পেগাসাস ইস্যুতে চাপ বাড়ল মোদী সরকারের, ফোনে আড়িপাতা কাণ্ডে চাঞ্চল্যকর দাবি ফরাসি এজেন্সির
পেগাসাস ইস্যুতে চাপ বাড়ল মোদী সরকারের, ফোনে আড়িপাতা কাণ্ডে চাঞ্চল্যকর দাবি ফরাসী এজেন্সির
পেগাসাস ইস্যুতে মোদী সরকারের চাপ বাড়াল ফরাসী এজেন্সি। এই প্রথম কোনও সরকারি তদন্তকারী সংস্থা দাবি করল পেগাসাস স্পাইওয়ার চালানো হয়েছে। দুই সাংবাদিকের ফোনে এই প্রযুক্তির ব্যবহার করে আড়িপাতা হয়েছে বলে নিশ্চিত করেছে এই ফরাসী এজেন্সি। এতে স্বাভাবিক ভাবেই চাপ বেড়েছে মোদী সরকার। বিরোধীরা এই ইস্যুতে তুমুল আন্দোলন শুরু করেছে। গতকালই সাইবার সিরিউরিটি এজেন্সি এনএসও-র দফতরে তল্লাশি চালিয়েছে ইজরায়েলি প্রতিরক্ষামন্ত্রকের আধিকারীকরা।

পেগাসাস স্পাইওয়ার
জঙ্গীদের গোপন কথোপকথন জানতে এই প্রযুক্তির ব্যবহার করেন গোয়েন্দারা। ভারতের কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা র এই প্রযুক্তির ব্যবহার করে থাকে। কিন্তু সেই প্রযুক্তির ব্যবহার করে মোদী সরকার একাধিক সাংবাদিকএবং রাজনৈতিক নেতার ফোনে আড়িপেতেছে বলে অভিযোগ উঠেছে। এই নিয়ে তোলপাড় গোটা দেশে। বিরোধী রাজনৈতিক দলের নেতাদের গোপন কথোপকথন জানতে এই স্পাইওয়ার প্রযুক্তি ব্যবহার করেছে মোদী সরকার এমনই অভিযোগ করা হয়েছে।

পেগাসাস ইস্যুতে তোলপাড় ভারত
পেগাসাস ইস্যুতে তোলপাড় গোটা দেশ। সংসদের বাদল অধিবেশন শুরু হতেই এই নিয়ে মোদী সরকারের জবাব দিহি তলব করেছে বিরোধীরা। রাজ্যসভায় কেন্দ্রীয় মন্ত্রীর হাত থেকে কাগছ ছিনিয়ে নিয়ে সেটি ছিঁড়ে ফেলেন তৃণমূল কংগ্রেস সাংসদ শান্তনু সেন। পরে তাঁকে এই কাজের জন্য বাদল অধিবেশন থেকে সাসপেন্ড করা হয়। তারপরেই লোকসভাতেও এই নিয়ো তুমুল হট্টগোল তৈরি হয়েছে। লোকসভা অধিবেশনে বিরোধীরা এই নিয়ে সরকারের জবাব তলব করে কাগজ ছুড়তে শুরু করেছিল।

ফরাসী এজেন্সির দাবি
পেগাসাস ইস্যুতে চাপ বাড়াল ফরাসী এজেন্সি। এই প্রথম এই নিয়ে বড় কোনও কিছু দাবি করল ফরাসী সংস্থা। সংস্থার পক্ষ থেকে দাবি করা হয়েছে, দুই সাংবাদিকের ফোনে এই প্রযুক্তি ব্যবহার করে আড়িপাতা হয়েছিল। অ্যােমনেস্টি ইন্টারন্যাশনাল সিকিওরিটি ল্যাবের পক্ষ থেকে দাবি করা হয়েছে একই কথা। এই স্পাইওয়ার যে সংস্থার সেই এনএসও দাবি করেছে এই প্রযুক্তির মাধ্যমে ফোন হ্যাক করা হয়ে থাকে। প্রসঙ্গত উল্লেখ্য গতকালই এনএসও-র অফিসে তল্লাশি চালিয়েছে ইজারেয়েলি প্রতিরক্ষামন্ত্রকের অফিসাররা। ফরাসী প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁর ফোনও হ্যাক করার টার্গেট করা হয়েছিল বলে দাবি করা হয়েছে।

চাপ বাড়ল মোদী সরকারের
ফরাসী সংস্থার এই দাবিতে চাপ বেড়েছে মোদী সরকারের। কারণ ১৭টি সংবাদ মাধ্যমের পক্ষ থেকে গতকালই দাবি করা হয়েছে ইজরায়েলি স্পাইওয়ার েপগাসাস ব্যবহার করে যেকোনও স্মার্টফোনে আড়িপাতা সম্ভব। এমনকী সেই স্মার্টফোনের মেসেজও কি লেখা হচ্ছে সেটাও জানা যায়। কাজেই ভারতেও একাধিক রাজনৈতিক নেতা এবং সাংবাদিকের ফোনে এই প্রযুক্তির ব্যবহার করে আড়িপাতা হয়েছে বলে অভিযোগ। যদিও মোদী সরকার বারবারই তা অস্বীকার করেছে।












Click it and Unblock the Notifications