ধর্ষণ মামলায় ৭ বছরের জেল পিপলি লাইভের সহ পরিচালকের
নয়াদিল্লি, ৪ অগাস্ট : মার্কিন মহিলাকে ধর্ষণের অপরাধে পিপলি লাইভ সিনেমার সহকারী পরিচালক মাহমুদ ফারুকিকে ৭ বছরের কারাদণ্ডের সাজা শোনাল দিল্লির সাকেত আদালত।
২০১৫ সালে ৩৫ বছরের জনৈক মার্কিন মহিলাকে ধর্ষণের অপরাধে ফারুকিকে ৩০ শে জুলাই দোষী সাব্যস্ত করা হয়। আইপিসি-র ৩৭৬ নম্বর ধারা অনুযায়ী তার বিরুদ্ধে ধর্ষণের মামলা রুজু করেছিল। নয়াদিল্লি, ৪ অগাস্ট : মার্কিন মহিলাকে ধর্ষণের অপরাধে পিপলি লাইভ সিনেমার সহকারী পরিচালক মেহমুদ ফারুকিকে ৭ বছরের কারাদণ্ডের সাজা শোনালো দিল্লির সাকেত আদালত।

ধর্ষিতা মহিলা কলম্বিয়া বিশ্ববিদ্যায়ের গবেষণার ছাত্রী ছিলেন। গবেষণার কাজেই তিনি ভারতে এসেছিলেন। গত বছর ২৬ মার্চ ফারুকি ওই মহিলাকে সুখদেব বিহারের বাড়িতে আমন্ত্রণ জানান। সেখানেই ওই মহিলাকে ধর্ষণ করার অভিযোগ ছিল ফারুকির বিরুদ্ধে।
এদিন সাজা ঘোষণার পরেও ফারুকি নিজেকে নির্দোষ বলে দাবী করেন। তবে পিপলি লাইভ সিনেমার মূখ্য পরিচালক তথা ফারুকির স্ত্রী অনুষা রিজভি এই ঘটনা প্রকাশ্যে আসার পর ধর্ষিতা মহিলা মিথ্যা অভিযোগ করছে বলে মন্তব্য করেন। তবে সাজা ঘেষণার পরে অনুষা এই ঘটনা নিয়ে কোনো মন্তব্য করেননি।












Click it and Unblock the Notifications