Kashmir: হিজবুল্লা প্রধানের হত্যার ছায়া কাশ্মীরে, প্রতিবাদে নির্বাচনী প্রচার বন্ধ করলেন PDP নেত্রী
হিজবুল্লা প্রধানের হত্যাকাণ্ডের প্রভাব পড়ল ভূস্বর্গে। উপত্যকায় শোনা গিয়েছে ইজরায়েল বিরোধী স্লোগান-আমেরিকা বিরোধী স্লোগান। এমনকী ভূস্বর্গের রাজনৈতিক নেতারাও এই নিয়ে প্রবল প্রতিবাদ জানিয়েছেন।
হিজবুল্লা প্রধানের হত্যাকাণ্ডের জেরে নির্বাচনি প্রচার মাঝপথেই বন্ধ করে দিয়েছেন পিডিপি নেত্রী মেহেবুবা মুফতি। সেই সঙ্গে ন্যাশনাল কনফারেন্স নেতা আগা সইদ রেহমতুল্লাহ। শনিবার বিকেলে হিজবুল্লার তরফে নিশ্চিত করা হয় যে ইজরায়েলি সেনার হামলায় মারা গিয়েছেন সংগঠনের প্রধান নসরাল্লাহ।

সেই খবর ছড়িয়ে পড়ার সঙ্গে সঙ্গে শত শত মানুষ রাস্তায় নেমে প্রতিবাদ দেখাতে থাকেন। ইজরায়েল বিরোধী স্লোগান দিতে থাকেন তাঁরা। শ্রীনগর শহরের রাজপথ প্রতিবাদে মুখরিত হতে শুরু করে। এমনকী বাদগাম জেলাতেও রাস্তায় নেমে মানুষ প্রতিবাদ দেখাতে শুরু করেন।
হিজবুল্লা প্রধান নাসরাল্লাহর ছবি নিয়ে রাস্তায় নেমে প্রতিবাদ দেখাতে থাকেন অসংখ্য কাশ্মীরি। এমনকী হিজবুল প্রধানকে শহিদ তকমাও দেওয়া হয়েছে ভূস্বর্গে। গোটা বিশ্বে সিয়া মুসলিম সংগঠনের পক্ষ থেকে প্রবল প্রতিবাদ জানানো হয়। কাশ্মীরের সিয়া মুসলিমরাও এই প্রতাবাদে সামিল হয়েছিলেন। তাঁরা দাবি করেছেন হিজবুল্লা প্রধানের মৃত্যুর ঘটনার তীব্র নিন্দা করে তাঁরা বলেছেন যতই শোক প্রকাশ করা হোক না কেন সেটা কম। প্যালেস্তাইনকে মুক্ত করার কাজ করেছিলেন হিজবুল্লা প্রধান। সোশ্যাল মিডিয়াতেও এই নিয়ে প্রতিবাদে সোচ্চার হয়েছে সিয়া মুসলিম সংগঠনগুলি।
এদিকে হিজবুল্লা প্রধানকে হত্যার পরেও লাগাতার বোমা বর্ষণ করে চলেছে উজরায়েল। ইজরায়েলের প্রেসিডেন্ট নেতানিয়াহু জানিয়েছেন হিজবুল্লা প্রধানকে হত্যা করা হয়েছিল। আগামী ১ অক্টোবর কাশ্মীরে তৃতীয় দফার ভোট গ্রহণ। প্রথম দুই দফার ভোট নির্বিঘ্নেই হয়েছে সেখানে। সব রাজনৈতিক দলই শান্তিপূর্ণ ভাবে ভোটে যোগ দিয়েছে।
সকলেই ভোটের লাইনে দাঁড়িয়ে ভোট দিয়েছেন। এই প্রথম ভোট দিচ্ছেন পাকিস্তান থেকে আসা হিন্দু শরণার্থীরা এবং কাশ্মীরে বসবাসকালী বাল্মীকি সম্প্রদায়ের বাসিন্দারা। ৩৭০ ধারা জারি থাকার কারণে এতোদিন তাঁদের ভোটাধিকার ছিল না কাশ্মীরে। এদিকে কয়েক প্রজন্ম তাঁরা সেখানে বসবাস করছিলেন। ভোটাধিকার না থাকার কারণে কোনও সরকারি চাকরিও পেতেন না তাঁরা।
৩৭০ ধারা বাতিলের পরে এই প্রথম ভোট হচ্ছে কাশ্মীরে। কেন্দ্র শাসিত অঞ্চল হিসেবে এই প্রথম ভোটের লাইনে দাঁড়িয়েছেন কাশ্মীরের বাসিন্দারা। তবে এবারের বিধানসভা নির্বাচনে কাশ্মীরের সব রাজনৈতিক দলের একটাই ইস্যু ভূস্বর্গের বিশেষ মর্য।দা ফিরিয়ে আনা।












Click it and Unblock the Notifications