ভোটের ময়দানে লাভ নেই পেগাসাসে! চব্বিশের ভোট কৌশল নিয়ে ফাটল বিরোধী শিবিরে
ভোটের ময়দানে লাভ নেই পেগাসাসে! চব্বিশের ভোট কৌশল নিয়ে ফাটল বিরোধী শিবিরে
চব্বিশের লোকসভা ভোটকে সামনে রেখে মোদী বিরুদ্ধে ঘুঁটি সাজাতে ইতিমধ্যেই দোরকদমে প্রস্তুতি শুরু করে দিয়েছে বিরোধীরা। এদিকে চলতি বছরের বাদল অধিবেশনের শুরুতেই বারংবার ঝড় ওঠে সংসদে। এমনকী পেগাসাস ইস্যুতে কেন্দ্রের বিরুদ্ধে জেপিসি বা যৌথ সংসদীয় কমিটির তদন্তের দাবিও জোরদার হয়। এমনকী বিরোধী ঐক্যও চাপে ফেসে মোদী সরকারকে। কিন্তু এবার পেগাসাস নিয়েই অন্তর্দ্বন্দ্ব দেখা দিয়েছে বিরোধীদের মধ্যে।

পেগাসাসে লাভ নেই, বলছেন হেমন্ত
প্রসঙ্গত উল্লেখ্য, শুক্রবার বিকেলে প্রায় সমস্ত বিরোধী দলের শীর্ষ নেতাদের নিয়ে ভার্চুয়াল বৈঠক অনুষ্ঠিত হয়। যার সভাপতিত্ব করেন কংগ্রেস নেত্রী সোনিয়া গান্ধী। পশ্চিমবঙ্গের মূখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, শিবসেনা প্রধান উদ্ভব ঠাকরে, শরদ পাওয়ার, এমকে স্ট্যালিনের মতো শীর্ষ নেতা ও মুখ্যমন্ত্রীরা এই বৈঠকে উপস্থিত ছিলেন জানা যায়। আর এই বৈঠকেই পেগাসাস ইস্যুতে কোন পথে মোদী সরকারের উপর চাপ তৈরি করা হবে তা নিয়ে বিরোধীদের মধ্যে মত পার্থক্য দেখা যায়।

কি বলছেন ওয়েইসি
ঝাড়খণ্ডের মুখ্যমন্ত্রী হেমন্ত সোরেন দাবি করেন পেগাসাস ইস্যুতে সরকারের বিরুদ্ধে চাপ তৈরি করলে তা আদপে ভোটারদের বোঝাতে সমস্যা হতে পারে। এমনকী এই ইস্যুতে মাত্রাতিরিক্ত প্রচারের সুফল বিরোধীরা ঘরে তুলতে পারবে না বলেও দাবি করেন তিনি। অন্যদিকে হেমন্ত সোরেনের সুরেই কার্যত সুর মেলাতে দেখা যায় এআইএমআইএম সাংসদ আসাদউদ্দিন ওয়েইসিকে।

একই দাবি সমাজবাদী পার্টির
ওয়েইসের দাবি শুধুমাত্র পেগাসাস ইস্যুকে সামনে রেখে ভোটের ময়দানে নামা সম্ভব নয়। তাতে লাভের থেকে ক্ষতিই বেশি হবে বিরোধীদের। একই কথা শোনা যায় সমাজবাদী পার্টি ও বহুজন সমাজবাদী পার্টির মুখে। উত্তরপ্রদেশের বিশালাকার গ্রামীণ ভোটারদের কাছে এই ইস্যু বিশেষ কোনো ছাপই ফেলবে না বলে তাদের মতয।

কী বলছে বিএসপি
এই প্রসঙ্গে বিএসপি-র লোকসভার সাংসদ রীতেশ পাণ্ডে বলেন "হ্যাঁ, পেগাসাস ইস্যু ধনী ও শহুরে ভোটারদের বুঝতে বিশেষ অসুবিধা হবে না। বিরোধীরা যেহেতু কথা বলছে বর্তমানে নগারাঞ্চলের সকলেরই মোটামুটি বিষয়টা জানা। এমনকী তাদের অনেকেই মনে করেন ভিন্ন ভাবে সরকারের তাদের নাগরিক অধিকার হরণ করছে। কিন্তু গ্রামীণ ভোটারদের কথা ভাবলে সম্পূর্ণ ভিন্ন চিত্র ধরা পড়বে। "












Click it and Unblock the Notifications