বাড়িতে বসেই মিলবে পেনশন, লাইফ সার্টিফিকেট এখন এক ক্লিকে! উমঙ্গ অ্যাপে ডিজিটাল লাইফ সার্টিফিকেট জেনারেশনে দার
পেনশন পেতে বছরের একটি গুরুত্বপূর্ণ শর্ত লাইফ সার্টিফিকেট জমা। এতদিন অনেককেই ব্যাংক বা পেনশন অফিসে গিয়ে লাইন দিতে হতো। কিন্তু এবার সেই ঝামেলা অনেকটাই কমল। কারণ, কেন্দ্রীয় সরকারের উমঙ্গ মোবাইল অ্যাপ ব্যবহার করে এখন পেনশনভোগীরা ঘরে বসেই কয়েক মিনিটে তৈরি করতে পারবেন ডিজিটাল লাইফ সার্টিফিকেট।
আধার ভিত্তিক ফেস অথেন্টিকেশন ব্যবহার করে স্মার্টফোন থেকেই সম্পূর্ণ প্রক্রিয়া সম্পন্ন করা যায়। ব্যাংকে যাওয়ার দরকার নেই, তদ্বিরেরও প্রয়োজন নেই। লাইফ সার্টিফিকেট তৈরিতে যেগুলি লাগবে, আধার নম্বর,মোবাইল নম্বর, পেনশন পেমেন্ট অর্ডার (পিপিও) নম্বর, ব্যাংক অ্যাকাউন্ট নম্বর, পেনশন অনুমোদনকারী দপ্তরের নাম।

দ্রষ্টব্য: পরিষেবাটি শুধুমাত্র অ্যান্ড্রয়েড ও আইওএস অ্যাপে পাওয়া যায়। ওয়েব ব্রাউজারে ব্যবহার করা যায় না।
উমঙ্গ অ্যাপে কীভাবে তৈরি করবেন ডিজিটাল লাইফ সার্টিফিকেট?
ধাপে ধাপে পুরো প্রক্রিয়া গুগল প্লে স্টোর থেকে উমঙ্গ অ্যাপ ডাউনলোড করুন।
সার্চ বক্সে লিখুন জীবন প্রমাণ, জেনারেট লাইফ সার্টিফিকেট অপশনটি সিলেক্ট করুন, পরে
ফেস অথেন্টিকেশনে ক্লিক করুন।
গুগল প্লে স্টোর থেকে ফেস আরডি অ্যাপ ডাউনলোড করুন, আধার নম্বর, মোবাইল নম্বর, ইমেল ও প্রয়োজনীয় তথ্য দিন, এরপরে ক্যামেরা অন করে নিজের মুখ স্ক্যান করুন। রি মেরিড বা রি এমপ্লয়িড হলে সংশ্লিষ্ট বক্স টিক করুন।
কয়েক সেকেন্ডের মধ্যেই ডিজিটাল লাইফ সার্টিফিকেট তৈরি হয়ে যাবে। চাইলে এটি ডিজিলকারে সেভ করে রাখতে পারবেন।
জীবন সনদ কতদিন বৈধ? জীবন সনদ জীবনভর বৈধ নয়। প্রতিটি পেনশন সংস্থা নিয়ম অনুযায়ী নির্দিষ্ট সময় পরে নতুন সার্টিফিকেট চাইতে পারে। সেক্ষেত্রে আবার নতুন ডিজিটাল লাইফ সার্টিফিকেট জেনারেট করতে হবে।
জীবন প্রমাণ পত্র কি আইনত বৈধ? হ্যাঁ। ডিজিটাল লাইফ সার্টিফিকেট আইটি অ্যাক্ট দ্বারা স্বীকৃত ও সকল সরকারি ও বেসরকারি পেনশন সংস্থা এটি গ্রহণ করে। ফলে বয়স্ক নাগরিকদের আর অফিসে হাজিরা প্রমাণ করতে হয় না।
আধার বাধ্যতামূলক কি ? হ্যাঁ। জীবন সনদ তৈরি করতে আধার নম্বর বা ভিআইডি অবশ্যই প্রয়োজন। উমঙ্গ অ্যাপ এক জায়গায় শতাধিক সরকারি পরিষেবা MeitY ও NeGD র তত্ত্বাবধানে তৈরি উমঙ্গ অ্যাপ হল একক প্ল্যাটফর্ম যেখানে কেন্দ্র থেকে স্থানীয় সরকারি পরিষেবাও পাওয়া যায়।
জীবন প্রমাণের অফিসিয়াল অ্যাপ ডাউনলোডের জন্য ভিজিট করুন jeevanpramaan.gov.inডাউনলোড ট্যাবে গিয়ে ইমেল আইডি ও ক্যাপচা দিন। আই এগরি টু ডাউনলোডে ক্লিক করলে ইমেলে ওটিপি আসবে। ওটিপি দিয়ে ভেরিফাই করলেই ডাউনলোড পেজ খুলবে। মোবাইল অ্যাপ ডাউনলোড সিলেক্ট করুন। ইমেলে যে ডাউনলোড লিঙ্ক আসবে একবার ক্লিক করলে এপিকে ফাইল ডাউনলোড হবে।












Click it and Unblock the Notifications