Mehbooba Mufti: জম্মু ও কাশ্মীরে নির্বাচনের ইস্তেহার প্রকাশ মেহবুবা মুফতির, কোন শর্তে ভোটে লড়বে না পিডিপি?

Mehbooba Mufti: জম্মু ও কাশ্মীরে বিধানসভা নির্বাচনের প্রাক্কালে নির্বাচনী ইস্তেহার প্রকাশ করল পিপলস ডেমোক্র্যাটিক পার্টি। সেই সময় পার্টি প্রধান মেহবুবা মুফতি দিলেন বিরাট শর্তও।

ন্যাশনাল কনফারেন্স ও কংগ্রেস জোট গড়ে নির্বাচনে লড়তে চাইছে। তবে স্রেফ আসন সমঝোতার জন্য জোটে সায় নেই মুফতির। তবে এই দুই দল পিডিপির ইস্তেহার মানলে মুফতি ভোটে না লড়ারও আশ্বাস দিলেন।

Mehbooba Mufti

শ্রীনগরে মুফতি সাংবাদিকদের বলেন, কংগ্রেস ও ন্যাশনাল কনফারেন্স যদি কাশ্মীর ইস্যুতে ন্যায্য সমাধানসূত্রে সহমত হয়, তাহলে আমরা একটি আসনেও লড়ব না। জোটসঙ্গীদের সবরকমভাবে সহযোগিতা করব। যদিও মুফতি মনে করেন, ন্যাশনাল কনফারেন্স ও কংগ্রেসের জোটে কোনও অ্যাজেন্ডা নেই। মূল বিষয় আসন ভাগাভাগি।

মুফতির কথায়, কাশ্মীর সমস্যার সমাধানই আমার কাছে মুখ্য। আসন ভাগাভাগি করে, অ্যাজেন্ডা ছাড়া ভোটে লড়া নয়। আমাদের অ্যাজেন্ডার সঙ্গে সহমত হলে ন্যাশনাল কনফারেন্স ও কংগ্রেস লড়ুক, আমরা কোনও আসনে লড়ব না। আগে যখন আমরা বিজেপির সঙ্গে জোটে ছিলাম, তখনও অ্যাজেন্ডা নিয়েই ছিলাম।

মুফতি চাইছেন, পাক অধিকৃত কাশ্মীরে থাকা সারদা পীঠে হিন্দু পুণ্যার্থীদের যাতায়াতের পথ খুলে দিতে এবং পাকিস্তানের সঙ্গে কথা বলে নিয়ন্ত্রণরেখা বরাবর দ্বিপাক্ষিক বাণিজ্য চালু করতে। এই বাণিজ্য চালুর ব্যাপারে আশ্বাস দিয়েছে ন্যাশনাল কনফারেন্সও।

জম্মু ও কাশ্মীরে ৩৭০ ধারা রদের ফলে পরিস্থিতি ক্রমেই খারাপ হয়েছে বলে দাবি মুফতির। মুফতি জানান, তাঁর দল সব সময় সমাধান ও সমঝোতায় বিশ্বাসী। ম্যানিফেস্টোয় নিয়ন্ত্রণরেখা দিয়ে বাণিজ্য শুরুর আশ্বাসের পাশাপাশি সাধারণ নাগরিক থেকে মন্দির, মঠ, মসজিদে ২০০ ইউনিট পর্যন্ত বিনা পয়সায় বিদ্যুৎ দেওয়া, জলের মিটার তুলে দিয়ে জলের কর প্রত্যাহারের প্রতিশ্রুতিও দেওয়া হয়েছে।

১ থেকে ছয় সদস্য থাকা দরিদ্র পরিবার, যারা চাল বা রেশন পর্যাপ্ত পায় না, মুফতি মহম্মদ সঈদ প্রকল্পের মাধ্যমে সেই পরিবারগুলিকে সহায়তা করা, দরিদ্র পরিবারে বছরে ১২টি গ্যাসের সিলিন্ডার দেওয়ার বন্দোবস্ত করা হবে বলেও জানান মুফতি। বার্ধক্য ভাতা, বিধবাদের পেনশন দ্বিগুণ করার আশ্বাসও দেওয়া হয়েছে।

আফস্পা প্রত্যাহার, জম্মু ও কাশ্মীর মানবাধিকার কমিশন গঠন, স্থানীয় বাসিন্দাদের জন্য জমি ও কাজের অধিকার রক্ষা, আপেল উৎপাদকদের আর্থিকভাবে লাভবান করতে ১০০ শতাংশ আমদানি শুল্ক লাগু করা-সহ নানা বিষয়ের উল্লেখ আছে পিডিপির ইস্তেহারে। জম্মু ও কাশ্মীরে বিধানসভা নির্বাচন হবে তিন দফায়। সেপ্টেম্বরের ১৮ তারিখ শুরু হয়ে তা চলবে ১ অক্টোবর অবধি। ফল ঘোষণা অক্টোবরের ৪ তারিখ।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+