তামাকজাত খাবারের থুতু প্রকাশ্যে ফেললেই শাস্তি, কেন্দ্র থেকে সব রাজ্যকে কড়া নির্দেশ জারি
করোনা ভাইরাস সংক্রমণ রোধ করতে লকডাউন, সামাজিক দুরত্বের পাশাপাশি প্রকাশ্যে থুতু ফেলার ওপরও এবার নিষেধাজ্ঞা জারি করতে চলেছে কেন্দ্র। এ বিষয়ে কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রক সব রাজ্যদের নির্দেশ দিয়েছে ধূমপানহীন তামাজজাত বস্তুর প্রকাশ্যে থুতু ফেলার ওপর নিষেধাজ্ঞা জারি করতে। রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলের সব মুখ্য সচিবতদের চিঠি লিখে কেন্দ্র বলেছে, 'ধূমপানহীন তামাকজাত পণ্য, পান মশলা ও সুপারি চেবানোর পর তা থুতুতে পরিণত হয় এবং তা প্রকাশ্যে না ফেলার কড়া আর্জি জানানো হচ্ছে। প্রকাশ্য রাস্তায় থুতু ফেললে তা কোভিড–১৯–এর সংক্রমণ হতে পারে।’

করোনা ভাইরাস মহামারিটির ক্রমবর্ধমান বিপদকে সামনে রেখে ইন্ডিয়ান কাউন্সিল ফর মেডিকেল রিসার্চ (আইসিএমআর) জনগণকে ধূমপানহীন তামাকজাতীয় খাবার গ্রহণ ও সর্বসমক্ষে থুথু দেওয়া থেকে বিরত থাকার আহ্বান জানিয়েছে। ওই চিঠিতে এও জানানো হয়েছে যদি কেউ এই নির্দেশ অমান্য করে তবে মহামারি রোগ আইন, দুর্যোগ ব্যবস্থাপনা আইন এবং কোভিড–১৯ মোকাবিলা করার জন্য ভারতীয় দন্ডবিধির ১৮৬০ এবং ফৌজদারি কার্যবিধির (সিআরপিসি) বিভিন্ন বিধানের অধীনে রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলের সরকার প্রয়োজনীয় পদক্ষেপ নিতে পারে।
বেশ কিছু রাজ্য যেমন বিহার, ঝাড়খণ্ড, তেলেঙ্গানা, উত্তরপ্রদেশ, উত্তরাখণ্ড, মহারাষ্ট্র, হরিয়ানা, নাগাল্যান্ড ও অসমে করোনা ভাইরাস মহামারির জন্য ইতিমধ্যেই তামাকজাত পণ্য খেয়ে তা প্রকাশ্যে থুতু ফেলার ওপর নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। বাদবাকি রাজ্যগুলিতেও এই নির্দেশ দ্রুত কার্যকর করার জন্য কেন্দ্র সরকারের পক্ষ থেকে বলা হয়েছে।
স্বাস্থ্য মন্ত্রকের মতে, দেশে মৃত্যুর বেড়ে হয়েছে ২৩৯ ও করোনা কেসের সংখ্যা দাঁড়িয়েছে ৭,৪৪৭ টি।












Click it and Unblock the Notifications