এখন রান্নার গ্যাস বুকিং করুন আর পয়সা দিন পরে! আর সঙ্গে পেয়ে যান ২৭০০ টাকার দারুণ অফার

পাল্লা দিয়ে বাড়ছে গ্যাসের দাম। চলতি মাসের প্রথমে দাম কমার সম্ভাবনা তৈরি হলেও কোনও ব্যবস্থা নেওয়া হয়নি। এই অবস্থায় চাপ বাড়ছে মধ্যবিত্তের। গ্যাসের দাম বাড়তে থাকাতে মধ্যবিত্তের আয়ত্তের মধ্যে থাকছে না খরচ। তবে এই অবস্থায় কিছ

পাল্লা দিয়ে বাড়ছে গ্যাসের দাম। চলতি মাসের প্রথমে দাম কমার সম্ভাবনা তৈরি হলেও কোনও ব্যবস্থা নেওয়া হয়নি। এই অবস্থায় চাপ বাড়ছে মধ্যবিত্তের। গ্যাসের দাম বাড়তে থাকাতে মধ্যবিত্তের আয়ত্তের মধ্যে থাকছে না খরচ। তবে এই অবস্থায় কিছুটা হলেও স্বস্তির খবর।

LPG-এর গ্যাস বুক করার সময় অনেকটাই কিন্তু সস্তায় বুকিং করতে পারবেন। যা অনেকটাই স্বস্তি দেবে গ্রাহকদের। তবে কীভাবে গ্যাস বুকিংয়ের সময় সস্তা হবে সমস্ত কিছু?

প্রকাশিত খবর বলছে, পেটিএম দারুন একটি অফার নিয়ে এসেছে। এর সাহায্যে গ্যাস বুকিং করার সময়ে এক ধাক্কায় অনেকটাই কমে যাবে গ্যাসের দাম! ভাবছেন তো কীভাবে? এই প্রতিবেদনে রইল সেই বিস্তাররিত খবর।

পেটিএমের মাধ্যমে গ্যাসবুক করলে মিলবে ক্যাশব্যাক!

পেটিএমের মাধ্যমে গ্যাসবুক করলে মিলবে ক্যাশব্যাক!

যদি আপনি আপনার রান্নার গ্যাসের বুকিং পেটিএমের সাহায্যে করেন তাহলে আপনার জন্যে রয়েছে বেশ কয়েকট ভালো খবর। প্রকাশিত খবর অনুযায়ী পেটিএমের মাধ্যমে যদি রান্নার গ্যাস বুকিং করে তাহলে ২৭০০ টাকা পর্যন্ত লাভ তুলতে পারবেন। Paytm-এর তরফ থেকে এলপিজি সিলিন্ডারের বুকিং করার সঙ্গে সঙে পেয়ে যাবেণ ক্যাশব্যাক।

শুধু তাই নয়, আরও একগুচ্ছ পুরস্কারের ঘোষণা করা হয়েছে। পেটিএম 3 Pay 2700 Cashback Offer-এর নামে অসাধারণ একটি অফারের ঘোষণা করেছে। নতুন ইউজার এই অফারের সুবিধা নিতে পারবেন। যার মাধ্যমে লাগাতার তিনমাস প্রথম বুকিংয়ের সঙ্গে ৯০০ টাকা করে ক্যাশব্যাক পাওয়া যাবে।

আর সেটি পাওয়া যাবে একেবার গ্যারিন্টি সহকারে। এমনটাই দাবি করা হয়েছে। তবে পেটিএমের তরফে বেশ কিছু শর্ত রাখা রয়েছে। শর্ত অনুযায়ী, প্রথমবার এর মাধ্যমে গ্যাস বুকিংয়ের ক্ষেত্রে এই সুবিধা পাওয়া যাবে।

প্রত্যেক মাসের প্রথম গ্যাসের বুকিং করার সঙ্গে সঙ্গে ৯০০ টাকা ক্যাশব্যাক পেয়ে যাবেন। শুধু তাই নয়, আগামী তিনমাস এই ক্যাশব্যাকের সুবিধা পাওয়া যাবে। এই ক্যাশব্যাক সর্বনিম্ন ১০ টাকা থেকে সর্বোচ্চ ৯০০ টাকা পর্যন্ত পাওয়া যাবে পেটিএমে।

সঙ্গে আরও অফারের সুবিধা!

সঙ্গে আরও অফারের সুবিধা!

পেটিএমের পুরানো কাস্টমারদেরও কিন্তু একেবারে নিরাশ করেনি পেটিএম। পুরানো কাস্টমারদের জন্যেও পেটিএমের তরফে একগুচ্ছ অফার রাখা হয়েছে। সঙ্গে ৫০০০ পর্যন্ত ক্যাশব্যাক পয়েন্ট পর্যন্ত পাওয়া যাবে। এটি যে কোনও টপ ব্রান্ডের অসাধারণ ডিল এবং গিফট ভাউচার্জদের ক্ষেত্রে ব্যবহার করা যাবে। অন্যদিকে গত কয়েকদিন আগে পেটিএম অ্যাপে নয়া ফিচার দেওয়া হয়েছে। যার সাহায্যে রান্নার গ্যাস বুকিং করা যাবে। এছাড়াও কোথাও আপনার গ্যাস রয়েছে সে বিষয়ে নজরদারি চালানো যাবে। অর্থাৎ ট্র্যাক করা যাবে। শুধু তাই নয়, গ্যাসের সিলিন্ডার ফাঁকা হয়ে গেলে কিংবা নতুন করে কেনার সময় চলে আসলে সঙ্গে সঙ্গে ফোনে রিমান্ডার চলে আসবে।

জরুরি তথ্য!

জরুরি তথ্য!

'3 Pay 2700 Cashback Offer'-এইচপি গ্যাস, ভারত গ্যাসের সিলিন্ডার বুকিং করার ক্ষেত্রেও এই সুবিধা পাওয়া যাবে। তবে পেটিএমের তরফে আরও দারুন একটা অফার আনা হয়েছে। 'Paytm Now Pay Later' -এই অফারে ক্লিক করে সিলিন্ডার বুকিংয়ের পেমেন্ট আগে করে পয়সা পরেও মেটাতে পারা যাবে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+