সুপ্রিম কোর্টে পেগাসাস মামলার চূড়ান্ত রিপোর্ট পেশ, নজরে ২৯টি মোবাইলের ফরেন্সিক পরীক্ষা
সুপ্রিম কোর্টে পেগাসাস মামলার চূড়ান্ত রিপোর্ট পেশ, নজরে ২৯টি মোবাইলের ফরেন্সিক পরীক্ষা
ইজরায়েলি স্পাইওয়্যার পেগাসাস তদন্তের রিপোর্ট তিন সদস্যের প্যানেল ইতিমধ্যে সুপ্রিম কোর্টে জমা দিয়েছে। স্পাইওয়ারর পেগাসাসে ভারতের একাধিক রাজনীতিক, সাংবাদিক, সমাজ কর্মীদের ফোনে আড়ি পাতা হয়েছিল। জানা গিয়েছে, তিন সদস্যের প্যানেল এক সপ্তাহ আগেই সুপ্রিম কোর্টে রিপোর্ট জমা দিয়েছে। তবে এই মামলার পরবর্তী শুনানির দিন এখনও ধার্য করা হয়নি। ২৯টি মোবাইল ফোনের ফরেন্সিক পরীক্ষা করা হয়েছে। তবে রিপোর্টে কী উঠে এসেছে, তা এখনও প্রকাশ করা হয়নি।

পেগাসাস তদন্তে তিন সদস্যের প্যানেল
সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি আরভি রভেন্দ্রনের তত্ত্বাবধানে প্যানেলটি গঠিত হয়েছিল। ভারতের প্রধান বিচারপতি এনভি রমনা, বিচারপতি সূর্যকান্ত ও হিমা কোহলির একটি বেঞ্চে মামলি ১২ অগাস্ট অন্তর্ভুক্ত হতে পারে। পেগাসাস মামলার তদন্তে তিন সদস্যের প্যানেলের মধ্যে গান্ধী নগর ন্যাশনাল ফরেন্সিক সায়েন্স ইউনিভার্সিটির ডিন নবীন কুমার চৌধুরী, কেরলের অমৃতা বিশ্ব বিদ্যাপাঠমের অধ্যাপক প্রবাহরণ পি এবং আইআইটি বোম্বের সহযোগী অধ্যাপক অশ্বিন অনিল গুমাস্তে রয়েছেন।
সুপ্রিম কোর্ট প্যানেলকে পেগাসাস তদন্ত দ্রুত শেষ করার আর্জি জানিয়েছিল। ২০ মে পেগাসাস রিপোর্ট জমা দেওয়ার দিন প্রথমে নির্ধারিত করা হয়েছিল। পরে তা সেই সময়সীমা বাড়িয়ে ২০ জুলাই করা হয়। কিন্তু সেই সময়ের মধ্যেও প্যানেল রিপোর্ট জমা দিতে পারেনি। এক সপ্তাহ আগে সুপ্রিম কোর্টে এই রিপোর্ট জমা দেওয়া হয়েছে বলে জানা গিয়েছে। ফরেন্সিক বিশ্লেষণের জন্য প্যানেল ২৯টি মোবাইল পরীক্ষা করা হয়েছিল। তবে এই বিষয়ে প্যানেলের তরফে কোনও মন্তব্য করতে অস্বীকার করা হয়। প্যানেলের তরফে জানানো হয়, অত্যন্ত গোপনীয়তার সঙ্গে এই তদন্ত করা হচ্ছে। এই বিষয়ে বাইরে আলোচনা করা সম্ভব নয়।
কেন্দ্রের বিরুদ্ধে আড়ি পাতার অভিযোগ
২০২১ সালের ১৮ জুলাই অভিযোগ ওঠে স্পাইওয়ার পেগাসাসের মাধ্যমে ভারতের সাংবাদিক, রাজনীতিবিদ, ব্যবসায়ীদের ফোনে আড়ি পাতা হয়েছে। একটি আন্তর্জাতিক রিপোর্টে দাবি করা হয়, ভারতের প্রায় ৫০ হাজার জনের ফোনে আড়ি পাতা হয়েছে। পেগাসাসের মাধ্যমে এই আড়ি পাতা হয়েছিল বলে আন্তর্জাতিক রিপোর্টে দাবি করা হয়েছিল।
পরের দিন ২০২১ সালের ১৯ জুলাই সংসদে এই রিপোর্টের বিরোধিতা করেন কেন্দ্রীয় মন্ত্রী অশ্বিনী বৈষ্ণব। বিভিন্ন প্রতিবেদনে দাবি করা হচ্ছে, ভারত সরকারের সাংবাদিক, বিরোধী নেতা, মন্ত্রীদের ফোনে আড়িপাততে পেগাসাস ব্যবহার করার অভিযোগ অস্বীকার করেন। তিনি বলেন, ভারতের গণতন্ত্রের ভিত নষ্ট করতে দিতেই এই ধরনের রিপোর্ট প্রকাশ করা হয়েছে।
২০২১ সালের অক্টোবরে সুপ্রিম কোর্টে এই মামলা তদন্তের জন্য একটি প্যানেল গঠন করা হয়। সেই সময় সুপ্রিম কোর্টের তরফে বলা হয়, এই অভিযোগে দেশের প্রতিটি মানুষের গোপনীয়তা ও বাক স্বাধীনতার ওপর প্রভাব পড়ছে।
-
মালদহের অশান্তি নিয়ে বিজেপিকে কাঠগড়ায় তুলল মমতা, সুতির সভা থেকে শান্তির বার্তা -
মালদহের ঘটনা তৃণমূলের পরিকল্পিত ও সংগঠিত, কালীঘাটে পুলিশের ভূমিকা নিয়ে অসন্তোষ ব্যক্ত করে দাবি শুভেন্দুর -
ভবানীপুরে আজ শক্তি প্রদর্শনে বিজেপি, শুভেন্দুর মনোনয়নে সঙ্গী অমিত শাহ -
কালিয়াচক কাণ্ডের পর ফের অশান্তি! অমিত শাহ-র রোড শো ঘিরে ভবানীপুরে ধুন্ধুমার, হাতাহাতি তৃণমূল-বিজেপির -
প্রবল ৭.৪ মাত্রার ভূমিকম্পে কেঁপে উঠল ইন্দোনেশিয়া, আতঙ্কে পথে মানুষ -
কালিয়াচক কাণ্ডে উত্তেজনা চরমে! বিচারকদের ঘেরাও-ভাঙচুরে তৃণমূলকে নিশানা সুকান্তর, কী বললেন দিলীপ? -
ভবানীপুর ও নন্দীগ্রামে উত্তাপ চরমে, শুভেন্দুর বিরুদ্ধে ভয়ের রাজনীতির অভিযোগে মনোনয়ন বাতিলের দাবি তৃণমূলের -
ইডেনে প্রথম জয়ের সন্ধানে কেকেআর-সানরাইজার্স, দুই দলের একাদশ কেমন হতে পারে? -
যুদ্ধ নয়, আলোচনায় সমাধান! হরমুজ ইস্যুতে বৈঠক ডাকল ব্রিটেন, যোগ দিচ্ছে ভারত -
কালিয়াচক কাণ্ডে কড়া বার্তা সুপ্রিম কোর্টের! 'রাজনীতি নয়, বিচারকদের নিরাপত্তাই...', কী কী বলল শীর্ষ আদালত? -
ভোটার তালিকা ইস্যুতে ফের অগ্নিগর্ভ মালদহ, সকালে ফের অবরোধ -
মালদহের ঘটনার তদন্তভার নিল সিবিআই, মমতার তোপে কমিশন












Click it and Unblock the Notifications