২০১৭-এ গোরক্ষকদের প্রহারে 'মৃত' পেহেলু খানের বিরুদ্ধে চার্জশিট! কী জানাচ্ছে রাজস্থান প্রশাসন

ফিরে যাওয়া যাক ২০১৭ সালে..একটি গাড়িতে পেহেলু খান ও তাঁর দুই ছেলে রাজস্থানের জয়পুরের এক পশু মেলায় যোগ দেওয়ার পর গরু কিনে হরিয়ানা ফিরছিলেন।

চার্জশিট জমা পড়ল মৃতের বিরুদ্ধে। যে ব্যক্তির মৃত্যু হয়েছিল ২০১৭ সালের। যাকে রাস্তায় ফেলে গোমাংস পাচারের অভিযোগে গণপ্রহারেই মেরে ফেলা হয়েছিল, সেই পেহেলু খান ও তাঁর দুই ছেলের বিরুদ্ধে এবার রাজস্থান প্রশাসনের তরফে দায়ের হল চার্জশিট।

গোরক্ষকদের প্রহারে মৃত পেহেলু খানের বিরুদ্ধে চার্জশিট! কী জানাচ্ছে রাজস্থান প্রশাসন

ফিরে যাওয়া যাক ২০১৭ সালে..একটি গাড়িতে পেহেলু খান ও তাঁর দুই ছেলে রাজস্থানের জয়পুরের এক পশু মেলায় যোগ দেওয়ার পর গরু কিনে হরিয়ানা ফিরছিলেন। দিল্লি-জয়পুর ন্যাশনাল হাইওয়ের কাছে গাড়ি আসতেই , তা আচমকা থামানোর নির্দেশ দেয় রাস্তায় দাঁড়ানো কয়েকজন। দাবি ওঠে পেহেলু ও তাঁর ছেলেরা গরু পাচারে যুক্ত। শুরু হয় মার। যে মারধর থামতে চায়না। মাটিতে ফেলে ঘাড় ধরে চলতে থাকে মারধর। শেষে মৃত্যু হয় পেহেলু খানের। সেই সময় গণপ্রহারের ঘটনায় দুটি আলাদা এফআইআর দায়ের হয়েছিল। আর তাতে মগ্রেফতার হয় ৮ জন অভিযুক্ত। এক সেলফোন ভিডিও ভাইরাল হওয়ায় অভিযুক্তদের শনাক্ত করা গিয়েছিল সহজেই।

সেই ২০১৭ সালের ঘটনার প্রেক্ষিতে ২০১৯ সালে রাজস্থান সরকার চার্জশিট দায়ের করল। কংগ্রেস শাসিত রাজস্থানের প্রশাসন জানিয়েছে, পেহেলু খান যেহেতু মারা গিয়েছেন তাই তাংর বিরুদ্ধে মামল তলবে না। তবে গোমাংস পাচার ঘিরে অভিযোগ রয়েছে তার ছেলেদের উপর। আর সেই মামলা চলবে। রাজস্থান সরকারের তরফে গোরক্ষা ঘিরে একাধিক ধারায় মামলা দায়ের হয়েছে পেহেলু খানের বিরুদ্ধে।


বিজেপির তরফে দাবি করা হয়েছে গোটা ঘটনায় সঠিক সিদ্ধান্ত নিয়েছে প্রশাসন। কারণ গোপাচারের সঙ্গে জড়িত ছিলেন পেহেলু ও তার ছেলেরা।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+