Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

শরীরে হঠাৎ লাগছে ইলেকট্রিক Shok! অদ্ভুত অভিজ্ঞতার সাক্ষী ব্যাঙ্গালুরুর মানুষ

হঠাত করে দরজার ছিটকিনি খুলতে যাচ্ছেন তো হঠাত ঝাঁকুনি কিংবা জুতো পড়তে যাচ্ছেন তাও মনে হল ইলেকট্রিক শক লাগল। এমনকি হঠাত কাউকে ছুঁলেও এমন অনুভুতি দেখা যায়। কিন্তু কেন এমন হয় ভেবে দেখেছেন?

ছোটবেলায় অনেকেই আমরা চুলে চিরুনি ঘষে তাতে এক টুকরো কাগজ লাগিয়ে দিতাম! অনেকের স্মৃতিতে এখনও টাটকা ছোটবেলার এই কাজগুলো। বিজ্ঞানে এই বিষয়টিকে অনেক সময়ে স্টেটিক ইলেকট্রিসিটির উদাহরণ হিসাবে দেওয়া হত। তবে বাচ্চাদের কাছে এই বিষয়টি নিছকই ম্যাজিক ছাড়া আরও কিছুই ছিল না।

অদ্ভুত অভিজ্ঞতার সাক্ষী ব্যাঙ্গালুরুর মানুষ

তবে সেই বিষয়টিই যদি এখন ঘটে আপনার সময়ে! বিশেষ করে হঠাত করে যদি কোনও ধাতুর সঙ্গে স্পর্শ হয় তাহলে বিদ্যুৎ ঝলকানি ঘটছে শরীর জুড়ে। ভাবছেন তো বিষয়টি কি!

সম্প্রতি ব্যাঙ্গালুরুতে এক মহিলা তাঁর টুইটার হ্যান্ডেলে একটি টুইট করে! যেখানে তিনি বিদ্যুৎ ঝটকার বিষয়ে লেখেন। ব্যাঙ্গালুরুর মানুষকে সোশ্যাল মিডিয়ার মাধ্যমে আকাঙ্ক্ষা গৌড় নামে ওই মহিলা জিজ্ঞেস করেন তাঁদেরও কি কোনও ধাতব জিনিসের সঙ্গে স্পর্শ হলে বিদ্যুতের ঝটকা লাগছে? এই প্রসঙ্গে তাঁর একটি অভিজ্ঞতার কথা তুলে ধরেন। সোশ্যাল মিডিয়ার মাধ্যমেই আকাঙ্ক্ষা জানান, তিনি দরকার ছিটকিনি খুলতে গিয়েছিলেন। আর তা খোলার সময়ে হঠাত করেই একটা বিদ্যুতের ঝটকা তাঁর লাগে।

খুব অল্প সময়ের মধ্যেই সে রাজ্যে আকাঙ্ক্ষা'র টুইট ভাইরাল হয় সোশ্যাল মিডিয়াতে। অনেকেই এই বিষয়ে প্রতিক্রিয়া দিতে থাকেন। সবথেকে মজাদার বিষয় হল বিষয়টি শুধুমাত্র ব্যাঙ্গালুরুর মধ্যেই আটকে থাকেনি। হায়দরাবাদ এবং কেরলের বহু মানুষ ওই মহিলার টুইটের সঙ্গে সহমত বলে জানিয়েছেন। তাঁরা রিটুইট করে জানিয়েছেন, অনেক ক্ষেত্রেই তাঁদের সঙ্গেও এমন ঘটনা ঘটেছে। হঠাত ইলেকট্রিক শক খাওয়ার কথা জানিয়েছেন।

কিন্তু কেন এমন হচ্ছে? কোনও ভাবে ইলেকট্রিক বডি হয়ে যাচ্ছে কিংবা শারীরিক পরিবর্তন ঘটছে? এই প্রসঙ্গে সাম্প্রতিক পরিবেশকেই দায়ি করছেন বিশেষজ্ঞরা। তাঁরা বলছেন, পুরোপুরি ভাবে ঠান্ডা এখনও যায়নি। সকালে উঠলে অনেক সময়েই ঠান্ডা লাগছে। এই অবস্থায় এমন ঘটনা কোনও অস্বাভাবিক ঘটনা বলেই ব্যাখ্যা করছেন বিশেষজ্ঞরা। আর তা বলতে গিয়ে বেশ কয়েকটি বিষয় তাঁরা তুলে ধরছেন। যেমন -

শুষ্ক আবহাওয়া (Dry weather): বেশির ভাগ ক্ষেত্রেই শুষ্ক আবহাওয়াতে স্ট্যাটিক শক বেশি ঘটে। শুষ্ক বাতাসে বিদ্যুৎ সঞ্চালনের ক্ষেত্রে কম আর্দ্রতা থাকে। যা পৃষ্ঠ এবং বস্তুতে স্থির বিদ্যুৎ তৈরি করতে পারে। আর এর ফলেই হঠাত কিছু ধরলেই মনে হয় ঝটকা লেগেছে। এছাড়াও Synthetic fabrics: যেমন সিন্থেটিক যেমন পলিস্টার কিংবা নাইলন এমন স্টেটিক ইলেকট্রিক তৈরি করতে পারে। বিশেষ করে একে অপরটির সঙ্গে যখন ঙ্খুব জোড়ে ঘষা হয় তো। আর এরপরেই কোনও ধাতব জিনিসে হাত লাগালেই বিদ্যুৎের ঝটকা লাগবে।

পাশাপাশি কার্পেটের উপর হাটলে কিংবা অনেক ধরে ঘষলে তা শরীরে স্টেটিক ইলেকট্রিক তৈরি করতে সাহায্য করে বলে জানাচ্ছেন বিশেষজ্ঞরা। আর এরপরেই ধাতব কিছু ধরলেন কিংবা কাউকে স্পর্শ করলেই ঝটকা লাগে। এছাড়াও জুতো কিংবা ইলেকট্রিক বিভিন্ন ডিভাইসের মাধ্যমেই এই ঘটনা ঘটতে পারে বলে মত বিশেষজ্ঞদের।

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+