নের ডাক লিয়েন্ডার পেজের -
ইরান যুদ্ধের মাঝেই মাথায় হাত শাহবাজ শরিফের, এপ্রিলেই আমিরশাহীকে ৩৫০ কোটি ডলার ঋণ শোধ দিচ্ছে পাকিস্তান -
খড়্গপুর সদরের প্রার্থী হিসেবে মনোনয়ন জমা দিলীপ ঘোষের, সঙ্গী শুভেন্দু অধিকারী -
জ্বালানি সংকট! বাংলাদেশে অফিস ও দোকানের সময় কমানোর পাশাপাশি বিয়ের আলোকসজ্জাতেও বিধিনিষেধ











Click it and Unblock the Notifications