শান্তিপূর্ণ সমাধানই একমাত্র উপায়, মোদী-পুতিনের আলোচনায় ইউক্রেন ছাড়াও আর কী কী উঠে এল

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এদিন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে কথা বলেছেন এবং দ্বিপাক্ষিক সম্পর্কের পাশাপাশি প্রধানমন্ত্রীর সাম্প্রতিক ইউক্রেন সফর নিয়ে আলোচনা করেছেন। তাঁদের মধ্যে আলোচনায় বিশেষ সুবিধাপ্রাপ্ত কৌশলগত অংশীদারিত্ব আরও জোরদার করার ব্যবস্থা নিয়ে আলোচনা হয়েছে।

রাশিয়া-ইউক্রেনের সংঘাত নিয়ে তাঁরা মত বিনিময় করেছেন। প্রধানমন্ত্রী মোদী দ্রুত, স্থায়ী ও শান্তিপূর্ণ সমাধানের সপক্ষে ফের একবার মত প্রকাশ করেছেন।

Narendra modi And vladimir putin

এক সরকারি বিবৃতিতে বলা হয়েছে প্রআধনমন্ত্রী ২২ তম ভারত-রাশিয়া দ্বিপাক্ষিক সম্মেলনে অংশগ্রহণের জন্য গত মাসে তাঁর সফল সফরের কথা স্মরণ করেন। দুই নেতা বেশ কয়েকটি দ্বিপাক্ষিক বিষয়ে অগ্রগতি পর্যালোচনা করেছেন। ভারত ও রাশিয়ার মধ্যে বিশেষ ও বিশেষাধিকার প্রাপ্ত কৌশলগত অংশীদারিত্বকে আরও জোরদার করার ব্যবস্থা নিয়ে আলোচনা করেছেন। তাঁরা পারস্পরিক স্বার্থের বিভিন্ন আঞ্চলিক ও বৈশ্বিক বিষয় নিয়েও মত বিনিময় করেছেন।

সরকারি বিবৃতিতে বলা হয়েছে, দুই নেতা রাশিয়া ও ইউক্রেনের সংঘাত নিয়েও মত বিনিময় করেছেন। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তাঁর সাম্প্রতিক ইউক্রেন সফরের কথাও বলেছেন। প্রধানমন্ত্রী সেখানে স্থায়ী ও শান্তিপূর্ণ সমাধানের জন্য সব স্টেকহোল্ডারদের মধ্যে আন্তরিক ও বাস্তবসম্মত আলোচনার পাশাপাশি কূটনৈতিক গুরুত্বের ওপরে জোর দিয়েছেন।

প্রসঙ্গত, প্রধানমন্ত্রী সম্প্রতি ইউক্রেনে গিয়েছিলেন। সেখানে তিনি প্রেসিডেন্ট ভলদিমির জেলেনস্কির সঙ্গে রাশিয়ার সঙ্গে বর্তমান বিরোধ নিয়ে আলোচনা করেছেন। ভারত-ইউক্রেনের যৌথ বিবৃতি নিয়ে প্রধানমন্ত্রীর কার্যালয় বলেছে, উভয় নেতাই আঞ্চলিক অখণ্ডতা ও রাষ্ট্রের সার্বভৌমত্বের প্রতি সম্মানের ব্যাপারে সহমত পোষণ করেছেন।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+